সন্ধ্যা মুখোপাধ্যায়

সন্ধ্যা মুখোপাধ্যায়, জন্ম কলকাতার ঢাকুরিয়া অঞ্চলে। ছোটবেলা থেকেই সন্তোষ কুমার বসু, এ. টি. কানন, চিন্ময় লাহিড়ী প্রভৃতির কাছে বিভিন্ন সময়ে গান শিখেছেন। উচ্চাঙ্গ সংগীতের তালিম নেন ওস্তাদ বড়ে গোলাম আলীর কাছে। বিমল রায় পরিচালিত অল্পনগড় (১৯৪৮, হিন্দী) ছবির নেপথ্য সংগীত শিল্পী হিসাবে চলচ্চিত্রের সাথে যুক্ত হন। এক সময় আকাশবাণীর শিল্পী হিসাবে উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করতেন।

 

সন্ধ্যা মুখোপাধ্যায়

 

সন্ধ্যা মুখোপাধ্যায়

 

বাংলা ছবিতে প্রথম কাজ রতন চট্টোপাধ্যায় পরিচালিত আবু হোসেন (১৯৫২) ছবিতে। ছবির সংগীত পরিচালক ছিলেন দক্ষিণামোহন ঠাকুর। এই ছবিতে সন্ধ্যা তাঁর স্বামী প্রখ্যাত গীতিকার শ্যামল গুপ্তর লেখা গানে কণ্ঠ দেন।

সমগ্র চলচ্চিত্র জীবনে তিনি ২৮০টিরও বেশি বাংলা ছবিতে নেপথ্য সংগীত শিল্পী হিসাবে কাজ করেছেন কালীপদ সেন, জ্ঞানপ্রকাশ ঘোষ, মানবেন্দ্র মুখোপাধ্যায়, পঙ্কজ মল্লিক, নচিকেতা ঘোষ, রবীন চট্টোপাধ্যায়, সলিল চৌধুরী, রাইচাঁদ বড়াল, অনিল বিশ্বাস, অনুপম ঘটক, হেমন্ত মুখোপাধ্যায়, আলী আকবর খাঁ প্রভৃতি সংগীত পরিচালকের সাথে।

 

সন্ধ্যা মুখোপাধ্যায়

 

শ্যামল গুপ্ত ছাড়াও প্রণব রায়, গৌরীপ্রসন্ন মজুমদার, শৈলেন রায়, বিমলচন্দ্র ঘোষ, হীরেন বসু, সুনীলবরণ প্রভৃতি গীতিকারের লেখা গানের সাথে বাংলা ছবিতে রবীন্দ্র সংগীতও পরিবেশন করেছেন।

বাংলা ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে কাজ করেছেন নব্বইটিরও বেশি ছবিতে। রবীন চট্টোপাধ্যায়, নচিকেতা ঘোষ, কালীপদ সেন প্রভৃতি সংগীত পরিচালকের বহু ছবিতেই সন্ধ্যা মুখোপাধ্যায় নেপথ্য গায়িকা হিসাবে কাজ করেছেন। চলচ্চিত্রে গাওয়া তাঁর গান, বিশেষ করে সুচিত্রা সেনের লিপে তাঁর গাওয়া বহু গানই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল।

 

সন্ধ্যা মুখোপাধ্যায়

 

১৯৭১ সালে ‘জয়জয়ন্তী’ এবং ‘নিশিপদ্ম’ ছবিতে নেপথ্য গানের সুবাদে তিনি শ্রেষ্ঠ সংগীত শিল্পীর রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হন। ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে ‘বঙ্গবিভূষণ’ দিয়ে সম্মান জানায়।

