সাবিত্রী চট্টোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

সাবিত্রী চট্টোপাধ্যায়, জন্ম পূর্ববঙ্গের (অধুনা বাংলাদেশ) কুমিল্লায়। পৈতৃক বাড়ি বিক্রমপুরে কনকসার গ্রামে। স্কুল শিক্ষা চলাকালীন পূর্ববঙ্গ ছেড়ে কলকাতায় চলে আসতে বাধ্য হন। সপরিবারে আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়েন। অল্প বয়সেই উপার্জনের জন্য নাচের দল এবং পরে নাট্যাভিনয় শুরু করেন। অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে উত্তর সারথী দলের সাথে যুক্ত হন এবং নতুন ইহুদী নাটকে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র অভিনেত্রী হিসাবে পরিচিতি পান।

 

সাবিত্রী চট্টোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

সাবিত্রী চট্টোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

সাবিত্রী চট্টোপাধ্যায় এর প্রথম চলচ্চিত্রাভিনয় সুধীর মুখোপাধ্যায় পরিচালিত পাশের বাড়ী (১৯৫২)। এখনও পর্যন্ত প্রায় ১৭০টি ছবিতে কখনও নায়িকা আবার কখনও পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। কাজ করেছেন নীরেন লাহিড়ী, অগ্রদূত, তপন সিংহ, অভয় কর, মৃণাল সেন, বিকাশ রায়, সুশীল মজুমদার, দেবকী বসু, মধু বসু, অরবিন্দ মুখোপাধ্যায় সহ বহু পরিচালকের সাথে।

 

সাবিত্রী চট্টোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

অভিনীত উল্লেখযোগ্য চরিত্র লিলি (পাশের বাড়ী, ১৯৫২); শুভদা (শুভদা, ১৯৫২), পরী (নতুন ইহুদী, ১৯৫৩), রাণু (শ্বশুর বাড়ী, ১৯৫৩), কৃষ্ণা (উপহার, ১৯৫৫); কুস্তি (মরুতীর্থ হিংলাজ, ১৯৫৯); রমা (অবশেষে, ১৯৬৩), নায়িকা (ভ্রান্তিবিলাস, ১৯৬৩); সোনাবৌদি কাল তুমি আলেয়া, ১৯৬৬), পদ্ম (নিশিপদ্ম, ১৯৭০), স্নেহ (ধন্যি মেয়ে, ১৯৭১), নীতীশের স্ত্র (মৌচাক, ১৯৭৫) ইত্যাদি। কৌতুক অভিনয়েও তাঁর দক্ষতা ছিল।

 

