ভানু বন্দ্যোপাধ্যায় বড়: বাংলা চলচ্চিত্র বা বাংলা সিনেমা ১৮৯০ সালে ভারতের কলকাতায় বায়োস্কোপ নামে শুরু হয়েছিল। ১৮৯৮ খ্রিষ্টাব্দের কলকাতায় বাঙালিদের মধ্যে প্রথম বায়োস্কোপ কোম্পানি গঠন করেন তৎকালীন ঢাকার বগজুরী গ্রামের হীরালাল সেন (১৮৬৬-১৯১৭)। তার প্রতিষ্ঠিত কোম্পানির নাম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। তিনিই ছিলেন বাংলার প্রথম চলচ্চিত্র নির্মাতা। বাংলা চলচ্চিত্রের ইতিহাস শতাধিক বর্ষের ইতিহাস আর বাংলা কাহিনিচিত্রের প্রায় একশত বৎসরের ইতিবৃত্ত।

ভানু বন্দ্যোপাধ্যায় বড় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা
জন্ম কলকাতায়। প্রথম চলচ্চিত্রাভিনয় ইন্ডিয়ান কিনেনা আর্টস প্রযোজিত এবং কালীপ্রসাদ ঘোষ পরিচালিত নির্বাক ছবি নিষিদ্ধ ফল (১৯২৮)। নির্বাক যুগে আরও চারটি ছবিতে তিনি অভিনয় করেছেন। সবাক যুগে প্রথম কাজ নিউ থিয়েটার্স প্রযোজিত এবং প্রেমাঙ্কুর আতর্থী পরিচালিত দেনাপাওনা (১৯৩১) ছবিতে নায়িকার বাবার ভূমিকায়।

সমগ্র চলচ্চিত্র জীবনে তিরিশটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র হল তারাদাস (দেনাপাওনা, ১৯৩১); নরেন্দ্র (মাধবী কঙ্কণ, ১৯৩২), বিজয় (জীবনমরণ, ১৯৩৯) দিলীপ (পরাজয়, ১৯৪০); সতীশ (শোধবোধ, ১৯৪২); ভুজঙ্গ (যোগাযোগ, ১৯৪৩), শ্রীমন্ত (মৌচাকে ঢিল, ১৯৪৬); জয়ন্ত (দেশের দাবী, ১৯৪৭) প্রভৃতি।
অভিনয়ের পাশাপাশি অমর মল্লিক পরিচালিত বড়দিদি (১৯৩৯) এবং হেমচন্দ্র চন্দ্র পরিচালিত পরাজয় (১৯৪০) ছবিতে নেপথ্য সংগীত পরিবেশনও করেছেন। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে ছবি দুটির সংগীত পরিচালক ছিলেন যথাক্রমে পঙ্কজকুমার মল্লিক এবং রাইচাঁদ বড়াল। বাংলা ছবি ছাড়াও কয়েকটি হিন্দী ছবি এবং ইংরাজি ছবির পাশাপাশি পেশাদার রঙ্গমঞ্চে অভিনয় করেছেন।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯২৮ নিষিদ্ধ ফল:
- ১৯৩০ কাল পরিণয়,
- ১৯৩১ চাষার মেয়ে:
- ১৯৩২ মাধবী কঙ্কণ,
- ১৯৩৭ দিদি;
- ১৯৩৮ অভিজ্ঞান, দেশের মাটি, সাথী:
- ১৯৩৯ বড়দিদি, রজত জয়ন্তী, জীবনমরণ,
- ১৯৪০ পরাজয়,
- ১৯৪১ নর্তকী,
- ১৯৪২ শোধবোধ;
- ১৯৪৩ স্বামীর ঘর, যোগাযোগ, জননী,
- ১৯৪৫ ভাবীকাল:
- ১৯৪৬ মৌচাকে চিল, সংগ্রাম
- ১৯৪৭ পথের দাবী, নার্স সিসি, দেশের দাবী, ঘরোয়া,
- ১৯৪৮ স্বয়ম্বরা, উমার প্রেম, অঞ্জনগড়,
- ১৯৪১ সমর্পণ।
