রাজা মিত্র । বাঙালি চলচ্চিত্র পরিচালক

রাজা মিত্র: বাংলা চলচ্চিত্রের ইতিহাস শতাধিক বর্ষের ইতিহাস আর বাংলা কাহিনিচিত্রের প্রায় একশত বৎসরের ইতিবৃত্ত।

১৮৯৫ সালের ২৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরে প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন লুমিয়ের ভ্রাতৃদ্বয়। এর কয়েক মাসের মধ্যেই ১৮৯৬ সালে ৭ জুলাই বোম্বে-র ওয়াটসন হোটেলে লুমিয়েরদের প্রতিনিধিদের প্রদর্শিত চলচ্চিত্রের মধ্য দিয়ে ভারতবর্ষে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়।

দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন মি. স্টিফেন্স। ১৯৯৮ সালে সজল চট্টোপাধ্যায়-এর আর রেখোনা আঁধারে গ্রন্থ প্রকাশের পরে এই ধারণা পরিবর্তিত হয় এবং জানা যায় যে ১৮৯৭ সালের ১৮ জানুয়ারি মি. টমাস পি হাডসন কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন থিয়েটার রয়্যাল-এ।

১৮০১ ১৮৯৭ তারিখের দ ইংলিশম্যান পত্রিকা (ক্যালকাটা অ্যামিউজমেন্ট অংশে) এবং ১৯.০১.১৮৯৭ তারিখের দ স্টেটসম্যান পত্রিকা এই প্রদর্শনীর বিষয়ে সংবাদ প্রকাশ করেছিল।

 

রাজা মিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

রাজা মিত্র । বাঙালি চলচ্চিত্র পরিচালক

 

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে স্নাতক হন। চলচ্চিত্র পরিচালনার কাজে আসার আগে সাহিত্য ও চলচ্চিত্র পত্রিকার সাথে যুক্ত ছিলেন।

চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের সাথে সহ পরিচালক হিসাবে কিছুদিন কাজ করেছেন। এক সময় ভারত সরকারের তথ্য ও সম্প্রচার দপ্তরের অধীনস্থ ফিল্মস ডিভিসন এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য দপ্তরের অধীনস্থ তথ্যচিত্র নির্মাতা হিসাবে বহু তথ্যচিত্র পরিচালনা করেছেন।

 

রাজা মিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

উল্লেখযোগ্য তথ্যচিত্রগুলি হল, কোল ফর দ মাসেস (১৯৭৮), ইকনমি অফ এইচ. এস. অয়েল ইন ইন্ডিয়ান রেলওয়ে (১৯৮০) ক্যালকাটা পাস্ট এ্যান্ড প্রেজেন্টস (১৯৮১), ক্যালকাটা ফুটপাথ ডোয়েলার্স (১৯৮১), দ ট্রাইব্যাল রেজিস্টেন্স (১৯৮৭), স্ক্রোল পেন্টারস অফ বীরভূম (১৯৮৭) ইত্যাদি।

প্রথম কাহিনিচিত্র একটি জীবন (১৯৮৭) তাঁকে জাতীয় সম্মান এনে দেয়। ছবিটি চলচ্চিত্র সমালোচকদের পাশাপাশি সমঝদার দর্শকদেরও প্রশংসা অর্জন করে। পরবর্তী কাহিনিচিত্র নয়নতারাও চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা পায়। ১৯৮৯ সালে ভারতের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জুরি ছিলেন, ১৯৯০ সালে ইন্ডিয়ান প্যানোরামার নির্বাচক মণ্ডলীতেও অন্তর্ভুক্ত হয়েছিলেন।

চলচ্চিত্রপঞ্জি
  • একটি জীবন (১৯৮৭),
  • নয়নতারা (১৯৯৫)।

Leave a Comment