প্রতিভা বসু

প্রতিভা বসু ছিলেন একজন ভারতীয় বাঙালি সংগীত শিল্পী ও সাহিত্যিক। পারিবারিক পরিচয়ে তিনি বুদ্ধদেব বসুর স্ত্রী।

 

প্রতিভা বসু । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

প্রতিভা বসু

জন্ম পূর্ববঙ্গের (অধুনা বাংলাদেশ) ঢাকায়। বাড়িতে শিক্ষা ও সংগীতের পরিবেশে বড় হয়েছেন। খ্যাতনামা সাহিত্যিক বুদ্ধদেব বসুর সাথে তাঁর বিয়ে হয়। বিয়ের আগে সংগীতের প্রতি ছিল তাঁর মুখ্য আকর্ষণ। মাত্র বারো বছর বয়সে তাঁর প্রথম রেকর্ড প্রকাশিত হয়। গানের সূত্রে কাজী নজরুল ইসলাম, দিলীপ কুমার রায় এবং কবিগুরু রবীন্দ্রনাথের সান্নিধ্যে এসেছিলেন। রাণু সোম নামে তার একাধিক গানের রেকর্ড প্রকাশিত হয়। ১২ বছর বয়সে প্রথম তিনি গ্রামাফোন ডিস্কে রেকর্ড করেন।

বিয়ের পর ১৯৪০এর দশকের প্রথম ভাগ থেকেই সংগীত থেকে তাঁর আকর্ষণের কেন্দ্রবিন্দু সরে যায় সাহিত্যে, এবং ক্রমশ তিনি সাহিত্যিক হিসাবে পরিচিতি লাভ করেন। তাঁর প্রথম উপন্যাস মনোলীনা ১৯৪৪ সালে প্রকাশিত হয়। তাঁর লেখা কাহিনি অবলম্বনে বারোটি পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র নির্মিত হয়েছে।

 

প্রতিভা বসু । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

স্বাধীনতার আগে বড়ো হওয়ার ফলে ভারতের স্বাধীনতা আন্দোলন প্রত্যক্ষ করেছেন তিনি। এমনকি নিজেও সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামী লীলা নাগের অনুপ্রেরণায় বীর বিপ্লবী অনন্ত সিংহের ফাঁসি রদ করার জন্য গান গেয়ে অর্থ সংগ্রহ করেছিলেন প্রতিভা বসু।

পঞ্চাশের দশকে বসুমতী পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত মনের ময়ূর অবলম্বনে সুশীল মজুমদার পরিচালিত ছবি ১৯৫৪ সালে মুক্তি পায়। এই ছবিই তাঁর কাহিনি অবলম্বনে প্রথম ছবি। নীতিন বসু, অগ্রদূত, পিনাকী মুখোপাধ্যায়, অজয় কর, দীনেন গুপ্ত, পার্থপ্রতিম চৌধুরী প্রভৃতি পরিচালকেরা তাঁর কাহিনি অবলম্বনে ছবি তৈরি করেছেন। এই ছবিগুলির মধ্যে কয়েকটি বক্স অফিসে সাফল্য লাভ করে।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৫৪ মনের ময়ূর,
  • ১৯৫৭ মাধবীর জন্য, পথে হল দেরী;
  • ১৯৬১ মধ্য রাতের তারা,
  • ১৯৬২ অতল জলের আহ্বান;
  • ১৯৬৯ নতুন পাতা,
  • ১৯৭১ প্রথম বসন্ত,
  • ১৯৭২ আলো আমার আলো
  • ১৯৭9 শ্রীকান্তের উইল,
  • ১৯৮৯ মনে মনে।
  • ১৯৯০ আশ্রিতা,
  • ১৯৯৯ প্রিয়জন।

Leave a Comment