বটকৃষ্ণ সেন

বটকৃষ্ণ সেনের জন্ম কলকাতায়, গভর্নমেন্ট আর্ট স্কুল থেকে পাস করে প্রথমে আলফ্রেড থিয়েটারে পরে ম্যাডান থিয়েটার্সে সহকারী শিল্প নির্দেশক হিসাবে কাজ করেন।

 

বটকৃষ্ণ সেন । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

বটকৃষ্ণ সেন 

 

স্বাধীন ভাবে প্রথম কাজ হর ইন্ডিয়া ফিল্ম ইন্ডাট্রিজ প্রযোজিত এবং প্রিয়নাথ গাঙ্গুলী পরিচালিত যমুনা পুলিনে (১৯৩৩)। পরবর্তী কালে ইষ্ট ইন্ডিয়া ফিল্মস, মতিমহল থিয়েটার্স, মেট্রোপোলিটান পিকচার্স, ইন্দ্রপুরী স্টুডিও ইত্যাদি সংস্থার কাজ করেছেন।

 

বটকৃষ্ণ সেন । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

উল্লেখযোগ্য যে সব পরিচালকের সাথে কাজ করেছেন তারা হলেন দেবকী বসু, ধীরেন্দ্রনাথ গাঙ্গুলী, জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়, নীরেন লাহিড়ী, প্রমথেশচন্দ্র বড়ুয়া, মধু বসু, মৃণাল সেন, শৈলজানন্দ মুখোপাধ্যায়, জ্যোতির্ময় রায় প্রভৃতি। সমগ্র চলচ্চিত্র জীবনে আশিটিরও বেশি বাংলা ছবিতে কাজ করেছেন। বাংলা ছাড়াও হিন্দী ছবিতেও শিল্প নির্দেশনা দিন।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৩৩ যমুনা পুলিনে
  • ১৯৩৫ বিদ্রোহী পায়ের ধুলো
  • ১৯৩৬ পথের শেষে, পরপারে, সোনার সংসার
  • ১৯৩৭ রাঙা বৌ:
  • ১৯৩৮ হাল বাংলা, একলব্য:
  • ১৯৩৯ যখের ধন, দেবযানী
  • ১৯৪০ ব্যবধান, নিমাই সন্ন্যাস।
  • ১৯৪১ আহুতি,
  • ১৯৪২ মহাকবি কালিদাস, বন্দী,
  • ১৯৪৩ আলেয়া, যোগাযোগ, শহর থেকে দূরে।
  • ১৯৪৪ চাদের কলঙ্ক, সন্ধি:
  • ১৯৪৫ দোটানা, মানে-না-মানা, শ্রীদুর্গা, কলঙ্কিনী, ভাবীকাল:
  • ১৯৪৬ নতুন বৌ,
  • ১৯৪৭ – তপোভঙ্গ, রায়চৌধুরী, স্বয়ংসিদ্ধা, নতুন খবর
  • ১৯৪৮ ঘুমিয়ে আছে গ্রাম, সাধারণ মেয়ে, বঞ্চিতা, কালো ঘোড়া, নারীর রূপ, ধাত্রী দেবতা
  • ১৯৪৯ দেবী চৌধুরাণী, নিরুদ্দেশ:
  • ১৯৫০ জিপসী মেয়ে, সন্ধ্যাবেলার রূপকথা, পঞ্চায়েত
  • ১৯৫১ শঙ্খবাণী, দুর্গেশনন্দিনী
  • ১৯৫২ বাগদাদ আলাদিন ও আশ্চর্য প্রদীপ, বিশ্বামিত্র:
  • ১৯৫৩ কাজরী, হরিলক্ষ্মী, যোগ বিয়োগ, শ্রীশ্রী সত্যনারায়ণ
  • ১৯৫৪ ভক্ত বিষমঙ্গল, ঢুলী, বলয়গ্রাস:
  • ১৯৫৫ : পথের শেষে, শ্রীকৃষ্ণ সুদামা, দস্যু মোহন, রাতভোর
  • ১৯৫৬ অসবর্ণা, ভাদুড়ী- মশাই, চলাচল, ফন্তু, টাকা আনা পাই:
  • ১৯৫৭ উল্কা, তাসের ঘর, গড়ের মাঠ, কাঁচামিঠে
  • ১৯৫৮ মেঘমল্লার, ডেলি প্যাসেঞ্জার:
  • ১৯৫৯ ছবি, গরীবের মেয়ে, নদের নিমাই,
  • ১৯৬১ মধ্য রাতের তারা,
  • ১৯৬২ তরণীসেন বধ, বন্ধন,
  • ১৯৬৪ বীরেশ্বর বিবেকানন্দ, অশান্ত ঘূর্ণী,
  • ১৯৬৬ পাড়ি, লবকুশ:
  • ১৯৬৭ সেবা:
  • ১৯৬৯ শেষ থেকে শুরু:
  • ১৯৭০ এই করেছো ভালো, মহাকবি কৃত্তিবাস।
  • ১৯৭৪ বিসর্জন:
  • ১৯৭৫ ফুলু ঠাকুরমা।

Leave a Comment