মানে না মানা চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

মানে না মানা চলচ্চিত্র

 

মানে না মানা চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

মানে না মানা চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

  • প্রযোজনা — নিউ সেঞ্চুরী।
  • প্রযোজক – এস. আর হেমান।
  • কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা – শৈলজানন্দ মুখোপাধ্যায়।
  • সংগীত পরিচালনা – শৈলেশ দত্তগুপ্ত চিত্র সুদীর বসু।
  • শিল্প নির্দেশনা – বটু সেন।
  • শব্দগ্রহণ – জে.ডি. ইরানী।
  • সম্পাদনা — বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়।
  • গীতিকার — মোহিনী চৌধুরী।
অভিনয় —

অহীন্দ্র চৌধুরী, জহর গঙ্গোপাধ্যায়, ফণী রায়, ধীরাজ ভট্টাচার্য, তুলসী চক্রবর্তী, রণজিৎ রায়, নবদ্বীপ হালদার, মলিনা দেবী, রেণুকা রায়, সন্ধ্যা দেবী, প্রভা দেবী, রাজলক্ষ্মী দেবী, নিভাননী দেবী।

 

মানে না মানা চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

কাহিনি-

কাহিনির কেন্দ্রে আছে সুরবালা (মলিনা) যে একটি মধ্যবিত্ত সংসারের গৃহবধূ। সংসারে আছে ভালোমানুষ স্বামী দেবনাথ (অহীন্দ্র), সৎ দেওর ভূতনাথ (জহর) এবং সৎ ননদ রানী (রেণুকা)। অন্য মেয়েরা যখন স্বামীর নিজের ভাই, বোনকে নিয়েই সংসার করতে রাজি নয় সেখানে সুরবালা ভূতনাথ ও রানীকে নিজের ভাই বোনের মতোই যত্ন করে। সুরবালার ইচ্ছে তার নিজের বোন শিবানীর (সন্ধ্যা) সাথে ভূতনাথের বিয়ে দেয়, কিন্তু তার মা (প্রভা) ভূতনাথের সাথে ছোট মেয়ের বিয়েতে রাজি নয়।

 

ভূতনাথ গ্রামের জমিদার তারিণীর (ধীরাজ) বাড়িতে কাজ নেয়। ঘটনাক্রমে একটি চুরির দায়ে তারিণী দেবনাথকে পুলিসের হাতে তুলে দেয়। ভূতনাথ এবং রানী গ্রাম ছেড়ে চলে যায়। সুরবালার মা মেয়েকে বলেন পর কখনও আপন হয় না, কিন্তু তাঁর সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে ভূতনাথ দাদাকে পুলিসের হাত থেকে মুক্ত করে। সকলের মিলনের মাঝে ভূতনাথের সাথে শিবানীর বিয়ের প্রস্তুতির মধ্য দিয়ে ছবি শেষ হয়।

Leave a Comment