মুনমুন সেন । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

মুনমুন সেন একজন বাঙালী ও ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, মারাঠি এবং কন্নড় ছবিতে অভিনয়ের জন্য পরিচিত। তিনি বলিউড সিনেমায় অভিনয় করেছেন। তাকে ৬০ টি চলচ্চিত্র এবং ৪০ টি টেলিভিশন নাটকে অভিনয় করতে দেখা যায়। তিনি ১৯৮৭ সালে সিরিভেন্নেলা সিনেমায় অভিনয়ের জন্য তিনি অন্ধ্র প্রদেশের “নন্দী সেরা সহ-অভিনেত্রী পুরস্কার” অর্জন করেন।

 

মুনমুন সেন । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

মুনমুন সেন । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

জন্ম কলকাতায়, মা স্বনামধন্য অভিনেত্রী সুচিত্রা সেন। দার্জিলিং-এ স্কুল শিক্ষার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং থেকে স্নাতকোত্তর শিক্ষা লাভ করেন।শিশু অবস্থায়, তিনি ভারতের অন্যতম বিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের কাছে অঙ্কন শিখেন। তিনি ছবি আকতে এবং দুষ্প্রাপ্য জিনিস সংগ্রহ করতে ভালবাসতেন।

 

মুনমুন সেন । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

প্রথম চলচ্চিত্রাভিনয় পার্থপ্রতিম চৌধুরী পরিচালিত রাজবধূ (১৯৮২) ছবিতে নায়িকার ভূমিকায়। পার্থপ্রতিম ছাড়াও কাজ করেছেন অরুন্ধতী দেবী, সলিল দত্ত, অরবিন্দ মুখোপাধ্যায়, তপন সিংহ, অঞ্জন চৌধুরী, সুখেন দাস, সুব্রত সেন, অজিত লাহিড়ী প্রভৃতি পরিচালকের সাথে।

মুনমুন অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র দীপা (দীপার প্রেম, ১৯৮৪), শখের গোয়েন্দা (বৈদূর্য রহস্য, ১৯৮৫); নায়িকা (অমরকণ্টক, ১৯৮৬): নায়িকা (ব্যবধান, ১৯৯০): মালতী (সোপান, ১৯৯৬), রীনা (নীল নির্জনে, ২০০০) ইত্যাদি। বাংলা ছবি ছাড়াও হিন্দী ছবি এবং দুরদর্শন ধারাবাহিকে অংশ নিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য মুনমুনের কন্যা রীয়া ও রাইমা চলচ্চিত্রাভিনয়ের সাথে যুক্ত। বর্তমানে তিনি ভারতীয় লোকসভার সাংসদ।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৮২ রাজবধূ,
  • ১৯৮৩ রবি সোম
  • ১৯৮৪ দীপার প্রেম, রাজেশ্বরী, পূজারিণী;
  • ১৯৮৫ হুলুস্থুল, অন্তরালে, অজান্তে, বৈদুর্য্য রহস্য,
  • ১৯৮৬ অমরকণ্টক;
  • ১৯৮৭ অনুরোধ, আপন ঘরে, সরগম,
  • ১৯৮৮ অঞ্জলি, তুমি কত সুন্দর
  • ১৯৮৯ নিশিতৃষ্ণা, বান্ধবী,
  • ১৯৯০ একাকী, চক্রান্ত, ব্যবধান
  • ১৯৯১ ঠিকানা, লক্ষ্মী দুর্গা সরস্বতী,
  • ১৯৯২ কোধী, মহাশয়, লালপাহাড়ী
  • ১৯৯৩ শ্রীমতী,
  • ১৯৯৪ গজমুক্তা,
  • ১৯৯৫ প্রতিধ্বনি, বৌমণি,
  • ১৯৯৬ সোপান, পরিক্রমা,
  • ১৯৯৯ শুভলগ্ন,
  • ২০০০ সত্যি এই তো জীবন;
  • ২০০৩ নীল নির্জনে।

Leave a Comment