প্রেমেন্দ্র মিত্র । বাঙালি চলচ্চিত্র পরিচালক

কল্লোল যুগের বিখ্যাত লেখক প্রেমেন্দ্র মিত্রর জন্ম বেনারস শহরে। ছেলেবেলায় কিছুদিন শান্তিনিকেতনে পড়াশোনা করলেও পরে প্রথাগত শিক্ষা সম্পূর্ণ করেন ঢাকায়। বাংলার কথা পত্রিকার সাথে সাংবাদিক হিসাবে যুক্ত ছিলেন। কিছুদিন ছোটদের পত্রিকা রংমশাল এবং পরবর্তীকালে নবশক্তি পত্রিকা সম্পাদনা করেছেন।

 

প্রেমেন্দ্র মিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

প্রেমেন্দ্র মিত্র । বাঙালি চলচ্চিত্র পরিচালক

 

চারু রায় পরিচালিত গ্রহের ফের (১৯৩৭) ছবিতে চিত্রনাট্য রচনা করার সুবাদে চলচ্চিত্রের সাথে যুক্ত হন। চলচ্চিত্র জীবনে তেরোটি ছবি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য রচনা, গীত শুনা, সংলাপ রচনা এবং প্রযোজনার সাথেও যুক্ত ছিলেন।

পরিচালিত ছবিগুলির মধ্যে সমাধান (১৯৪৩), কালোছায়া (১৯৪৮), কাকনতলা লাইট রেলওয়ে (১৯৫০), হানাবাড়ি (১৯৫২), ময়লা কাগজ (১৯৫৪) এবং চুপি চুপি আসে (১৯৬০) ছবিগুলি সমালোচকদের প্রশংসা পেরেছিল। কালোছায়া এবং হানাবাড়ি ছবি দুটি বক্স অফিসেও সাফল্য লাভ করে।

 

প্রেমেন্দ্র মিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

নিজের পরিচালনায় করা ছবি ছাড়াও সুশীল মজুমদারের যোগাযোগ (১৯৪৩), ধীরেন গঙ্গোপাধ্যায়ের পথ ভুলে (১৯৪০), দাবী (১৯৪৩), ছবি বিশ্বাসের প্রতিকার (১৯৪৪), চিত্ত বসুর কতদূর (১৯৪৫), সুকুমার দাশগুপ্তর ওরা থাকে ওধারে (১৯৫৪), সদানন্দের মেলা (১৯৫৪), পরিশোধ (১৯৫৫), হাত বাড়ালেই বন্ধু (১৯৬০) এবং যাত্রিকের স্মৃতিটুকু থাক (১৯৬০) ছবির জন্য চিত্রনাট্য ও গান রচনা করেছেন।

প্রেমেন্দ্র মিত্রর কাহিনি অবলম্বনে ভাবীকাল (১৯৪৫. পরিচালনা নীরেন লাহিড়ী), অভিযোগ (১৯৪৭, পরিচালনা সুশীল মজুমদার), সাগর সঙ্গমে (১৯৫৯, পরিচালনা দেবকী বসু), কাপুরুষ (১৯৬৫, পরিচালনা সত্যজিৎ রায়), স্বপ্ন নিয়ে (১৯৬৬, পরিচালনা পূর্ণেন্দু পত্রী) এবং সংসার সীমান্তে (১৯৭৫, পরিচালনা তরুণ মজুমদার) ইত্যাদি ছবিগুলি দর্শক সমাদরের সঙ্গে চলচ্চিত্র সমালোচকদেরও প্রশংসা অর্জন করেছিল।

 

প্রেমেন্দ্র মিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

তাঁর লেখা তেলেনাপোতা আবিষ্কার অবলম্বনে পূর্ণেন্দু পত্রী ১৯৬৬ সালে তৈরি করেন স্বপ্ন নিয়ে, পরবর্তীকালে একই গল্প অবলম্বনে মৃণাল সেন ১৯৮৩ সালে নির্মাণ করেন হিন্দী ছবি খন্দহর। ছবিটি আন্তর্জাতিক সম্মান লাভ করেছিল।

কাহিনি, গান, চিত্রনাট্য রচনা এবং পরিচালনার পাশাপাশি তিনি মিত্রাণি নামে একটি প্রযোজনা সংস্থা তৈরি করে হানাবাড়ি ও ময়লা কাগজ ছবি দুটি প্রযোজনা করেন এবং পরবর্তীকালে চিত্রাণি সংস্থার হয়ে ডাকিনীর চর ছবিটিও প্রযোজনা করেছিলেন।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৩৭ গ্রহের ফের
  • ১৯৩৯ রিফা:
  • ১৯৪০ তটিনীর বিচার, পথ ভুলে, ব্যবধান:
  • ১৯৪১ প্রতিশোধ, আহুতি:
  • ১৯৪২ অভয়ের বিয়ে, মিলন,
  • ১৯৪৩ সমাধান”, যোগাযোগ, দাবী:
  • ১৯৪৪ বিদেশিনী” প্রতিকার
  • ১৯৪৫ কতদূর পথ বেঁধে দিল :
  • ১৯৪৭ নতুন খবর,
  • ১৯৪৮ কালোছায়া
  • ১৯৪৯ কুয়াশা
  • ১৯৫০ কাঁকনতলা লাইট রেলওয়ে
  • ১৯৫১ সেতু’,
  • ১৯৫২ হানাবাড়ি
  • ১৯৫৩ দুই বেয়াই
  • ১৯৫৪ ময়লা কাগজ’, ওরা থাকে ওধারে, সদানন্দর মেলা
  • ১৯৫৫ ডাকিনীর চর পরিশোধ
  • ১৯৫৯ রাতের অন্ধকারে;
  • ১৯৬০ হাত বাড়ালেই বন্ধু, চুপি চুপি আসে স্মৃতিটুকু থাক।

Leave a Comment