সুচিত্রা সেন । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

সুচিত্রা সেন, জন্ম পূর্ববঙ্গের (অধুনা বাংলাদেশ) পাবনায়। আসল নাম রমা। কিছুদিন পাবনা গার্লস হাই স্কুলে পড়াশোনা করেছেন। ১৯৪৭ সালে তাঁর বিয়ে হয়।

 

সুচিত্রা সেন । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

সুচিত্রা সেন । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

প্রথম চলচ্চিত্রাভিনয় সুকুমার দাশগুপ্ত পরিচালিত সাত নম্বর কয়েনী (১৯৫৩) ছবিতে বিনোদিনীর ভূমিকায়। সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় ৫০টি বাংলা ছবির পাশাপাশি সাতটি হিন্দী ছবিতেও নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন।কাজ করেছেন দেবকী বসু, অজয় কর, অগ্রদূত, অগ্রগামী, বিজয় বসু, অসিত সেন, চিত্ত বসু, সুশীল মজুমদার সহ বহু পরিচালকের সাথে।

 

সুচিত্রা সেন । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র বিষ্ণুপ্রিয়া (ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য, ১৯৫৩), রমলা (সাড়ে চুয়াত্তর, ১৯৫৩), তাপসী (অগ্নিপরীক্ষা, ১৯৫৪), অন্তনা (শিল্পী, ১৯৫৬), রমা (হারানো সুর, ১৯৫৭), র (চন্দ্রনাথ, ১৯৫৭), অনীতা (সূর্যতোরণ, ১৯৫৮), রাধা (দীপ জ্বেলে যাই, ১৯৫৯); রীনা (সপ্তপদী, ১৯৬১); অৰ্চনা (সাত পাকে বাঁধা, ১৯৬৩), দেবযানী (উত্তর ফাল্গুনী, ১৯৬৩), অচলা (গৃহদাহ, ১৯৬৭): বিজয়া (দত্তা, ১৯৭৬) ইত্যাদি।

উত্তমকুমারের সাথে তিরিশটি ছবিতে অভিনয়ের পাশাপাশি বিকাশ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, বসন্ত চৌধুরী প্রভৃতি নায়কের সাথেও অভিনয় করেছেন। উত্তমের সাথে তাঁর জুটি বাংলা চলচ্চিত্রে কিংবদন্তিতে পরিণত হয়েছে। ১৯৬৩ সালে ‘সাত পাকে বাঁধা’ ছবিতে অভিনয়ের জন্য মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর সম্মান লাভ করেন।

 

সুচিত্রা সেন । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

১৯৭৮ সালে তিনি অভিনয় জীবন থেকে স্বেচ্ছাবসর নেন। তাঁর উপর গোপালকৃষ্ণ রায়ের লেখা ‘সুচিত্রার কথা’ গ্রন্থটি আনন্দ পাবলিশার্স থেকে ১৯৯২ সালে এবং সোমা এ চ্যাটার্জীর লেখা ইংরাজি বই ‘সুচিত্রা সেন এ লেজেন্ড ইন হার লাইফ টাইম’ ২০০২ সালে রূপা এন্ড কোং থেকে প্রকাশিত হয়। এছাড়াও আশিসতরু মুখোপাধ্যায়ের লেখা ‘মহানায়িকা সুচিত্রা’ গ্রন্থটি দোজ পাবলিশিং থেকে ২০০০ সালে প্রকাশিত হয়েছিল।

প্রসঙ্গত উল্লেখ্য তাঁর কন্যা মুনমুন এবং দুই নাতনি রিয়া ও রাইমাও জনপ্রিয় অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৫৩ সাত নম্বর কয়েদী, সাড়ে চুয়াত্তর, কাজরী, ভগবান শ্রীকৃষ্ণ- চৈতন্য:
  • ১৯৫৪ এটম বম্, ওরা থাকে ওধারে, ঢুলী, মরণের পরে, সদানন্দের মেলা, অন্নপূর্ণার মন্দির, অগ্নিপরীক্ষা, গৃহপ্রবেশ, বলয়গ্রাস
  • ১৯৫৫ সাঁঝের প্রদীপ, সাজঘর, শাপমোচন, মেজো বৌ, ভালবাসা, সবার উপরে,
  • ১৯৫৬ সাগরিকা, শুভরাত্রি, একটি রাত, ত্রিযামা, শিল্পী, আমার বৌ,
  • ১৯৫৭ হারানো সুর, চন্দ্রনাথ, পথে হল দেরী, জীবন তৃষ্ণা:
  • ১৯৫৮ রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, ইন্দ্রাণী, যৌতুক, সূর্যতোরণ;
  • ১৯৫৯ চাওয়া পাওয়া, দীপ জ্বেলে যাই;
  • ১৯৬০ হসপিটাল, স্মৃতিটুকু থাক:
  • ১৯৬১ সপ্তপদী,
  • ১৯৬২ বিপাশা, আমার দেশ (২ রীল);
  • ১৯৬৩ সাত পাকে বাঁধা, উত্তর ফাল্গুনী।
  • ১৯৬৪ সন্ধ্যাদীপের শিখা;
  • ১৯৬৭ গৃহদাহ,
  • ১৯৬৯ কমললতা:
  • ১৯৭০ মেঘ কালো:
  • ১৯৭১ নবরাগ, ফরিয়াদ:
  • ১৯৭২ আলো আমার আলো, হার মানা হার
  • ১৯৭৪ শ্রাবণ সন্ধ্যা, দেবী চৌধুরাণী:
  • ১৯৭৫ প্রিয় বান্ধবী;
  • ১৯৭৬ দত্তা;
  • ১৯৭৮ প্রণয় পাশা।

Leave a Comment