মহুয়া রায়চৌধুরী । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

মহুয়া রায়চৌধুরী, জন্ম কলকাতায়। প্রথাগত শিক্ষার সাথে সাথে নৃত্য শিক্ষাও নিয়েছিলেন। আসল নাম শিপ্রা হলেও সোনালি রায় নামে নৃত্যশিল্পী হিসাবে বিচিত্রানুষ্ঠানে অংশ নিতেন।

 

মহুয়া রায়চৌধুরী । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

মহুয়া রায়চৌধুরী । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

প্রথম চলচ্চিত্রাভিনয় তরুণ মজুমদার পরিচালিত শ্রীমান পৃথ্বীরাজ (১৯৭৩) ছবিতে। মাত্র ১৪ বছরের অভিনয় জীবনে ৮৫টি বাংলা ছবিতে অভিনয় করেছেন। তরুণ মজুমদার ছাড়াও কাজ করেছেন পীযূষ বসু, তপন সিংহ, সলিল দত্ত, ইন্দর সেন, বিজয় বসু, অরবিন্দ মুখোপাধ্যায়, নব্যেন্দু চট্টোপাধ্যায় প্রভৃতি চলচ্চিত্রকারের সাথে।

 

মহুয়া রায়চৌধুরী । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র অমলা (শ্রীমান পৃথ্বীরাজ, ১৯৭৩), জয়া (রাজা, ১৯৭৫), নীতা (সেই চোখ, ১৯৭৬) বেহুলা (বেহুলা লখীন্দর, ১৯৭৭); সরস্বতী (দানার কীর্তি, ১৯৮০): ছোট বোন (সাহেব, ১৯৮১); বকুল (সুবর্ণলতা, ১৯৮১) ইত্যাদি।

বাণিজ্যিক ধারার বহু ছবিতেই মহুয়া নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। অভিনেতা তিলক চক্রবর্তীর সাথে তাঁর বিয়ে হয়েছিল। বাংলা ছাড়াও হিন্দী ছবিতে এবং দূরদর্শন চিত্রেও অভিনয় করেছেন।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৭৩ শ্রীমান পৃথ্বীরাজ:
  • ১৯৭৪ যে যেখানে দাঁড়িয়ে
  • ১৯৭৫ রাজা, বাঘবন্দী খেলা
  • ১৯৭৬ আনন্দমেলা, অসময়, সেই চোখ, দম্পতি,
  • ১৯৭৭ নয়ন, বাবুমশাই, অজস্র ধন্যবাদ, শেষরক্ষা, জীবন মরুর প্রান্তে, প্রতিশ্রুতি, বেহুলা লখীন্দর, কবিতা, ছোট্ট নায়ক,
  • ১৯৭৮ সৃষ্টিছাড়া, রেঞ্জার সাহেব,
  • ১৯৭৯ দৌড়, ঘটকালি, পরিচয়, বনবাসর, মাদার, ডুব দে মন কালী বলে,
  • ১৯৮০ দক্ষযজ্ঞ, এই তো সংসার, পরবেশ, কালো চোখের তারা, পাকাদেখা, দাদার কীর্তি, প্রিয়তমা, শেষ বিচার:
  • ১৯৮১ সৎমা, সুবর্ণলতা, সুবর্ণ গোলক, কপালকুণ্ডলা, সূর্যসাক্ষী, সেই সুর, প্রতিশোধ, উপলব্ধি, সাহেব, কলঙ্কিনী, ফাদার
  • ১৯৮২ সতী সাবিত্রী সত্যবান, পিপাসা, শঠে শাঠ্যং শুভ রজনী, বোধন, ইমন কল্যাণ, আজ কাল পরশুর গল্প, সোনার বাংলা, অমৃতকুত্তের সন্ধানে, ফয়সালা, মাটির স্বর্গ, শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত:
  • ১৯৮৩ সুপর্ণা, দিন যায়, উৎসর্গ, জবানবন্দী
  • ১৯৮৪ রাজেশ্বরী, পারাবত প্রিয়া, শত্রু, প্রায়শ্চিত্ত, লালগোলাপ
  • ১৯৮৫ যোগবিয়োগ, নীলকণ্ঠ, পরমা, সন্ধ্যাপ্রদীপ, তিল থেকে তাল. আমার পৃথিবী:
  • ১৯৮৬ অনুরাগের ছোঁয়া কেনারাম বেচারাম, প্রেম ও পাপ, অভিমান, দাদু- নাতি-হাতি, জীবন, আশীর্বাদ, শাপমুক্তি আর্তনাদ, মধুময়
  • ১৯৮৭ রাজপুরুষ, জবাব, রাধারাণী, আবীর, লালন ফকির
  • ১৯৯০ সংক্রান্তি
  • ১৯৯৩ রংবাজ।

Leave a Comment