রবীন চট্টোপাধ্যায়ের জন্ম কলকাতায়, ছোটবেলা থেকেই সংগীতে উৎসাহ। ১৯৩৬ সালে স্নাতক হওয়ার পর সংগীতকেই জীবিকা হিসাবে গ্রহণের সিদ্ধান্ত নেন। নীরেন লাহিড়ীর মাধ্যমে নিউ থিয়েটার্সের সাথে যুক্ত হন। অনুপম ঘটকের সহকারী হিসাবেও কিছুদিন কাজ করেন।

রবীন চট্টোপাধ্যায়
স্বাধীন সংগীত পরিচালক হিসাবে প্রথম ছবি সুশীল মজুমদার পরিচালিত অভয়ের বিয়ে (১৯৪২)। উল্লেখযোগ্য যে সব পরিচালকদের সাথে কাজ করেছেন তাঁরা হলেন প্রেমেন্দ্র মিত্র, চিত্ত বসু, সুকুমার দাশগুপ্ত, নীরেন লাহিড়ী, অগ্রদূত, দেবকী বসু, নরেশ মিত্র, ফণী বর্মা, অগ্রগামী, গুরু বাগচী, অরবিন্দ মুখোপাধ্যায়, সলিল সেন, সলিল দত্ত, হরিসাধন দাশগুপ্ত প্রমুখ।

নিউ থিয়েটার্স থেকে চল্লিশের দশকে তাঁর রেকর্ডও প্রকাশিত হয়েছিল। বাংলা ছাড়াও হিন্দী ছবিতেও সংগীত পরিচালক হিসাবে কাজ করেছেন।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৪২ অভয়ের বিয়ে, পরিণীতা,
- ১৯৪৩ সমাধান;
- ১৯৪৫ কত দূর, পথ বেঁধে দিল:
- ১৯৪৬ সাত নম্বর বাড়ী, তুমি আর আমি:
- ১৯৪৭ স্বপ্ন ও সাধনা।
- ১৯৪৮ সাধারণ মেয়ে, অনির্বাণ, বাঁকা লেখা, সমাপিকা:
- ১৯৪৯ বিদুষী-ভাৰ্য্যা, নিরুদ্দেশ, আভিজাত্য, সিংহদ্বার, সংকল্প, সমর্পণ
- ১৯৫০ বানপ্রস্থ, বিদ্যাসাগর, সহোদর।
- ১৯৫১ রত্নদীপ, সহযাত্রী, প্রত্যাবর্তন, নষ্টনীড়, বাবলা,
- ১৯৫২ শুভদা
- ১৯৫৫ পরিশোধ, গোধূলি, দেবী মালিনী, শ্রীবৎসচিন্তা, সবার উপরে, ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণ,
- ১৯৫৬ মহানিশা, সাগরিকা, মামলার ফল, ফল্গু, শিল্পী, চোর,
- ১৯৫৭ হারজিৎ, সিঁদুর, যাত্রা হলো শুরু, অভয়ের বিয়ে, চন্দ্রনাথ, পথে হল দেরী:
- ১৯৫৮ তানসেন:
- ১৯৫৯ লালু ভুলু, জঙ্গল, ছবি,
- ১৯৬০ উত্তর মেঘ, ইন্দ্রধনু, স্মৃতিটুকু থাক, শহরের ইতিকথা, শুন বরনারী,
- ১৯৬১ কেরী সাহেবের মুন্সী, বিপাশা, অগ্নিশিখা, কাজল, মায়ার সংসার, অভিসারিকা:
- ১৯৬৩ অবশেষে, দ্বীপের নাম। টিয়ারং, উত্তরায়ণ, আকাশ প্রদীপ, উত্তর ফাল্গুনী, সূর্য্যশিখা, শ্রেয়সী,
- ১৯৬৪ দীপ নেভে নাই, মোমের আলো, কে তুমি, জয়া, দেবতার দ্বীপ, রাজা রামমোহন
- ১৯৬৬ শুধু একটি বছর, হারানো প্রেম, গৃহদাহ, প্রস্তর স্বাক্ষর
- ১৯৬৮ বৌদি:
- ১৯৬৯ আঁধার সূর্য, কমললতা, অপরিচিতা, আরোগ্য নিকেতন,
- ১৯৭০ কলঙ্কিত নায়ক:
- ১৯৭১ প্রথম বসন্ত, খুঁজে বেড়াই,
- ১৯৭২ অপর্ণা, নায়িকার ভূমিকায়
- ১৯৭৩ দুরন্ত জয়,
- ১৯৭৬ চাদের কাছাকাছি।
