বনানী চৌধুরী । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

বনানী চৌধুরী বাংলা চলচ্চিত্রের প্রথম মুসলিম অভিনেত্রী। আসল নাম আনোয়ারা বেগম।

 

বনানী চৌধুরী । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

বনানী চৌধুরী । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

জন্ম পূর্ববাংলার যশোহর জেলায়। ১৯৪১ সালে প্রবেশিকা এবং পরবর্তী কালে প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে বি.এ. পাস করেন। স্বামী আবদুল রজ্জাক চৌধুরীর সাথে নাট্যচর্চার শুরু।

১৯৪৬ সালে বিখ্যাত পরিচালক গুনময় বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পায় বনানী চৌধুরী অভিনীত প্রথম ছবি বিশ বছর পরে। প্রথম ছবি রজনী পিকচার্স প্রযোজিত এবং বিভূতি দাস পরিচালিত তপোভঙ্গ (১৯৪৭)। সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় ৪৫টি ছবিতে অভিনয় করেছেন।

 

বনানী চৌধুরী । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

উল্লেখযোগ্য চরিত্র বাণী (পূর্বরাগ,১৯৪৭); লিলি (চলার পথে, ১৯৪৮); অনিতা (মায়াজাল, ১৯৪৯); উজ্জ্বলা (নিয়তি, ১৯৫১); কুন্তলা (প্রস্তর স্বাক্ষর, ১৯৬৭) ইত্যাদি। কাজ করেছেন অর্দ্ধেন্দু মুখোপাধ্যায়, সুশীল মজুমদার, দেবনারায়ণ গুপ্ত, নরেশ মিত্র, মধু বসু, দেবকী বসু, সুধীর মুখোপাধ্যায়, চিত্ত বসু, অজয় কর, বিকাশ রায়, গুরু বাগচী প্রকৃতি পরিচালকের সাথে।

তৎকালীন মঞ্চ এবং চলচ্চিত্রের প্রায় সব উল্লেখযোগ্য অভিনেতার সাথে কাজ করেছেন। এক সময় স্বামীর নাট্যদল ‘খেলাঘর’ এর সাথে যুক্ত থাকলেও পরবর্তী সময়ে রঙমহল, কাশী বিশ্বনাথ মঞ্চ, বিশ্বরূপা প্রভৃতি পেশাদারি মঞ্চে অভিনয়ের পাশাপাশি বেতার নাটকেও অংশ নিয়েছেন।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৪৭ তপোভঙ্গ, পূর্বরাগ, অভিযোগ
  • ১৯৪৮ নন্দরাণীর সংসার, বিশ বছর আগে, চলার পথে, মহাকাল:
  • ১৯৪৯ বিষের ধোঁয়া, মায়াজাল, পরশপাথর, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন:
  • ১৯৫০ মহাসম্পদ, পথহারার কাহিনী।
  • ১৯৫১ নিয়তি :
  • ১৯৫২ সহসা:
  • ১৯৫৩ শেষের কবিতা:
  • ১৯৫৪ হ্যাঁ
  • ১৯৫৫ শাপমোচন, ভালবাসা,
  • ১৯৫৯ আম্রপালী, অগ্নিসম্ভবা
  • ১৯৬০ শুন বরনারী
  • ১৯৬১ কেরী সাহেবের মুন্সী, অর্থা:
  • ১৯৬৩ দ্বীপের নাম টিয়ারং
  • ১৯৬৪ দীপ নেভে নাই,
  • ১৯৬৫ তাপসী, পতি সংশোধনী সমিতি, দিনান্তের আলো, রাজা রামমোহন:
  • ১৯৬৭ প্রস্তর স্বাক্ষর।
  • ১৯৬৮ বৌদি:
  • ১৯৬৯ পিতাপুত্র, অপরিচিত,
  • ১৯৭০ আলেয়ার আলো, নল দময়ন্তী, মেঘকালো, মারী অপেরা:
  • ১৯৭৩ বনপলাশির পদাবলী।
  • ১৯৭৪ প্রান্তরেখা, বিকেলে ভোরের ফুল:
  • ১৯৭৫ আমি সে ও সখা
  • ১৯৭৭ এই পৃথিবীর পান্থনিবাস
  • ১৯৮২ উত্তর মেলেনি
  • ১৯৮৫ অজান্তে।

Leave a Comment