বলাইচাঁদ মুখোপাধ্যায়

বলাইচাঁদ মুখোপাধ্যায় একজন বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও কবি। তিনি বনফুল ছদ্মনামেই অধিক পরিচিত।

 

বলাইচাঁদ মুখোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

বলাইচাঁদ মুখোপাধ্যায়

 

প্রখ্যাত সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্ম বিহারের মনিহারিতে। বনফুল ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। প্রথাগত শিক্ষা সাহেবগঞ্জ স্কুলে শুরু, পরে হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজে থেকে আই.এ. পাস করেন। প্রথমে কলকাতা মেডিক্যাল কলেজে এবং পরে পাটনা মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাস করে ভাগলপুরে প্র্যাকটিস শুরু করেন।

বলাইচাঁদ মুখোপাধ্যায় কৈশোর থেকেই লেখালেখি শুরু করেন। শিক্ষকদের কাছ থেকে নিজের নাম লুকোতে তিনি বনফুল ছদ্মনামের আশ্রয় নেন। ১৯১৫ খ্রিষ্টাব্দে সাহেবগঞ্জ স্কুলে পড়ার সময় মালঞ্চ পত্রিকায় একটি কবিতা প্রকাশের মধ্য দিয়ে তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটে।

 

বলাইচাঁদ মুখোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

কবিতা, নাটক, ছোটগল্প, উপন্যাস সহ সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর স্বচ্ছন্দ বিচরণ ছিল। একশোর উপর গ্রন্থের রচয়িতা বলাইচাদের লেখাগুলি পরে রচনাসমগ্র হিসাবেও প্রকাশিত হয়েছে।

চলচ্চিত্রে তাঁর রচনা প্রথম ব্যবহৃত হয় নিউ থিয়েটার্স প্রযোজিত মন্ত্রমুগ্ধ (১৯৪৯) ছবিতে। ছবিটি পরিচালনা করেন বিমল রায়। এই ছবিতে রবীন্দ্রনাথের লেখা গানের পাশাপাশি তাঁর লেখা গানও ব্যবহাত হয়েছিল। একই কাহিনি অবলম্বনে মন্ত্রমুগ্ধ (১৯৭৭) ছবি পরিচালনা করেন অরবিন্দ মুখোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য অরবিন্দবাবু বলাইচাদের ছোট ভাই।

 

বনফুলের কাহিনি অবলম্বনে এখনও পর্যন্ত তেরোটি ছবি তৈরি হয়েছে যার মধ্যে পাঁচটি ছবি পরিচালনা করেন অরবিন্দা বা ছাড়াও তাঁর কাহিনি অবলম্বনে ছবি করেছেন চিত্ত বসু, বিমল রায়, সুধীশ ঘটক, তপন সিংহ, তরুণ মজুমদার, দীনেন গুপ্ত প্রভৃতি পরিচালক। মন্ত্রমুগ্ধ ছাড়াও তাঁর লেখা গান ব্যবহৃত হয়েছে পাকা দেখা (১৯৮০) ছবিতে। তাঁর উপন্যাস অবলম্বনে মৃণাল সেন পরিচালিত হিন্দী ভুবন সোম (১৯৬৯) ভারতীয় চলচ্চিত্রে নব তরঙ্গের সূচনা করে।

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৪৯ মন্ত্রমুগ্ধ।
  • ১৯৫০ মানদণ্ড, দ্বৈরথ
  • ১৯৫৬ একটি রাত:
  • ১৯৫৯ কিছুক্ষণ,
  • ১৯৬৩ বর্ণচোৱা
  • ১৯৬৪ আরোহী।
  • ১৯৬৫ আলোর পিপাসা
  • ১৯৬৭ হাটে বাজারে,
  • ১৯৭৬ অগ্নীশ্বর,
  • ১৯৭৭ মন্ত্রমুগ্ধ।
  • ১৯৭৮, তিলোত্তমা;
  • ১৯৮০: পাকা দেখা।

Leave a Comment