রাধা ফিল্মস

রাধা ফিল্মস: বাংলা চলচ্চিত্র বা বাংলা সিনেমা ১৮৯০ সালে ভারতের কলকাতায় বায়োস্কোপ নামে শুরু হয়েছিল। ১৮৯৮ খ্রিষ্টাব্দের কলকাতায় বাঙালিদের মধ্যে প্রথম বায়োস্কোপ কোম্পানি গঠন করেন তৎকালীন ঢাকার বগজুরী গ্রামের হীরালাল সেন (১৮৬৬-১৯১৭)। তার প্রতিষ্ঠিত কোম্পানির নাম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। তিনিই ছিলেন বাংলার প্রথম চলচ্চিত্র নির্মাতা।

 

রাধা ফিল্মস । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

রাধা ফিল্মস

 

১৯৩০ সালে রাধাকৃষ্ণ চামারিয়ার স্বত্বাধিকারে এই প্রতিষ্ঠানের জন্ম হয়। নির্বাক যুগে এরা মোট তিনটি ছবি তৈরি করেন। প্রথম ছবি শরৎচন্দ্রের কাহিনি অবলম্বনে শ্রীকান্ত (১৯৩০)। এই ছবির পরিচালক ছিলেন তারা কুমার ভাদুড়ী, পরবর্তী ছবি পরিচালি গীতা (১৯৩১) এবং প্রযুম রায় পরিচালিত সন্দিগ্ধা (১৯৩২)। সবাক যুগে এদের প্রথম ছবি শ্রীগৌরাঙ্গ (১৯৩৩)।

রাধা ফিল্মস প্রযোজিত এবং চারু রায় পরিচালিত রাজনটী বসন্তসেনা (১৯৩৪), জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় পরিচালিত মানময়ী গার্লস স্কুল (১৯৩৫), কণ্ঠহার (১৯৩৫) এবং হরি ভ পরিচালিত ছিন্নহার (১৯৩৭) ছবিগুলি দর্শক সমাদর লাভ করে। এদের শেষ ছবি সীতার পাতাল প্রবেশ ১৯৫৩ সালে মুক্তি পায়।

 

রাধা ফিল্মস । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

১৯৪৫ সালে কানাইলাল ঘোষাল রাধাফিল্মস স্টুডিওটি কিনে নেন। পরবর্তী কালে যুক্তফ্রন্ট সরকারের আমলে পশ্চিমবঙ্গ সরকার অন্যান্য আরও কটি স্টুডিওর সাথে এর দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৭৪ সালে কলকাতায় দূরদর্শন সম্প্রচার শুরুর সময় এই স্টুডিওটিতেই তাদের কাজকর্ম শুরু হয়, পরে গল্ফ গ্রীনে তাদের নিজেদের সম্প্রচার কেন্দ্র তৈরি হয়। ১৯৮৫ সালে চলচ্চিত্রের শতবর্ষে এই স্টুডিও প্রাঙ্গণে চলচ্চিত্র শতবর্ষ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং এখন এই ভবনটি চলচ্চিত্র সংগ্রহশালা হিসাবে কাজ করছে।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৩০ শ্রীকান্ত,
  • ১৯৩১ গীতা,
  • ১৯৩২ সন্দিগ্ধা
  • ১৯৩৩ শ্রী- গৌরাঙ্গ,
  • ১৯৩৪ দক্ষযজ্ঞ, রাজনটী বসন্তসেনা:
  • ১৯৩৫ মানময়ী গার্লস স্কুল, কণ্ঠহার
  • ১৯৩৬ কৃষ্ণ সুদামা বিষবৃক্ষ, কীর্তিমান (স্বল্প দৈর্ঘ্য), ঝিনঝিনিয়ার জের (স্বল্প দৈর্ঘ্য):
  • ১৯৩৭ ছিন্নহার, প্রভাস মিলন
  • ১৯৩৮ বেকার নাশন (স্বল্প দৈর্ঘ্য):
  • ১৯৩৯ বামনাবতার, হারজিৎ, জনকনন্দিনী, রীতিমত প্রহসন (স্বল্প দৈর্ঘ্য), মিটমাট (স্বল্প দৈর্ঘ্য), নরনারায়ণ
  • ১৯৪৮ স্যার শঙ্করনাথ:
  • ১৯৪৯ আশাবরী, মহাদান:
  • ১৯৫০ একশো নয় ধারা
  • ১৯৫২ সাবিত্রী সত্যবান;
  • ১৯৫৩ সীতার পাতাল প্রবেশ।

Leave a Comment