সুমিত্রা দেবী । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

সুমিত্রা দেবী হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি ১৯৪০ এবং ১৯৫০-এর দশকে হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি বাংলা চলচ্চিত্রে তাঁর কাজের জন্য অধিক পরিচিত। দাদা গুঞ্জল দ্বারা পরিচালিত ১৯৫২ সালের হিন্দি চলচ্চিত্র মমতাতে তাঁর ভূমিকার জন্য তিনি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছেন। তিনি দুই বার “সেরা অভিনেত্রী” বিভাগে বিএফজেএ পুরস্কার লাভ করেছেন। তিনি তাঁর সময়ের অন্যতম দুর্দান্ত সুন্দরী ছিলেন এবং প্রদীপ কুমার ও উত্তম কুমারের মতো অভিজ্ঞ ব্যক্তিরা তাঁকে তাঁর সময়ের সর্বাধিক সুন্দরী মহিলা হিসাবে আখ্যায়িত করেছিলেন।

 

সুমিত্রা দেবী । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

সুমিত্রা দেবী । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

জন্ম বীরভূমের সিউড়ি শহরে। প্রথাগত শিক্ষা শুরু হয় মজঃফরপুরে, পরে কলকাতায় এসে দেশবন্ধু গার্লস স্কুলে ভর্তি হন। বাড়ির অমতেই চলচ্চিত্রাভিনয় শুরু করেন। প্রথম ছবি অপূর্ব মিত্র পরিচালিত সন্ধি (১৯৪৪)।

 

সুমিত্রা দেবী । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

১৯৪৩ সালে তাঁকে নিউ থিয়েটার্সের অফিসে একটি সাক্ষাতকার এবং পর্দায় চেহারা পরীক্ষার জন্য ডেকে পাঠানো হয়েছিল এবং শেষ অবধি কুন্দন লাল সায়গলের বিপরীতে হেমচন্দ্র চন্দরের মেরি বহেন (১৯৪৪)-এ অভিনয়ের জন্য তাঁকে নির্বাচন করা হয়েছিল।

মাত্র ২০টি বাংলা ছবিতে অভিনয়ের পাশাপাশি হিন্দী ছবিতেও অভিনয় করেছেন। কাজ করেছেন সতীশ দাশগুপ্ত, সুশীল মজুমদার, হেমচন্দ্র চন্দ্র, নীরেন লাহিড়ী, নীতিন বসু, প্রফুল্ল রায়, কার্তিক চট্টোপাধ্যায় প্রভৃতি পরিচালকের সাথে।

 

সুমিত্রা দেবী । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র রেখা (সন্ধি, ১৯৪৪) সুমিত্রা (পথের দাবী, ১৯৪৭); মাধবী (প্রতিবাদ, ১৯৪৮), প্রফুল্ল (দেবী চৌধুরাণী, ১৯৪৯) তরঙ্গিনী (সমর, ১৯৪৯); ছোট বৌরানী (সাহেব বিবি গোলাম, ১৯৫৬) ইত্যাদি। প্রসঙ্গত উল্লেখ্য অভিনেতা দেবী মুখোপাধ্যায়ের সাথে তাঁর বিয়ে হয়েছিল। দেবীবাবু ছিলেন তাঁর দ্বিতীয়পক্ষের স্বামী, দেবীবাবু আত্মহত্যা করার পর সুমিত্রা দেবী বোম্বে চলে যান।

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৪৪ সন্ধি,
  • ১৯৪৭ পথের দাবী, অভিযোগ,
  • ১৯৪৮ জয়যাত্রা,
  • ১৯৪৯ দেবী চৌধুরাণী, স্বামী:
  • ১৯৫০ সমর,
  • ১৯৫১ নিয়তি, দস্যু মোহন:
  • ১৯৫৬ অসবর্ণা, সাহেব বিবি গোলাম, একদিন রাত্রে
  • ১৯৫৭ আঁধারে আলো, খেলা ভাঙার খেলা, নীলাচলে মহাপ্রভু, গড়ের মাঠ,
  • ১৯৫৮ যৌতুক,
  • ১৯৬৪ কিনু গোয়ালার গলি।

Leave a Comment