সাবিত্রী চট্টোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

চলচ্চিত্রাভিনয়ের পাশাপাশি পেশাদার মঞ্চেও অভিনয় করেছেন। শ্যামলী নাটকে কেন্দ্রীয় চরিত্রে এবং আদর্শ হিন্দু হোটেল নাটকে পদ্মঝির ভূমিকায় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকার বঙ্গভূষণ দিয়ে তাঁকে সম্মান জানায়। তার উপর সংকলিত গ্রন্থ ‘চেনা মুখ’ ২০০২ সালে নন্দন, পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র থেকে প্রকাশিত হয়। এখনও দূরদর্শন ধারাবাহিকে অভিনয় করে যাচ্ছেন।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৫২ আলাদিন ও আশ্চর্য প্রদীপ, পাশের বাড়ী, বসু পরিবার, সাবিত্রী সত্যবান, মহিষাসুর বধ, শুভদা,
  • ১৯৫৩ বৌদির বোন, কাজরী, নতুন ইহুদী, কেরানীর জীবন, শ্বশুরবাড়ী, রামী চণ্ডীদাস, লাখ টাকা, সীতার পাতাল প্রবেশ, ব্লাইন্ড লেন, অদৃশ্য মানুষ:
  • ১৯৫৪ এটম্‌ বম্‌, ময়লা কাগজ, চাপা ডাঙার বউ, কল্যাণী, অন্নপূর্ণার মন্দির, ভাঙাগড়া:
  • ১৯৫৫ অনুপমা, রাইকমল, পথের শেষে, বিধিলিপি, উপহার, গোধুলি, দুই বোন, রাতভোর, ব্রতচারিণী, পরেশ, দৃষ্টি, অর্ধাঙ্গিনী;
  • ১৯৫৬ সাধনা, সাবধান, পরাধীন মামলার ফল, কবি গোবিন্দদাস, দানের মর্য্যাদা, সিথির সিঁদুর, নবজন্ম, একটি রাত, মা।
  • ১৯৫৭ শেষ পরিচয়, একতারা, নতুন প্রভাত, তাসের ঘর, কাঁচামিঠে, পুনর্মিলন, বসন্তবাহার, অভিষেক, অভয়ের বিয়ে, বাক্‌সিদ্ধ, মাধবীর জন্য;
  • ১৯৫৮ প্রিয়া, মেঘমল্লার, ডাক হরকরা, নূপুর, ডাক্তারবাবু, মর্মবাণী,
  • ১৯৫৯ নৌকাবিলাস, মরুতীর্থ হিংলাজ, বিভ্রান্ত, শশীবাবুর সংসার, গলি থেকে রাজপথ, অবাক পৃথিবী, রাতের অন্ধকারে;
  • ১৯৬০ রাজাসাজা, কুহক, হাত বাড়ালেই বন্ধু, ক্ষুধা, গরীবের মেয়ে,
  • ১৯৬১ দুই ভাই, কানামাছি,
  • ১৯৬২ বধু, খনা, নবদিগন্ত,
  • ১৯৬৩ অবশেষে, শেষ অঙ্ক, উত্তরায়ণ, ভ্রান্তিবিলাস, আকাশ প্রদীপ, শ্রেয়সী:
  • ১৯৬৪ প্রতিনিধি, মরুতৃষ্ণা, মোমের আলো
  • ১৯৬৫ অন্তরাল, জয়া, দিনান্তের আলো, পতি সংশোধনী সমিতি:
  • ১৯৬৬ সুশান্ত সা জোড়াদীঘির চৌধুরী পরিবার, কাল তুমি আলেয়া;
  • ১৯৬৮ বালুচরী, পথে হল দেখা;
  • ১৯৭০- শাস্তি, আলেয়ার আলো, কলঙ্কিত নায়ক, মুক্তিস্নান, শীলা, নল দময়ন্তী, নিশিপদ্ম, মঞ্জরী অপেরা:
  • ১৯৭১ ধন্যি মেয়ে, প্রথম প্রতিশ্রুতি, সোনা বৌদি, মাল্যদান, সংসার;
  • ১৯৭২ শপথ নিলাম, শেষ পর্ব,
  • ১৯৭৩ নতুন দিনের আলো, বিজ্ঞান ও বিধাতা,
  • ১৯৭৫ মৌচাক, উমনো ও ঝুমনো,
  • ১৯৭৬ স্বীকারোক্তি, সেই চোখ:
  • ১৯৭৭ শেষরক্ষা, ফুলশয্যা, মন্ত্রমুগ্ধ;
  • ১৯৭৮ আগুনের ফুলকি;
  • ১৯৭৯ ব্রজবুলী, হীরে মাণিক:
  • ১৯৮০ রাজনন্দিনী;
  • ১৯৮১ প্রতিশোধ;
  • ১৯৮৫ অন্বেষণ, তিল থেকে তাল, হুলুস্থুল:
  • ১৯৮৭ নদীয়া নাগর, টুনিবউ;
  • ১৯৮৮ তুমি কত সুন্দর;
  • ১৯৮৯ আমার শপথ;
  • ১৯৯১ অভাগিনী, আনন্দ নিকেতন;
  • ১৯৯২ প্রিয়া, বাহাদুর:
  • ১৯৯৩ মায়ামমতা, পুরস্কার:
  • ১৯৯৪ গীত সংগীত, সালমা সুন্দরী, আব্বাজান:
  • ১৯৯৬ পূজা,
  • ১৯৯৭ প্রেম জোয়ারে, মান অপমান, নয়নতারা, ভালোবাসা, জয়ী, সপ্তমী, সেদিন চৈত্রমাস, মনসাকন্যা:
  • ১৯৯৮ হিংসা, বাংলার বধু, সিঁদুরের অধিকার, আসল নকল:
  • ২০০০ ঋণমুক্তি, মিস ইউনিভার্স
  • ২০০৪ আবার আসব ফিরে:
  • ২০০৬ অগ্নিশপথ:
  • ২০০৭ পদক্ষেপ:
  • ২০০৯ তিনমূর্তি, হৃদয়ের একুল ওকুল।

Leave a Comment