পদ্মা দেবীঃ জন্ম কলকাতায়, আসল নাম নীলিমা ভট্টাচার্য। অল্প বয়সে বিয়ে হওয়ায় প্রথাগত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হলেও স্বশিক্ষিত পদ্মা দেবী বাংলা ছাড়াও হিন্দী, ইংরাজি, তামিল, তেলুগু, পাঞ্জাবি এবং উর্দু ভাষা শিখেছিলেন। মূলত চলচ্চিত্রাভিনয়ের প্রয়োজনেই তিনি ভাষা শিক্ষা গ্রহণ করেন।

পদ্মা দেবী । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী
প্রথম ছবি কালী ফিল্মস প্রযোজিত এবং প্রিয়নাথ গঙ্গোপাধ্যায় পরিচালিত তরুণী (১৯৩৪)। সমগ্র চলচ্চিত্র জীবনে ২০০টিরও বেশি বাংলা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি হিন্দী, উর্দু, তামিল এবং তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রিয়নাথ গঙ্গোপাধ্যায় ছাড়াও কাজ করেছেন মধু বসু, প্রমথেশচন্দ্র বড়ুয়া, নরেশ মিত্র, নীরেন লাহিড়ী, প্রফুল্ল রায়, ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, অগ্রদূত, গুণময় বন্দ্যোপাধ্যায়, সুকুমার দাশগুপ্ত, সত্যজিৎ রায়, ক্ষতিককুমার ঘটক প্রভৃতি উল্লেখযোগ্য পরিচালকের সাথে।

পদ্মা দেবী অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র প্রতিমা (শাপমুক্তি, ১৯৪০), দেবী (বাংলার মেয়ে, ১৯৪১): কাঞ্চনমালা (মহাকবি কালিদাস, ১৯৪২): শ্রীপর্ণা (অভিসার, ১৯৪৩); সুমিত্ৰা (দাবী, ১৯৪৩), সুলেখা (ছদ্মবেশী, ১৯৪৪), নন্দা (মাটির ঘর, ১৯৪৪), মহামায়া (জলসাঘর, ১৯৫৮), কাঞ্চনের মা (বাড়ী থেকে পালিয়ে, ১৯৫১) প্রভৃতি।
অভিনয়ের সাথে সাথে তরুণী (১৯৩৪), দাবী (১৯৪৩) এবং অভিসার (১৯৪৩) ছবিগুলিতে নেপথ্য সংগীত পরিবেশন করেছেন। এছাড়াও শ্যাম চক্রবর্তী পরিচালিত বৈমানিক (১৯৫৩) ছবিটি তার প্রযোজনায় তৈরি হয়েছিল।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৩৪ তরুণী চাঁদ সদাগর, মা, তুলসীদাস
- ১৯৩৫ দেবদাসী, খাসদখল, কণ্ঠহার
- ১৯৩৬ বাঙ্গালী, পথের শেষে, তরুবালা, মহানিশা
- ১৯৩৭ ইন্দিরা, কচি সংসদ
- ১৯৩৮ সৰ্ব্বজনীন বিবাহোৎসব, হাল বাংলা:
- ১৯৪০ কুমকুম, কমলে কামিনী, শাপমুক্তি
- ১৯৪১ কর্ণার্জুন, বাংলার মেয়ে,
- ১৯৪২ নারী, মীনাক্ষী, জীবন সঙ্গিনী, অশোক, মহাকবি কালিদাস
- ১৯৪৩ অভিসার, জননী, দাবী, পাপের পথে
- ১৯৪৪ ছদ্মবেশী, মাটির ঘর, শেষরক্ষা:
- ১৯৪৫ গৃহলক্ষ্মী,
- ১৯৪৭ চোৱাবালি
- ১৯৪৮ বিশ বছর আগে,
- ১৯৪৯ আশাবরী:
- ১৯৫০ মানদণ্ড, শ্রীতুলসীদাস, ১০৯ ধারা,
- ১৯৫১ কুলহারা, সহযাত্রী, গাঁয়ের মেয়ে, প্রত্যাবর্তন:
- ১৯৫২ বাগদাদ, তিন দেশের মেয়ে, সঞ্জীবনী, সিরাজদ্দৌলা, নীলদর্পণ, কা তব কাস্তা, সাবিত্রী সত্যবান, অনির্বাণ, মহিষাসুর বধ, দর্পচূর্ণ, বিশ্বামিত্র:
- ১৯৫৩ সাড়ে চুয়াত্তর, বিষবৃক্ষ, বৈমানিক, রোশেনারা, চিরন্তনী, শ্রীশ্রী সত্যনারায়ণ, শ্রীকৃষ্ণলীলা, বউঠাকুরাণীর হাট ১৯৫৪ মা ও ছেলে, মা অন্নপূর্ণা, বিক্রম উব্বশী, সদানন্দের মেলা, সতী বেহুলা, শিবশক্তি, জয়দেব;
