পাহাড়ী সান্যাল: জন্ম দার্জিলিং-এ হলেও বড় হয়েছেন লক্ষ্ণৌ শহরে। আসল নাম নগেন্দ্রনাথ সান্যাল। প্রথাগত শিক্ষাও লক্ষ্ণৌতে শুরু হয়। স্কুল শিক্ষা শেষ করে ইঞ্জিনিয়ারিং পড়তে ভর্তি হলেও পাঠ শেষ করেন নি। ছোটবেলা থেকেই সংগীতে আগ্রহ। অতুলপ্রসাদ ছাড়াও বিভিন্ন ওস্তাদের কাছে গান শিখেছেন।

পাহাড়ী সান্যাল । বাঙালি চলচ্চিত্র অভিনেতা
প্রথম চলচ্চিত্রাভিনয় নিউ থিয়েটার্স প্রযোজিত এবং দেবকী বসু পরিচালিত মীরাবাই (১৯৩৩) ছবিতে। দেবকী বসু ছাড়াও কাজ করেছেন নীতিন বসু, প্রমথেশ বড়ুয়া, ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, অমর মল্লিক, নীরেন লাহিড়ী, শৈলজানন্দ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়, তপন সিংহ, অজয় কর, চিত্ত বসু, নির্মল দে সহ বহু পরিচালকের সাথে।
সমগ্র চলচ্চিত্র জীবনে ২১৫টিরও বেশি ছবিতে অভিনয়ের পাশাপাশি ৬টি ছবিতে নেপথ্য সংগীত পরিবেশন করেন। সেগুলি হল বিজয়া (১৯৩৬), বিদ্যাপতি (১৯৩৮), সাপুড়ে (১৯৩৯), অভিনেত্রী (১৯৪০), উল্টোরথ (১৯৪৯) এবং অরণ্যের দিনরাত্রি (১৯৭০)।

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র দীপক (ভাগ্যচক্র, ১৯৩৫) বিদ্যাপতি (বিদ্যাপতি, ১৯৩৮), বিশ্বনাথ (রজত জয়ন্তী, ১৯৩৯) বিদ্যাসাগর (বিদ্যাসাগর, ১৯৫০), কৃষ্ণচন্দ্র (রাজা কৃষ্ণচন্দ্র, ১৯৫৩), গিরিশ (মহাকবি গিরিশচন্দ্র, ১৯৫৬) সদানন্দ (কানামাছি, ১৯৬১); সদাশিব ত্রিপাঠী (অরণ্যের দিনরাত্রি, ১৯৬৯) প্রভৃতি। চলচ্চিত্র জীবনের প্রথম দিকে অনেক ছবিতেই নামভূমিকায় অবতীর্ণ হলেও পঞ্চাশের দশকের শেষে এবং ষাটের দশকে বহু ছবিতেই নায়ক বা নায়িকার বাবা, মামা সহ পিতৃপ্রতিম ভূমিকায় অভিনয় করেছেন।
বাংলা ছাড়াও হিন্দী, উর্দু সহ আরও কয়েকটি ভাষা জানতেন, হিন্দী ছবিতে অভিনয়ও করেছেন।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৩৩ মীরাবাই,
- ১৯৩৫ ভাগ্যচক্র,
- ১৯৩৬ বিজয়া, মায়া,
- ১৯৩৮ বিদ্যাপতি, অচিন প্রিয়া:
- ১৯৩৯ অধিকার, বড়দিদি, সাপুড়ে, রজত জয়ন্তী,
- ১৯৪০ অভিনেত্রী:
- ১৯৪১ প্রতিশ্রুতি,
- ১৯৪৭ নৌকাডুবি
- ১৯৪৮ প্রিয়তমা, সাধারণ মেয়ে, রং বেরং,
- ১৯৪৯ স্বামী, যার যেথা ঘর, বিষ্ণুপ্রিয়া, উল্টোরথ, বামুনের মেয়ে,
- ১৯৫০ সন্ধ্যাবেলার রূপকথা, বিদ্যাসাগর, পঞ্চায়েৎ, দ্বৈরথ, মর্য্যাদা, ইন্দ্রজাল,
- ১৯৫১ অপরাজিতা, দর্পচূর্ণ, রূপান্তর, প্রত্যাবর্তন, সেতু,
- ১৯৫২ বসু পরিবার, বিন্দুর ছেলে, কবি চন্দ্রাবতী, শুভদা, রাণী ভবানী,
- ১৯৫৩ মালফ, রাজা কৃষ্ণচন্দ্র, সরলা, ব্লাইন্ড লেন, বউঠাকুরাণীর হাট, ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য;