স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ সরকার তাদের প্রথম ভাষাদিবস পালনে তাঁকে জাতীয় অতিথি আমন্ত্রণ জানায়। ঢাকার পল্টন ময়দানে তাঁর অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত থেকে তাকে সম্মান জানায়। তাঁর গানের বহু বেসিক রেকর্ডও প্রকাশিত হয়েছে।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৫২ আবু হোসেন, শ্যামলী:
  • ১৯৫৪ বিক্রম উব্বশী, যদুভট্ট,
  • ১৯৫৫ সাঁঝের প্রদীপ, চিত্রাঙ্গদা, দেবর, ছোট বউ, ঝড়ের পরে, দেবী মালিনী, ভালবাসা, রাত ভোর, দুজনায়, শ্রীবৎসচিন্তা, সবার উপরে, আত্মদর্শন,
  • ১৯৫৬ অভাগীর স্বর্গ, সাগরিকা, কীর্তিগড়, সাহেব বিবি গোলাম, সাধনা, লক্ষীরা, চিরকুমার সভা, অসমাপ্ত, মামলার ফল, একদিন রাত্রে, রাজপথ, পুত্রবধূ, ফল্গু, নাগরদোলা, টাকা আনা পাই, ধুলার ধরণী, সিঁথির সিঁদুর, নবজন্ম
  • ১৯৫৭ মধুমালতী, ঘুম, সিঁদুর, উল্কা, একতারা, আঁধারে আলো, পঞ্চতপা, যাত্রা হলো শুরু খেলা ভাঙার খেলা, হরিশ্চন্দ্র, নীলাচলে মহাপ্রভূ, পরের ছেলে, পুনর্মিলন, বসন্ত বাহার, অভিষেক, অভয়ের বিয়ে, আমি বড় হবো, চন্দ্রনাথ, তমসা, দাতা কর্ণ, পথে হল দেরী:
  • ১৯৫৮ মানমন্ত্রী স্কুল, বৃন্দাবনলীলা, ডাক্তারবাবু, পুরীর মন্দির, সূর্যতোরণ, জন্মান্তর,
  • ১৯৫৯ চাওয়া পাওয়া, ঠাকুর হরিনাস, শ্রীরাধা, স্বপনপুরী, জলজঙ্গল, এ জহর সে জহর নয়, আম্রপালী, অগ্নিসম্ভবা, হেডমাষ্টার, সোনার হরিণ,
  • ১৯৬০ চুপি চুপি আসে, শখের চোর, ত্রৈলঙ্গস্বামী, মীরাবাই, স্মৃতিটুকু থাক, শহরের ইতিকথা, শেষ পর্যন্ত, অজানা কাহিনী, নদের নিমাই, সুরের শিয়ানী, অপরাধ,
  • ১৯৬১ কেরী সাহেবের মুন্সী, লক্ষ্মীনারায়ণ, মিষ্টার এন্ড মিসেস্ চৌধুরী অগ্নি সংস্কার, অর্থ, আশায় বাঁধিনু ঘর, মিথুন লগ্ন, সপ্তপদী, আহ্বান, কানামাছি,
  • ১৯৬২ মন দিল না বহু, বিপাশা, কান্না, তরণীসেন বধ, অগ্নিশিখা, আগুন, বধু, খনা, বন্ধন, কাজল, মায়ের সংসার, শেষ চিহ্ন, অভিসারিকা, শুভদৃষ্টি, নবদিগন্ত, ধূপছায়া,
  • ১৯৬৩ অবশেষে, এক টুকরো আগুন, শেষ অঙ্ক দুই বাড়ী, বর্ণচোরা, ধীপের নাম টিয়ারং, উত্তরায়ণ, হাই হিল, প্রান্তিবিলাস, দুই নারী, শেষ প্রহর, আকাশ প্রদীপ, ত্রিধারা, হাসি শুধু হাসি নয়, উত্তর ফাল্গুনী, সূৰ্য্যশিখা, দেয়া- নেয়া, কাঞ্চনকন্যা, শ্রেয়সী:
  • ১৯৬৪ কালস্রোত, সপ্তর্ষি, স্বর্গ হতে বিদায়, বীরেশ্বর বিবেকানন্দ, কিনু গোয়ালার গলি, অগ্নিবন্যা, কষ্টিপাথর, কাঁটাতার, দীপ নেভে নাই, বিংশতি জননী, মরুতৃষ্ণা, দুই পর্ব, মোমের আলো, সন্ধ্যাদীপের শিখা, কে তুমি;
