নীরেন্দ্রনাথ লাহিড়ীর জন্ম কলকাতায়। চলচ্চিত্র জীবন শুরু করেন চলচ্চিত্র অভিনেতা হিসাবে। বড়ুয়া ফিল্ম ইউনিট প্রযোজিত এবং সুশীল মজুমদার পরিচালিত নির্বাক ছবি একলা (১৯৩২)-র একটি ছোট চরিত্রে অভিনয় করেন। পরবর্তী কালে অরোরা ফিল্ম কর্পোরেশন প্রযোজিত দেবকী বসু পরিচালিত অভিনব (১৯৪০) ছবিতেও অভিনয় করেন।

নীরেন্দ্রনাথ লাহিড়ী । বাঙালি চলচ্চিত্র পরিচালক
তরুবালা (১৯৩৬, পরিচালনা সুশীল মজুমদার); অন্নপূর্ণার মন্দির (১৯৩৬, পরিচালনা তিনকড়ি চক্রবর্তী) পল্লী সমাজ (১৯৫২, পরিচালনা নীরেন লাহিড়ী) এবং কাজরী (১৯৫৩, পরিচালনা নীরেন লাহিড়ী) ছবিগুলিতে সংগীত পরিচালক হিসাবেও কাজ করেছেন।
পরিচালক হিসাবে প্রথম ছবি মতিমহল থিয়েটার্স প্রযোজিত ব্যবধান (১৯৪০)। এই ছবির চিত্রনাট্য তিনি ফণী বর্মার সাথে একত্রে করে ছিলেন। সমগ্র চলচ্চিত্র জীবনে ২৭টি ছবি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য রচনা এবং চলচ্চিত্র প্রযোজনাও করেছেন।
নীরেন লাহিড়ী পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলি হল গরমিল (১৯৪২), ভাবীকাল (১৯৪৫), জয়যাত্রা (১৯৪৮), পল্লী সমাজ (১৯৫২), যদুভট্ট (১৯৫৪), পৃথিবী আমারে চায় (১৯৫৭) ইত্যাদি। নিজের ৭টি ছবির চিত্রনাট্য নিজেই রচনা করেছেন, বাকি ১৯টি ছবির ক্ষেত্রে অন্যের চিত্রনাট্য নিয়েই কাজ করেছেন।

এই চিত্রনাট্য রচয়িতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নিতাই ভট্টাচার্য, সজনীকান্ত নাস প্রণব রায়, বিধায়ক ভট্টাচার্য, বিমল মিত্র, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় প্রভৃতি। নিতাই ভট্টাচার্যের চিত্রনাট্য অবলম্বনে নীরেন লাহিড়ী আটটি ছবি পরিচালনা করেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল গরবিনী (১৯৫০), যদুভট্ট (১৯৫৪), ভোলামাষ্টার (১৯৫৬), শঙ্করনারায়ণ ব্যাঙ্ক (১৯৫৬) ইত্যাদি।
চিত্রবাণী নামে একটি প্রযোজনা সংস্থা তৈরি করে তিনি বিভিন্ন পরিচালককে নিয়ে বিজয়িনী (১৯৪১ তুলসী লাহিড়ী), গরমিল (১৯৪২ নীরেন লাহিড়ী), এই তো জীবন (১৯৪৬ ধীরেশ ঘোষ, মানু সেন), রাত্রি (১৯৪৭ মানু সেন) এবং ভ্যানগার্ড প্রোডাকসন্স সংস্থার হয়ে নিজের পরিচালনায় সাধারণ মেয়ে (১৯৪৮), জয়যাত্রা (১৯৪৮), গরবিনী (১৯৫০) প্রযোজনা করেন।
নীরেন লাহিড়ী পরিচালিত ছয়টি ছবিতে প্রবাদপ্রতিম অভিনেতা উত্তমকুমার অভিনয় করেছিলেন। তার মধ্যে রাজদ্রোহী (১৯৬৬) ছবিটি আর্থিক সাফল্য লাভ করেছিল।
চলচ্চিত্রপঞ্জি—
- ১৯৩২ একদা
- ১৯৩৬ তরুবালা, অন্নপূর্ণার মন্দির
- ১৯৪০ অভিনব, ব্যবধান;
- ১৯৪২ মহাকবি কালিদাস, গরমিল,
- ১৯৪৩ সহধর্মিণী, দম্পতি
- ১৯৪৫ ধীকাল
- ১৯৪৮ সাধারণ মেয়ে, জয়যাত্রা:
- ১৯৪৯ নিরুদ্দেশ, সিংহদ্বার,
- ১৯৫০ গরবিনী,
- ১৯৫২ পদ্মী সমাজ, শুভদা,
- ১৯৫৩ কাজরী, লাখ টাকা,
- ১৯৫৪ কল্যাণী, যদুভট্ট,
- ১৯৫৫ দেবী মালিনী:
- ১৯৫৬ ভোলামাষ্টার, শঙ্করনারায়ণ ব্যাঙ্ক:
- ১৯৫৭ মধুমালতী, বড়মা, পৃথিবী আমারে চায়,
- ১৯৫৮ : তানসেন, ইন্দ্রাণী,
- ১৯৫৯ ছবি:
- ১৯৬৬: রাজদ্রোহী।
