প্রিয়নাথ গঙ্গোপাধ্যায়ঃ জন্ম ১৮৮৭ সালে। ১৯০৪ সালে জে এফ ম্যাডানের ব্যবসায় যোগ দেন টাইপিস্ট হিসাবে। পরবর্তীকালে ম্যাডানের চলচ্চিত্র ব্যবসার সাথে যুক্ত হন। ১৯০৫ ২৫ পর্যন্ত ম্যাডানদের তৈরি কয়েকটি তথ্য এবং সংবাদ চিত্র তাঁর তত্ত্বাবধানে নির্মিত হয়েছে।

প্রিয়নাথ গঙ্গোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র পরিচালক
চলচ্চিত্র পরিচালক হিসাবে প্রথম কাজ ম্যাডান থিয়েটার্স প্রযোজিত নির্বাক ছবি কৃষ্ণকান্তের উইল (১৯২৭)। ১৯৩১ সাল পর্যন্ত ম্যাডান থিয়েটার্স প্রযোজিত সাতটি নির্বাক এবং একটি সবাক চিত্র পরিচালনা করেন। তিরিশের দশকের প্রথমার্ধে তিনি চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি ম্যাডানদের এলফিনস্টোন পিকচার প্যালেসের কর্মাধ্যক্ষর দায়িত্বও পালন করতেন।

১৯৩২ সালে তিনি ম্যাডান থিয়েটার্স ছেড়ে ইষ্ট ইন্ডিয়া ফিল্ম ইন্ডাট্রিজএর প্রযোজনায় নির্মিত যমুনা পুলিনে (১৯৩৩) ছবিটি পরিচালনা করেন। ১৯৩৩ সালেই তিনি নিজস্ব প্রযোজনা সংস্থা ইন্ডিয়া ফিল্ম ইন্ডাট্রিজ প্রতিষ্ঠা করেন। পরবর্তী কালে এই সংস্থার নাম পরিবর্তন করে ‘কালী ফিল্মস’ রাখা হয়।
এই সংস্থা মোট ২১টি পূর্ণ দৈর্ঘ্য এবং ১০টি স্বল্প দৈর্ঘ্য ছবি প্রযোজনা করে। এই ছবিগুলির মধ্যে পূর্ণ দৈর্ঘ্য তরুণী (১৯৩৪), পাতালপুরী (১৯৩৫), বিদ্যাসুন্দর (১৯৩৫), কাল পরিণয় (১৯৩৬) এবং স্বল্প দৈর্ঘ্য পল্লীবধূ (১৯৩৬) তিনি নিজেই পরিচালনা করেন। ১৯৪৭ সাল পর্যন্ত তিনি চলচ্চিত্র প্রযোজনার সাথে যুক্ত ছিলেন। ১৯৫৬ সালে তাঁর জীবনাবসান হয়।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯২৭ কৃষ্ণকান্তের উইল জনা, দুর্গেশনন্দিনী।
- ১৯২৮ সরলা’,
- ১৯২৯ কপালকুণ্ডলা,
- ১৯৩০ কালপরিণয়
- ১৯৩১ দেবী চৌধুরানী, প্রহ্লাদ,
- ১৯৩৩ যমুনা পুলিনে সাবিত্রী:
- ১৯৩৪ ঋণমুক্তি, গাগরীভরনে (স্বল্প দৈর্ঘ্য), মণিকাঞ্চন-১ম (স্বল্প দৈর্ঘ্য), তরুণী, তুলসীদাস, সোনার বাংলা (স্বল্প দৈর্ঘ্য),
- ১৯৩৫ পাতালপুরী, বিরহ, সাঁঝের প্রদীপ, দিকদারী, বিদ্যাসুন্দর, মণিকাঞ্চন হয় (স্বল্প দৈর্ঘ্য) প্রযুম, সুরের প্রিয়া (স্বল্প দৈর্ঘ্য)
- ১৯৩৬ কাল পরিণয়, পল্লীবন্ধু (স্বল্প দৈর্ঘ্য), অন্নপূর্ণার মন্দির, ভোট ভণ্ডুল (স্বল্প দৈর্ঘ্য):
- ১৯৩৭ দস্তুর মত টকী, বড়বাবু (স্বল্প দৈর্ঘ্য), হারানিধি, বসন্ত পূর্ণিমা, মুক্তিহান, মালাবদল ( স্বল্প দৈর্ঘ্য), কচি সংসদ:
- ১৯৩৮ সৰ্ব্বজনীন বিবাহোৎসব
- ১৯৩৯ শর্মিষ্ঠা, চাপকা
- ১৯৪১ বাঙলার মেয়ে;
- ১৯৪৫ অভিনয় নয়
- ১৯৪৭ পরভৃতিকা।
