মঞ্জু দে । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

মঞ্জু দে, জন্ম মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। পিতা অমরেন্দ্রনাথ মিত্র। বহরমপুর গার্লস স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাটনার রাজেন্দ্র কলেজ থেকে আই.এ এবং কলকাতার আশুতোষ কলেজ থেকে বি.এ. পাস করেন।

 

মঞ্জু দে । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

মঞ্জু দে । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

সুশীল মজুমদার পরিচালিত হিন্দি ছবি সিপাহী কা স্বপ্না (১৯৪৮)তে প্রথম অভিনয়ের সুযোগ পান। চলচ্চিত্র অভিনেত্রী হিসাবে কাজ শুরু করেন নরেশ মিত্র পরিচালিত নিয়তি (১৯৫১) ছবিতে। ঐ বছরই অজয় কর পরিচালিত জিঘাংসা ছবিতে অভিনয়ের সাথে হেমেন গুপ্ত পরিচালিত বিয়াল্লিশ ছবিতে বীণার চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা অর্জন করেন।

 

মঞ্জু দে । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

মঞ্জু দে অভিনীত উল্লেখযোগ্য চরিত্রগুলি হল
  • বিউটি (কার পাপে, ১৯৫২, পরিচালনা— কালীপ্রসাদ ঘোষ),
  • চিন্তামণি (ভক্ত বিশ্বমঙ্গল, ১৯৫৪, পরিচালনা – পিনাকী মুখার্জী),
  • মিনির মা (কাবুলিওয়ালা, ১৯৫৭, পরিচালনা – তপন সিংহ),
  • সাঁওতাল রমণী (অঙ্কুশ, ১৯৫৪, পরিচালনা — তপন সিংহ),
  • কল্যাণী (কল্যাণী, ১৯৫৪, পরিচালনা- নীরেন লাহিড়ী),
  • আশা (উপহার, ১৯৫৫, পরিচালনা — তপন সিংহ),
  • বাসন্তী (নীল আকাশের নীচে, ১৯৫১, পরিচালনা – মুণাল সেন),
  • টুসকি (কেরী সাহেবের মুন্সী, ১৯৬১ পরিচালনা — বিকাশ রায়).
  • পুতলীবাই (অভিশপ্ত চম্বল, ১৯৬৭, পরিচালনা – মঞ্জু দে) ইত্যাদি।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, পরিচালনা, চিত্রনাট্য রচনা এমনকী নেপথ্য সংগীতেও অংশগ্রহণ করেছেন। শেখর চট্টোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে স্বর্গ হতে বিদায় (১৯৬৪), তরুণ ভাদুড়ীর কাহিনি অবলম্বনে অভিশপ্ত চম্বল (১৯৬৪) এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে শজারুর কাঁটা (১৯৭৪) ছবি পরিচালনা করেছেন।

 

মঞ্জু দে । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

এই ছবিগুলির চিত্রনাটাও তাঁর নিজেরই করা এবং শেষোক্ত ছবি দুটি তিনি নিজেই প্রযোজনা করেছিলেন। তারু মুখোপাধ্যায় পরিচালিত রামধাক্কা (১৯৬৬) ছবিতে নেপথ্য সংগীত পরিবেশন করেছেন।

১৯৫৯ সালে ভারতের হয়ে মোটোর গাড়ির রেসেও অবতীর্ণ হয়েছেন। জাকার্তা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন ১৯৬২ সালে। শেষ জীবনে পণ্ডিচেরী চলে যান।

মঞ্জু দে অভিনীত শেষ ছবি অজান্তে (১৯৮৫)।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৫১ নিয়তি, বিয়াল্লিশ, রত্নদীপ, জিঘাংসা, পলাতকা
  • ১৯৫২ সিরাজদ্দৌলা, সহসা, মন্দির, কার পাপে, শুভদা,
  • ১৯৫৩ মহারাজা নন্দকুমার, বৈমানিক, রোশেনারা, শ্রীকৃষ্ণলীলা, বউঠাকুরাণীর হাট:
  • ১৯৫৪ ভক্ত বিশ্বমঙ্গল, অঙ্কুশ, নববিধান, কল্যাণী, বাঙলার নারী, শিবশক্তি, গৃহপ্রবেশ, মহাশক্তি,
  • ১৯৫৫ পরিশোধ, বীর হাদীর পক্ষের শেষে, উপহার, পরেশ, অর্ধাঙ্গিনী:
  • ১৯৫৬ সাবধান, লক্ষহীরা, অসমাপ্ত, পাপ ও পাপী, ছায়াসঙ্গিনী, সূর্যমুখী, কবি গোবিন্দদাস
  • ১৯৫৭ কাবুলিওয়ালা, বড়দিদি, ঘুম, সিঁদুর, পুনর্মিলন, মমতা, ওগো শুনছো,
  • ১৯৫৮ লৌহকপাট, যোগাযোগ, নূপুর, স্বর্গ মর্ত্য, নাগিনী কন্যার কাহিনী, মর্মবাণী, রাজধানী থেকে।
  • ১৯৫৯ নীল আকাশের নীচে, অভিশাপ:
  • ১৯৬১ কেশী সাহেবের মুন্সী;
  • ১৯৬২ কাঁচের স্বর্গ:
  • ১৯৬৪ অগ্নিবন্যা, প্রভাতের রঙ
  • ১৯৬৫ পতি সংশোধনী সমিতি,
  • ১৯৬৬ অঙ্গীকার,
  • ১৯৬৭ অভিশপ্ত চম্বল
  • ১৯৬৯ তীরভূমি,
  • ১৯৭০ আলেয়ার আলো:
  • ১৯৭১ জয়জয়ন্তী, নিশাচর,
  • ১৯৭২ ছায়াতীর: অজান্তে।

Leave a Comment