বিশু চক্রবর্তী

বিশু চক্রবর্তী: বাংলা চলচ্চিত্র বা বাংলা সিনেমা ১৮৯০ সালে ভারতের কলকাতায় বায়োস্কোপ নামে শুরু হয়েছিল। ১৮৯৮ খ্রিষ্টাব্দের কলকাতায় বাঙালিদের মধ্যে প্রথম বায়োস্কোপ কোম্পানি গঠন করেন তৎকালীন ঢাকার বগজুরী গ্রামের হীরালাল সেন (১৮৬৬-১৯১৭)। তার প্রতিষ্ঠিত কোম্পানির নাম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। তিনিই ছিলেন বাংলার প্রথম চলচ্চিত্র নির্মাতা।

তার তোলা খণ্ডচিত্র (নাটক থেকে) সীতারাম, আলীবাবা, দোললীলা, ভ্রমর, হরিরাজ বুদ্ধ ১৯০১ খ্রিষ্টাব্দের ৯ ফেব্রুয়ারি কলকাতার স্টার থিয়েটার ও ক্ল্যাসিক থিয়েটারে প্রদর্শিত হয়। তিনি প্রামাণ্য চিত্র, বিজ্ঞাপন চিত্র এবং সংবাদচিত্রও নির্মাণ করেন।

 

বিশু চক্রবর্তী । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

বিশু চক্রবর্তী

 

জন্ম কলকাতায়, ছোটবেলায় প্রথাগত শিক্ষার সাথে স্থিরচিত্র গ্রহণে আগ্রহী হয়ে ওঠেন। ১৯৪০ সালে শ্রীভারতলক্ষ্মী স্টুডিওতে যুক্ত হন চিত্রগ্রাহক বিভূতি দাসের সহকারী হিসাবে। পরবর্তীকালে অজয় করের কাছেও কাজ শেখার সুযোগ পান।

 

বিশু চক্রবর্তী । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

স্বাধীন চিত্রগ্রাহক হিসাবে প্রথম কাজ রতন চট্টোপাধ্যায় পরিচালিত শ্যামলের স্বপ্ন (১৯৪৮)। উল্লেখযোগ্য যে সব চিত্রপরিচালকদের সাথে কাজ করেছেন তাঁরা হলেন দেবকী বসু, সুশীল মজুমদার, নরেশ মিত্র, মানু সেন, নীরেন লাহিড়ী, অজয় কর প্রভৃতি।

সমগ্র চলচ্চিত্র জীবনে উনচল্লিশটি ছবির চিত্রগ্রহণের পাশাপাশি দুটি ছবি পরিচালনাও করেছেন। সেগুলি হল দীনেন্দ্রনাথ মল্লিক ও রাজেন্দ্রনাথ মল্লিক প্রযোজিত ডাক্তারবাবু (১৯৫৮) এবং তরুণকুমার প্রযোজিত অবাক পৃথিবী (১৯৫৯)।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৪৮ শ্যামলের স্বপ্ন
  • ১৯৪৯ অভিমান
  • ১৯৫০ মানদণ্ড, বৈকুণ্ঠের উইল, দ্বৈরথ,
  • ১৯৫২ রাত্রির তপস্যা, আবু হোসেন, অনিবার্য:
  • ১৯৫৩ পথিক, বাস্তব, ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য:
  • ১৯৫৪ মনের ময়ূর, অমর প্রেম, অন্নপূর্ণার মন্দির
  • ১৯৫৫ কালিন্দী
  • ১৯৫৬ চিরকুমার সভা, মামলার ফল, নবজন্ম:
  • ১৯৫৭ বড়মা, পৃথিবী আমারে চায়, অভয়ের বিয়ে,
  • ১৯৫৮ ডাক্তারবাবু, ইন্দ্রাণী:
  • ১৯৫৯ অবাক পৃথিবী
  • ১৯৬০ ক্ষুধা
  • ১৯৬৩ ছায়াসূর্য, বর্ণালী:
  • ১৯৬৪ সাত পাকে বাঁধা, প্রভাতের রঙ
  • ১৯৬৬ কাঁচ কাটা হীরে
  • ১৯৬৭ পান্না,
  • ১৯৬৯ পরিণীতা, চেনা অচেনা।
  • ১৯৭১ মালাদান
  • ১৯৭২ বিগলিত করুণা জাহ্নবী, যমুনা
  • ১৯৭৩ কায়াহীনের কাহিনী
  • ১৯৭৪ যে যেখানে দাঁড়িয়ে
  • ১৯৭৬ দত্তা
  • ১৯৮৭ প্রতিস্তা, টুনিবট।

Leave a Comment