পশুপতি চট্টোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র পরিচালক

পশুপতি চট্টোপাধ্যায়: বাংলা চলচ্চিত্রের ইতিহাস শতাধিক বর্ষের ইতিহাস আর বাংলা কাহিনিচিত্রের প্রায় একশত বৎসরের ইতিবৃত্ত।

১৮৯৫ সালের ২৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরে প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন লুমিয়ের ভ্রাতৃদ্বয়। এর কয়েক মাসের মধ্যেই ১৮৯৬ সালে ৭ জুলাই বোম্বে-র ওয়াটসন হোটেলে লুমিয়েরদের প্রতিনিধিদের প্রদর্শিত চলচ্চিত্রের মধ্য দিয়ে ভারতবর্ষে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়।

দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন মি. স্টিফেন্স। ১৯৯৮ সালে সজল চট্টোপাধ্যায়-এর আর রেখোনা আঁধারে গ্রন্থ প্রকাশের পরে এই ধারণা পরিবর্তিত হয় এবং জানা যায় যে ১৮৯৭ সালের ১৮ জানুয়ারি মি. টমাস পি হাডসন কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন থিয়েটার রয়্যাল-এ।

 

পশুপতি চট্টোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

পশুপতি চট্টোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র পরিচালক

পশুপতি চট্টোপাধ্যায় একজন বাঙালি পরিচালক ও চিত্রনাট্যকার। জন্ম পশ্চিমবঙ্গের চন্দননগরে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক, ছোটবেলা থেকেই নাটকে আগ্রহী। প্রেমাঙ্কুর আতর্থীর সাথে নাচঘর পত্রিকায় চিত্রসাংবাদিক হিসাবেও কাজ করেছেন। দেবকী বসু পরিচালিত ইনকিলাব (১৯৩৪) ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজের মধ্য দিয়ে চলচ্চিত্রে আসেন। ১৯৩৮ সালে নিউ থিয়েটার্সে যোগ দেন এবং অমর মল্লিক পরিচালিত বড়দিদি (১৯৩৯) ছবির গীতিকার হিসাবে কাজ করেন।

 

পশুপতি চট্টোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

পরিচালক এবং চিত্রনাট্যকার হিসাবে প্রথম ছবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে পরিণীতা (১৯৪২)। পরবর্তী কালে শরৎকাহিনি অবলম্বনে অরক্ষণীয়া (১৯৪৮), স্বামী (১৯৪৯), নিষ্কৃতি (১৯৫৩), ষোড়শী (১৯৫৪), এবং মামলার ফল (১৯৫৬) ইত্যাদি ছবি পরিচালনা করেন। স্বামী ছবিটি প্রযোজনাও করেছিলেন পশুপতি চট্টোপাধ্যায়।

রবীন্দ্রনাথের কাহিনি অবলম্বনে পরিচালনা করেন শেষরক্ষা (১৯৪৪), সমগ্র চলচ্চিত্র জীবনে ১১টি ছবি পরিচালনা করেছেন। বেশির ভাগ ছবির চিত্রনাট্য নিজে করলেও নিতাই ভট্টাচার্যের চিত্রনাট্য অবলম্বনে নিষ্কৃতি, বীরেন্দ্রকৃষ্ণ ভয়ের চিত্রনাট্য অবলম্বনে নিষিদ্ধ ফল এবং শৈলজানন্দ মুখোপাধ্যায়ের চিত্রনাট্য অবলম্বনে মামলার ফল ছবি পরিচালনা করেন। নিজের লেখা গল্প অবলম্বনে তৈরি করেন প্রিয়তমা (১৯৪৮) এবং নষ্টনীড় (১৯৫১)।

পশুপতি চট্টোপাধ্যায়ের লেখা কয়েকটি প্রবন্ধের সংকলন ‘নট নাট্য চলচ্চিত্র কথা’ নামে প্রকাশিত হয়।

 

চলচ্চিত্রপঞ্জি—
  • ১৯৪২ পরিণীতা
  • ১৯৪৪ শেষরক্ষা
  • ১৯৪৮ প্রিয়তমা, অরক্ষণীয়া;
  • ১৯৪৯ স্বামী,
  • ১৯৫১ নষ্টনীড়
  • ১৯৫৩ নিষ্কৃতি
  • ১৯৫৪ ষোড়শী
  • ১৯৫৫ নিষিদ্ধ ফল:
  • ১৯৫৬ মামলার ফল
  • ১৯৫৯ মৃতের মর্ত্যে আগমন।

Leave a Comment