- ১৯৫৪ মা ও ছেলে, সাদাকালো, ঢুলী, সদানন্দের মেলা, শিবশক্তি, গৃহপ্রবেশ, বলয়গ্রাস, জয়দেব,
- ১৯৫৫ রাণী রাসমণি, সাজঘর, পরিশোধ, শাপমোচন, বীর হাম্বীর, প্রশ্ন কালো বৌ, দেবী মালিনী, মেজবৌ, পরেশ, দুজনায়, দৃষ্টি, অর্ধাঙ্গিনী, মহানিশা, সাগরিকা, ভাদুড়ীমশাই, সাহেব বিবি গোলাম, সাধনা, একটি রাত, মহাকবি গিরিশচন্দ্র,
- ১৯৫৬ অসমাপ্ত, চলাচল, পাপ ও পাপী, মানরক্ষা, একদিন রাত্রে, রাজপথ, সূর্যমুখী, কবি গোবিন্দদাস, মদনমোহন, শিল্পী, সিথির সিঁদুর, ধূলার ধরণী:
- ১৯৫৭ হারজিৎ, শেষ পরিচয়, বড়দিদি, সিঁদুর, রাত্রিশেষে, পঞ্চতপা, যাত্রা হলো শুরু, তাপসী, পৃথিবী আমারে চায়, রাত একটা, নতুন প্রভাত, সুরের পরশে, বসন্ত বাহার, হারানো সুর, সন্ধান, মাথুর, কড়ি ও কোমল, তমসা, পথে হল দেরী, জন্মতিথি, জীবনতৃষ্ণা:
- ১৯৫৮ যমালয়ে জীবন্ত মানুষ, মেঘমল্লার, পরশপাথর, শ্রীশ্রীমা, ও আমার দেশের মাটি, তানসেন, জোনাকির আলো, ইন্দ্রাণী, লীলাকক্ষ, ধূমকেতু,
- ১৯৫৯ জন্মান্তর, মরুতীর্থ হিংলাজ, বিচারক, শ্রীশ্রী নিত্যানন্দ প্রভু, দীপ জ্বেলে যাই, বিভ্রান্ত, শশীবাবুর সংসার, ভ্রান্তি, এ জহর সে জহর নয়, নৃত্যেরই তালে তালে, শুভ বিবাহ, পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট
- ১৯৬০ আকাশ পাতাল, হাত বাড়ালেই বন্ধু, ইন্দ্রধনু, সখের চোর, হসপিটাল, শহরের ইতিকথা, অজানা কাহিনী,
- ১৯৬১ কেরী সাহেবের মুন্সী, অগ্নি সংস্কার, নেকলেস, স্বয়ম্বরা, কঠিন মায়া, আজ কাল পরশু, মিথুন লগ্ন, পুনশ্চ, কানামাছি
- ১৯৬২ বিপাশা, কাচের স্বর্গ, সূর্যস্নান, সঞ্চারিণী, কাঞ্চনজঙ্ঘা, অগ্নিশিখা, আগুন, কাজল, অভিসারিকা, নবদিগন্ত, ধূপছায়া
- ১৯৬৩ অবশেষে, একটুকরো আগুন, দুই বাড়ী, সাত পাকে বাঁধা, উত্তরায়ণ, নির্জন সৈকতে, দুই নারী, শেষ গ্রহর, আকাশ প্রদীপ, ছায়াসুর্য, উত্তর ফাল্গুনী, দেয়ানেয়া, কাঞ্চনকন্যা, বর্ণালী, শ্রেয়সী,
- ১৯৬৪ কালস্রোত, তাহলে, বিভাস, স্বর্গ হতে বিদায়, দীপ নেভে নাই, কে তুমি,
- ১৯৬৫ আলোর পিপাসা, মহালগ্ন, অন্তরালে, জয়া, একটুকু বাসা, দোলনা, সূর্যতপা, তাপসী,
- ১৯৬৬ মণিহার, মায়াবিনী লেন, নতুন জীবন, শঙ্খবেলা
- ১৯৬৭ হঠাৎ দেখা, নায়িকা সংবাদ, গৃহদাহ, অজানা শপথ, কেদার রাজা,
- ১৯৬৮ বালুচরী, বৌদি,
- ১৯৬৯ সাবরমতী, কমললতা, মন নিয়ে,
- ১৯৭০ অরণ্যের দিনরাত্রি,
- ১৯৭১ নিমন্ত্রণ, প্রথম বসন্ত, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট,
- ১৯৭২ শেষ পর্ব, হার মানা হার,
- ১৯৭৩ কায়াহীনের কাহিনী, রাতের রজনীগন্ধা, আমি সিরাজের বেগম, অগ্নিভ্রমর,
- ১৯৭৪ রোদনভরা বসন্ত, শজারুর কাঁটা,
- ১৯৭৫ কাজললতা,
- ১৯৭৭ ছোট্ট নায়ক।