- ১৯৫৫ প্রতীক্ষা, শ্রীকৃষ্ণ সুদামা, প্রশ্ন, কালো বৌ, ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণ-
- ১৯৫৬ আশা, রাজপথ, নাগরদোলা, সিঁথির সিঁদুর, সাহেব বিবি গোলান, সাধক রামপ্রসাদ,
- ১৯৫৭ একতারা, রাত্রিশেষে, পঞ্চতপা, আঁধারে আলো, আদর্শ হিন্দু হোটেল, খেলা ভাঙার খেলা, নীলাচলে মহাপ্রভু, ছায়াপথ, অভিষেক, ওগো শুনছো, বাকসিদ্ধ, অন্তরীক্ষ, চন্দ্রনাথ, তমসা
- ১৯৫৮ প্রিয়া, মেঘমল্লার, শ্রীশ্রীমা, ডেলি প্যাসেঞ্জার, ও আমার দেশের মাটি, ডাক্তারবাবু, সাধক বামাক্ষ্যাপা, জলসাঘর, শ্রীশ্রী তারকেশ্বর, পরশপাথর, কংস,
- ১৯৫৯ নৌকাবিলাস, ঠাকুর হরিদাস, শ্রীরাধা, দেড়শো খোকার কাণ্ড, বিভ্রান্ত, বাড়ী থেকে পালিয়ে, সোনার হরিণ;
- ১৯৬০ প্রবেশ নিষেধ, ক্ষুধিত পাষাণ, মীরাবাই, ত্রৈলঙ্গস্বামী, কোন একদিন, স্মৃতিটুকু থাক, বিয়ের খাতা, অপরাধ, হাত বাড়ালেই বন্ধু:
- ১৯৬১ বিষকন্যা, নেকলেস, মধুরেণ, মিথুন লগ্ন, সপ্তপদী, কানামাছি:
- ১৯৬২ শান্তি, ঘনা,
- ১৯৬৩ হাসি শুধু হাসি নয়, শ্রেয়সী,
- ১৯৬৪ অগ্নিবন্যা, প্রভাতের রঙ, মরুতৃষ্ণা, কে তুমি;
- ১৯৬৫ একটুকু বাসা, দিনান্তের আলো, একটুকু ছোঁয়া লাগে.
- ১৯৬৬ মণিহার, দোল গোবিন্দের কড়তা, কলঙ্কী রাত, পাড়ি,
- ১৯৬৭ গৃহদাহ, দুই প্রজাপতি,
- ১৯৬৮ আদ্যাশক্তি মহামারা, অদ্বিতীয়া, গড় নাসিমপুর, বৌদি:
- ১৯৬৯ দুরন্ত চড়াই, তিন ভুবনের পারে, দাদু,
- ১৯৭০ সমান্তরাল, বিলম্বিত লয়, প্রথম কদম ফুল, দুটি মন, নল দময়ন্তী, মহাকবি কৃত্তিবাস
- ১৯৭১ এখনই, প্রথম প্রতিশ্রুতি, মহাবিপ্লবী অরবিন্দ, ত্রিনয়নী মা, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট,
- ১৯৭২ বিগলিত করুণা জাহ্নবী যমুনা, পদিপিসীর বর্মি বাক্স,
- ১৯৭৩ নতুন দিনের আলো, বসন্ত বিলাপ, এক যে ছিল বাঘ, বিন্দুর ছেলে, শ্রীমান পৃথ্বীরাজ, অগ্নিভ্রমর, ননীগোপালের বিয়ে, এপার ওপার,
- ১৯৭৪ আলো ও ছায়া, জীবন রহস্য, দেবী চৌধুরাণী, আলো আঁধারে:
- ১৯৭৫ শর্মিলা, উমনো ও ঝুমনো, নতুন সূর্য, মন যারে চায়,
- ১৯৭৬ সুদূর নীহারিকা, বিশ্বমঙ্গল, স্বীকারোক্তি, জনঅরণ্য,
- ১৯৭৭ নয়ন, অজস্র ধন্যবাদ, শেষ রক্ষা, জীবনমরুর প্রান্তে, জয়, প্রাণের ঠাকুর রামকৃষ্ণ, ছোট্ট নায়ক, স্বাতী,
- ১৯৭৮ ময়না, সৃষ্টিছাড়া, জয় মা তারা, বারবধু, ডাক দিয়ে যাই, টুসি,
- ১৯৭৯ ভাগ্যলিপি, যত মত তত পথ, দেবদাস, অরুণ বরুণ কিরণমালা, চিরন্তন, পম্পা,
- ১৯৮০ বাঁশরী, আরো একজন, জয় মা মঙ্গলচণ্ডী, গোপাল ভাঁড়, পরবেশ,
- ১৯৮১ সুবর্ণলতা, অবিচার, মা বিপদতারিণী চণ্ডী, দুর্গা দুর্গতিনাশিনী, উপলব্ধি, স্বামী স্ত্রী,
- ১৯৮২ পিপাসা, মা ভবানী মা আমার, শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত,
- ১৯৮৩ যিনি রাম তিনিই কৃষ্ণ—একই দেহে রামকৃষ্ণ, এই ছিল মনে, কাজলা দিদি, রবি সোম, মাতা আগমেশ্বরী,
- ১৯৮৪ সীমস্তরাগ, ললিতা,
- ১৯৮৬ জীবনসাথী,
- ১৯৮৭ লালন ফকির, রাধারাণী, মন্দির।