  • ১৯৬৫ রূপ সনাতন, তৃষ্ণা, আলোর পিপাসা, প্রথম প্রেম, অন্তরাল, জয়া, পতি সংশোধনী সমিতি, ভারতের সাধক, সূর্যতপা, গুলমোহর, মুখুজ্যে পরিবার, তাপসী,
  • ১৯৬৬ নায়িকা সংবান, সুশান্ত মা, গৃহসন্ধানে, রাজদ্রোহী, শুধু একটি বছর, মায়াবিনী লেন, নতুন জীবন, অশ্রু দিয়ে লেখা, লবকুশ, জোড়াদীঘির চৌধুরী পরিবার:
  • ১৯৬৭ হঠাৎ দেখা, সেবা, জীবনমৃত্যু, প্রস্তর স্বাক্ষর, এন্টনী ফিরিঙ্গী;
  • ১৯৬৮ পথে হল দেখা, হংসমিথুন, রক্তলেখা, আদ্যাশক্তি মহামায়া, বালুচরী, গড় মাসিমপুর, বৌদি, চিরদিনের;
  • ১৯৬৯ দাদু, পিতাপুত্র, গুরুসারী, বনজ্যোৎস্না, কমললতা, অগ্নিযুগের কাহিনী, অপরিচিতা, আরোগ্য নিকেতন,
  • ১৯৭০ শাস্তি, আলেয়ার আলো, কলঙ্কিত নায়ক, মুক্তিস্নান, শীলা, পদ্ম গোলাপ, নিশিপদ্ম, মঞ্জরী অপেরা,
  • ১৯৭১ নবরাগ, জয়জয়ন্তী, জননী, প্রথম বসন্ত, শচীমার সংসার, অন্য মাটি অন্য রং, মহাবিপ্লবী অরবিন্দ, ত্রিনয়নী মা, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট:
  • ১৯৭২ বিরাজ বৌ, মা ও মাটি, জীবন সৈকতে, শেষ পর্ব, ছায়াতীর, নায়িকার ভূমিকায়;
  • ১৯৭৩ নকলসোনা, বিজ্ঞান ও বিধাতা, অগ্নিভ্রমর, আমি সিরাজের বেগম, দুরন্ত জয়, নতুন দিনের আলো, রৌদ্রছায়া,
  • ১৯৭৪ আলো ও ছায়া, দাবী, দেবী চৌধুরাণী, ফুলেশ্বরী, শ্রাবণ সন্ধ্যা, সুজাতা,
  • ১৯৭৫ নিশিমৃগয়া, মন যারে চায়, স্বয়ংসিদ্ধা, উমনো ও ঝুমনো, নগর দর্পণে, নতুন সূর্য, প্রিয় বান্ধবী,
  • ১৯৭৬ সুদূর নীহারিকা, নন্দিতা,
  • ১৯৭৭ রাজবংশ, এক বিন্দু সুখ, তীর ভাঙা ঢেউ, জাল সন্ন্যাসী, জীবন মরুর প্রান্তে, অজস্র ধন্যবাদ, নানা রঙের দিনগুলি;
  • ১৯৭৮ সূর্যকন্যা, দুই পুরুষ, প্রণয় পাশা, গোলাপ বউ, রঙের সাহেব:
  • ১৯৭৯ ভাগ্যলিপি, লাট্টু, অরুণ বরুণ কিরণমালা, সমাধান,
  • ১৯৮০ বাতাসী, জয় মা মঙ্গলচণ্ডী, প্রিয়তমা,
  • ১৯৮১ কলঙ্কিনী, উপলব্ধি:
  • ১৯৮২ কৃষ্ণার্জুন, রাজবধূ, সোনার বাংলা,
  • ১৯৮৩ অভিষেক, সীমন্তরাগ,
  • ১৯৮৫ আমার পৃথিবী,
  • ১৯৮৭ নদীয়া নাগর, রানী মা, তানিয়া,
  • ১৯৮৯ অপরাহ্নের আলো, শ্রীমতী হংসরাজ,
  • ১৯৯১ জঙ্গল পাহাড়ী, প্রশ্ন,
  • ১৯৯৩ পৃথিবীর শেষ স্টেশন, সোনম রাজা,
  • ১৯৯৪ নটী বিনোদিনী, সালমা সুন্দরী,
  • ১৯৯৫ দাগী,
  • ২০০০ ঋণমুক্তি,
  • ২০০১ অরণ্যবহ্নি;
  • ২০০২ স্ত্রীর মর্যাদা।

Leave a Comment