মানবেন্দ্র মুখোপাধ্যায়

মানবেন্দ্র মুখোপাধ্যায় ছোটবেলা থেকেই বাড়িতে সংগীতের আবহে বড় হয়েছেন। কাকা সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় এবং রত্নেশ্বর মুখোপাধ্যায়ের প্রেরণায় কীর্তন, ভজন, ভক্তিগীতি গাইতে শুরু করেন। ১৯৫৩ সালে তাঁর প্রথম রেকর্ড প্রকাশিত হয়।

 

মানবেন্দ্র মুখোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

মানবেন্দ্র মুখোপাধ্যায়

চলচ্চিত্রে প্রথম কাজ নেপথ্য গায়ক হিসাবে। শান্তিপ্রিয় মুখোপাধ্যায় পরিচালিত বিষবৃক্ষ (১৯৫৩) ছবিতে নেপথ্য সংগীত শিল্পী হিসাবে কাজ করেন। ছবিটির সংগীত পরিচালক ছিলেন ধীরেন ভট্টাচার্য।

১৯৫৩-৮৭ পর্যন্ত ২৯টি ছবির সংগীত পরিচালনার পাশাপাশি ৬৫টি ছবিতে নেপথ্য সংগীত পরিবেশন করেছেন। সংগীত পরিচালনায় প্রথম ছবি নির্মল দে পরিচালিত চাপা ডাঙার বউ (১৯৫৪)।

 

মানবেন্দ্র মুখোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

উল্লেখযোগ্য যে সব পরিচালকের সাথে কাজ করেছেন তাঁরা হলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়, জ্যোতির্ময় রায়, পিনাকী মুখোপাধ্যায়, সুশীল মজুমদার, অরবিন্দ মুখোপাধ্যায়, পীযূষ গঙ্গোপাধ্যায়, দীনেন গুপ্ত, গুরু বাগচী প্রভৃতি।

নিজের কয়েকটি ছবিতে নেপথ্য সংগীত পরিবেশনের পাশাপাশি অনিল বিশ্বাস, আলী আকবর খান, জ্ঞানপ্রকাশ ঘোষ, রাজেন সরকার, শৈলেন দত্তগুপ্ত, রাইচাদ বড়াল, নচিকেতা ঘোষ, কালীপদ সেন, হেমন্ত মুখোপাধ্যায়, পঙ্কজ মাগ্নিক, ভি বালসারা প্রভৃতি সংগীত পরিচালকের ছবিতে নেপথ্য সংগীতশিল্পী হিসাবে কাজ করেছেন।

 

মানবেন্দ্র মুখোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

চলচ্চিত্রের গান ছাড়াও তাঁর গাওয়া বহু আধুনিক বাংলা গান ৫০-৭০ এর দশকে জনপ্রিয়তা পেয়েছিল।

নির্মল দে পরিচালিত সাড়ে চুয়াত্তর (১৯৫৩) এবং অসীম পাল পরিচালিত মিষ্টার এন্ড মিসেস্ চৌধুরী (১৯৬৯) ছবিতে দুটি পার্শ্ব চরিত্রে অভিনয়ও করেছিলেন।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৫৩ বিষবৃক্ষ:
  • ১৯৫৪ চাপা ডাঙার বউ মণি আর মানিক
  • ১৯৫৫ সাঁঝের প্রদীপ হ্রদ দত্তক
  • ১৯৫৬ ধূলার ধরণী দুজনায়,
  • ১৯৫৭ রাত্রিশেষে, আদর্শ হিন্দু হোটেল *, বসন্ত বাহার:
  • ১৯৫৮ বন্ধু, মানময়ী গার্লস স্কুল, ডাক্তারবাবু, লীলা ক শ্রীশ্রী তারকেশ্বর।
  • ১৯৫৯ শ্রীরাধা, সাগর সঙ্গমে, শশীবাবুর সংসার, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে, অগ্নিসম্ভবা
  • ১৯৬০ কোন একদিন, মায়ামৃগ
  • ১৯৬১ সাধক কমলাকান্ত, মিষ্টার এন্ড মিসেস চৌধুরী, মা বিষকন্যা, মধুরেণ, মিথুন লগ্ন,
  • ১৯৬২ বধূ রক্তপলাশ খনা, বন্ধন, শুভদৃষ্টি*
  • ১৯৬৩ দেয়া নেয়া
  • ১৯৬৪ কালস্রোত গোধূলিবেলায়• কষ্টিপাথর রাধাকৃষ্ণ, অশান্ত ঘূর্ণী, মহাতীর্থ কালীঘাট, অনুষ্টুপ ছন্দ কাঞ্চনরঙ্গ
  • ১৯৬৫ জয়া, ভারতের সাধক, পতি সংশোধনী সমিতি মুখুজ্যে পরিবার রাজা রামমোহন
  • ১৯৬৬ গৃহসন্ধানে, উত্তরপুরুষ রাজদ্রোহী
  • ১৯৬৮ হংস মিথুন আদ্যাশক্তি মহামায়া, বৌদি,
  • ১৯৬৯ মা ও মেয়ে, মায়া, আরোগ্য নিকেতন
  • ১৯৭০ রূপসী
  • ১৯৭১ প্রথম বসন্ত, শচীমার সংসার জয়জয়ন্তী ত্রিনয়নী মা
  • ১৯৭২ জীবন সৈকতে, বিগলিত করুণা জাহ্নবী যমুনা:
  • ১৯৭৪ দেবী চৌধুরাণী*
  • ১৯৭৬ সুদূর নীহারিকা নিধিরাম সর্দার, জীবন নিয়ে
  • ১৯৭৮ ময়না, আগুনের ফুলকি নিষ্কৃতি মা ছিন্নমস্তা
  • ১৯৭৯ যত মত তত পথ মণি মা:
  • ১৯৮০ দক্ষযজ্ঞ, কালো চোখের তারা
  • ১৯৮৩ ইন্দিরা-
  • ১৯৮৭ ক্ষ্যাপাঠাকুর, রাধারাণী:
  • ১৯৯১ মানব প্রেমিক নিমাই।

* চিহ্নিত ছবিগুলির সংগীত পরিচালনা করেন।

Leave a Comment