মমতা শঙ্কর । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

মমতা শঙ্কর একজন ভারতীয় অভিনেত্রী।উনি সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ প্রমুখ বিশিষ্ট চলচ্চিত্র পরিচালকের নির্দেশনায় কাজ করেছেন।

 

মমতা শঙ্কর । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

মমতা শঙ্কর । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

জন্ম কলকাতায়। বাবা এবং মা প্রখ্যাত নৃত্যশিল্পী উদয়শংকর এবং অমলাশংকর। প্রথাগত শিক্ষার পাশাপাশি নৃত্যের তালিমও নিয়েছেন। নিজস্ব দল নিয়ে নৃত্য প্রদর্শন এবং নৃত্য শিক্ষাও দিয়ে থাকেন।

প্রথম চলচ্চিত্রাভিনয় মৃণাল সেন পরিচালিত হিন্দী ছবি মৃগয়া (১৯৭৬) ছবিতে। এই ছবিতে তিনি মিঠুন চক্রবর্তীর বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন। যে চলচ্চিত্র বছরের শ্রেষ্ঠ কাহিনি চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল।

 

মমতা শঙ্কর । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

প্রথম বাংলা ছবিও মৃণাল সেনের পরিচালনায় নির্মিত একদিন প্রতিদিন (১৯৮০)। এখন পর্যন্ত তিরিশটিরও বেশি বাংলা ছবিতে অভিনয় করেছেন। মৃণাল সেন ছাড়াও সত্যজিৎ রায়, গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, দীনেন গুপ্ত, অশোক বিশ্বনাথন, রাজা মিত্র, ঋতুপর্ণ ঘোষ, অঞ্জন দত্ত প্রভৃতি উল্লেখযোগ্য পরিচালকের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন।

মমতাদেবী চন্দ্রোদয় ঘোষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি ১৯৮৬ খ্রিষ্টাব্দে উদয়ন নামে মমতাশঙ্কর নৃত্য কোম্পানি প্রতিষ্ঠা করেন; যেটা মমতা শংকর ব্যালে ট্রুপের সঙ্গে ব্যাপকভাবে সারা বিশ্ব ভ্রমণ করে। এই ট্রুপ ১৯৭৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৯ খ্রিষ্টাব্দে এদের প্রথম প্রস্তুতি রবীন্দ্রনাথ ঠাকুর কৃত চণ্ডালিকা মঞ্চস্থ হয়।এর পর মঞ্চস্থ হয় হোরিখেলা, সীতা স্বয়ম্বরা, আজকের একলব্য, মিলাপ, শিকার, মাদার আর্থ, অমৃতস্য পুত্রা এবং শবরী।

 

মমতা শঙ্কর । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র চিনু (একদিন প্রতিদিন, ১৯৮০), অগুলি (গৃহযুদ্ধ, ১৯৮১), গৃহকর্ত্রী (খারিজ, ১৯৮২), আন্দি ( দখল, ১৯৮৪), অনিলা (গণশত্রু, ১৯৯০): ইন্দ্রাণী (আগন্তুক, ১৯৯২): প্রজ্ঞা (শূন্য থেকে শুরু, ১৯৯৬) ইত্যাদি।

চলচ্চিত্রাভিনয়ের পাশাপাশি দূরদর্শন চিত্র এবং ধারাবাহিকেও অভিনয় করেছেন।

 

চলচ্চিত্র পঞ্জি —
  • ১৯৮০ একদিন প্রতিদিন, ব্যাপিকা বিদায়:
  • ১৯৮১ দূরত্ব কলঙ্কিনী,
  • ১৯৮২ খারিজ,
  • ১৯৮৪ গৃহযুদ্ধ, দখল,
  • ১৯৮৫ নিশান্তে, নীলকন্ঠ:
  • ১৯৮৬ প্রেমবন্ধন
  • ১৯৯০ গণশত্রু,
  • ১৯৯২ শাখাপ্রশাখা, আগন্তুক,
  • ১৯৯৩ অনুভব, গরম ভাত, প্রজাপতি,
  • ১৯৯৪ উত্তরণ,
  • ১৯৯৬ সোপান, শূন্য থেকে শুরু,
  • ১৯৯৭ নয়নতারা,
  • ১৯৯৮ দহন,
  • ২০০০ উৎসব
  • ২০০৩ হেমন্তের পাখি, পথ,
  • ২০০৪ স্বপ্নের সন্ধানে, সমুদ্রসাক্ষী, ওয়ারিশ,
  • ২০০৭ বালিগঞ্জ কোর্ট,
  • ২০১০ আবহমান।

Leave a Comment