সলিল দত্ত একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং অভিনেতা ছিলেন। তিনি সূর্যশিখা (১৯৬৩), স্ত্রী (১৯৭২) এবং সেই চোখ (১৯৭৬) চলচ্চিত্রের জন্য সুপরিচিত।

সলিল দত্ত
জন্ম কলকাতায়। কিছুদিন সহকারী হিসাবে কাজ করেছেন। তিনি ১৯৫৬ সালে ত্রিযামা এবং ১৯৬০ সালে খোকাবাবুর প্রত্যবর্তন-এর সহকারী পরিচালক হিসাবে তার কর্মজীবন শুরু করেন।
তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র হল ১৯৬৩ সালে সূর্য শিখা উত্তম কুমার এবং সুপ্রিয়া চৌধুরী অভিনীত।এই ছবির চিত্রনাট্য তিনি যুগ্মভাবে রচনা করেন বিনয় চট্টোপাধ্যায়ের সাথে। প্রসঙ্গত উল্লেখ্য এই ছবির কাহিনিও তাঁর নিজের এবং ছবিটির প্রযোজনাও তিনি নিজেই করেছিলেন। উত্তমকুমার ও সুপ্রিয়া দেবী অভিনীত এই ছবিটি দর্শক সমাদর লাভ করে।

সমগ্র চলচ্চিত্র জীবনে একুশটি ছবি পরিচালনা করেন যার মধ্যে উনিশটি ছবির চিত্রনাট্যই তাঁর নিজের করা। ১৯৬৩ থেকে ১৯৮১ পর্যন্ত তাঁর পরিচালনায় নির্মিত তেরোটি ছবির মধ্যে সাতটি ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে উত্তমকুমার অভিনয় করেছিলেন এবং ছবিগুলির বেশির ভাগই জনপ্রিয়তা পেয়েছিল। উত্তমকুমার অভিনীত শেষ ছবি ওগো বধূ সুন্দরী (১৯৮১) সলিল দত্তর পরিচালনায় নির্মিত।
তার পরিচালিত একুশটি ছবির মধ্যে ৩টি ছবির কাহিনি তাঁর নিজের রচনা। তাঁর প্রযোজনায় নির্মিত তিনটি ছবির মধ্যে দুটি তাঁর নিজের পরিচালনায় নির্মিত। উত্তমকুমার পরিচালিত শুধু একটি বছর (১৯৫৬) ছবির প্রযোজনা করেন সলিল দত্ত। প্রসঙ্গত উল্লেখ্য অভিনেত্রী গীতালী রায় তাঁর স্ত্রী।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৬৩ সূৰ্য্যশিখা *
- ১৯৬৪ মোমের আলো,
- ১৯৬৭ প্রস্তর স্বাক্ষর;
- ১৯৬৯ অপরিচিত,
- ১৯৭০ কলঙ্কিত নায়ক:
- ১৯৭১ খুঁজে বেড়াই
- ১৯৭২ স্ত্রী
- ১৯৭৩ শেষ পৃষ্ঠায় দেখুন
- ১৯৭৪ অসতী
- ১৯৭৬ সেই চোখ;
- ১৯৭৭ বাবুমশাই,
- ১৯৭৯ হীরে মাণিক,
- ১৯৮০ ঘরের বাইরে ঘর:
- ১৯৮১ ওগো বধূ সুন্দরী,
- ১৯৮৪ রাজেশ্বরী:
- ১৯৮৬ শ্যাম সাহেব, উর্বশী*
- ১৯৮৭ যার যে প্রিয়,
- ১৯৯০ আবিষ্কার:
- ১৯৯১ আমার সাথী,
- ২০০১ এটাই স্বর্গ ।
* চিহ্নিত ছবিগুলির গল্পও তাঁর নিজের।
