রঞ্জিত মল্লিক একজন চলচ্চিত্র অভিনেতা। জন্ম কলকাতায়, স্নাতক হওয়ার পর আইন শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং আইন পাস করেন। প্রথম চলচ্চিত্রাভিনয় মৃণাল সেন পরিচালিত ইন্টারভিউ (১৯৭০) ছবিতে। এখনও পর্যন্ত প্রায় দুশোটি ছবিতে অভিনয় করেছেন। মৃণাল সেন ছাড়াও কাজ করেছেন সত্যজিৎ রায়, দীনেন গুপ্ত, অগ্রদূত, পীযূষ বসু, অরবিন্দ মুখোপাধ্যায়, ইন্দর সেন, অঞ্জন চৌধুরী, রাজা সেন সহ বহু পরিচালকের সাথে।

রঞ্জিত মল্লিক । বাঙালি চলচ্চিত্র অভিনেতা
অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র রক্ষিত (ইন্টারভিউ), গোবিন্দ (স্বয়ংসিদ্ধা, ১৯৭৪) ব্রজেশ্বর (দেবী চৌধুরাণী, ১৯৭৪) সীতেশ (মৌচাক, ১৯৭৫) শঙ্কর (রাগ অনুরাগ, ১৯৭৫); ধ্রুব (অজস্র ধন্যবাদ, ১৯৭৭), শুভঙ্কর (শত্রু, ১৯৮৪), নগেন্দ্র (বিষবৃক্ষ, ১৯৮৪): রজত (গুরুদক্ষিণা, ১৯৮৭) প্রতাপ (শাখাপ্রশাখা, ১৯৯২), শশীভূষণ (নাটের গুরু, ২০০৩) ইত্যাদি।

চলচ্চিত্র জীবনের প্রথম দিকে বহু ছবিতেই নায়কের ভূমিকায় অভিনয় করলেও পরবর্তী জীবনে চরিত্রাভিনয়ে সরে আসেন। চলচ্চিত্রাভিনয়ের সাথে সাথে পেশাদার মধ্যে এবং দুরদর্শন ধারাবাহিকেও অভিনয় করেছেন।
২০১০ সালে তিনি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সভাপতি হন। ২০১১ সাল থেকে কলকাতা চলচ্চিত্র উৎসবের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। প্রসঙ্গত উল্লেখ্য চলচ্চিত্রাভিনেত্রী কোয়েল মল্লিক তাঁর কন্যা।
চলচ্চিত্র পঞ্জি —
- ১৯৭০ ইন্টারভিউ,
- ১৯৭২ পিকনিক, কলকাতা ৭১
- ১৯৭৪ ছেঁড়া তমসুক, দেবী চৌধুরাণী;
- ১৯৭৫ মৌচাক, রাগ অনুরাগ, স্বয়ংসিদ্ধা,
- ১৯৭৬ স্বীকারোক্তি, অপরাজিতা, বহ্নিশিখা, দম্পতি,
- ১৯৭৭ নানা রঙের দিনগুলি, অজস্র ধন্যবাদ, প্রতিশ্রুতি দিন আমাদের, কবিতা, এই পৃথিবীর পান্থনিবাস, মন্ত্রমুগ্ধ, হাতে রইল তিন, প্রক্সি,
- ১৯৭৮ রজনী, ময়না, লালকুঠি, তিলোত্তমা,
- ১৯৭৯ জীবন যে রকম, শ্রীকান্তের উইল
- ১৯৮০ দুই পৃথিবী, ভাগ্যচক্র;
- ১৯৮১ ওগো বধূ সুন্দরী, কপালকুণ্ডলা, ফাদার
- ১৯৮২ শঠে শাঠা, উত্তর মেলেনি, বিজয়িনী, রাজবধূ, সংকল্প,
- ১৯৮৩ প্রতিদান,
- ১৯৮৪ প্রায়শ্চিত্ত, বিষবৃক্ষ, লালগোলাপ, পূজারিণী, শত্রু
- ১৯৮৫ আরতি, সন্ধ্যাপ্রদীপ,
- ১৯৮৬ স্বর্গসুখ, মুক্তপ্রাণ, অভিমান, বৌমা, অভিশাপ,
- ১৯৮৭ বিদ্রোহী, রুদ্রবীণা, প্রতিভা, দেবিকা, মহামিলন, টুনিবট, অনুরোধ, সরগম, গুরুদক্ষিণা, দোলন চাপা
- ১৯৮৮ কলঙ্কিনী নায়িকা, ছোট বউ, দেবীবরণ, অঞ্জলি,
- ১৯৮৯ জজসাহেব, অগ্নিকৃষ্ণা, শতরূপা, মঙ্গলদীপ, আক্রোশ, বন্দিনী,
- ১৯৯০ হীরক জয়ন্তী, দেবতা, চক্রান্ত, মহাজন, ছোটুর প্রতিশোধ,
- ১৯৯১ অহংকার, বিধির বিধান, বৌরাণী, অভাগিনী, বিধিলিপি, নজরবন্দী, নবাব
- ১৯৯২ ইন্দ্রজিৎ শাখাপ্রশাখা, অনন্যা,
- ১৯৯৩ মানসম্মান, মায়ামমতা, শ্রদ্ধাঞ্জলি, ঈশ্বর পরমেশ্বর, ঘর সংসার,
- ১৯৯৪ সংগীত, তুমি যে আমার, আব্বাজান,
- ১৯৯৫ সংঘর্ষ
- ১৯৯৬ পূজা, রবিবার, নাচ নাগিনী গীত নাচ রে, মহান, মুখ্যমন্ত্রী:
- ১৯৯৭ আজকের সন্তান, শ্রীমান ভূতনাথ, বিদ্রোহ, লোফার, বড় বৌ,
- ১৯৯৮ আমার মা, আমি সেই মেয়ে, আসল নকল, চৌধুরী পরিবার, জামাই নম্বর ওয়ান, রণক্ষেত্র, সিঁদুরের অধিকার,
- ১৯৯৯ অগ্নিশিখা, সন্তান, সুন্দর বৌ, নিয়তি, সিঁদুর খেলা, চিরদিনই তুমি যে আমার, বিরোধ, গুণ্ডা, জীবন নিয়ে খেলা, দায় দায়িত্ব, রজত জয়ন্তী:
- ২০০০ আমাদের সংসার, বন্ধুপ্রিয়া, শশুরবাড়ী জিন্দাবাদ, শপথ নিলাম;
- ২০০১ প্রতিবাদ, দাদাঠাকুর, রাণীপূর্ণ আসল
- ২০০২ চন্দ্রমল্লিকা, ছেলেবেলা, স্ত্রীর মর্যাদা ময়না, নিশানা, সাথী, বাঙালী
- ২০০৩ উদ্ধার, মায়ের আঁচল, মেজদিদি, নাটের গুর বিশ্বাসঘাতক সন্ত্রাস, সেজ বৌ, রক্তবন্ধন:
- ২০০৪ দাদু নম্বর ওয়ান, কুয়াশা, সূর্য, পরিবার, অকৃতজ্ঞ, স্বপ্নে দেখা রাজকন্যা,
- ২০০৫ মানিক, রাজু আংকেল, অবিশ্বাসী, মায়ের রাজা, তবু ভালোবাসি, সংগ্রাম, অগ্নিপথ, কাকা নম্বর ওয়ান:
- ২০০৮ প্রেমের কাহিনী, বাজীমাৎ, জন্মদাতা, শিবাজী;
- ২০০৯ সাত পাকে বাঁধা, মা আমার মা, তিনমূর্তি, মামা ভাগ্নে।
