সত্যেন রায়চৌধুরী, জন্ম পূর্ববঙ্গের (অধুনা বাংলাদেশ) খুলনা শহরে, প্রথাগত শিক্ষাও শুরু হয় সেখানেই। খুলনার বরদাকান্ত ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক পাস করে কলকাতায় আসেন, ইন্ডিয়ান আর্ট কলেজে ভর্তি হন। আর্ট কলেজের শিক্ষা শেষ করে মধ্য কলকাতায় নিজস্ব স্টুডিও স্থাপন করেন।

সত্যেন রায়চৌধুরী
চলচ্চিত্রে শিল্প নির্দেশক হিসাবে প্রথম কাজ ফিল্ম প্রোডিউসার্স প্রযোজিত এবং নিরঞ্জন পাল পরিচালিত শুকতারা (১৯৪০) ছবিতে। সমগ্র চলচ্চিত্র জীবনে ১৪৫টি ছবিতে শিল্প নির্দেশনা দিয়েছেন।

কাজ করেছেন সুকুমার দাশগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, চিত্ত বসু, ধীরেন গঙ্গোপাধ্যায়, সুশীল মজুমদার, অগ্রদূত, দেবকী বসু, নরেশ মিত্র, নির্মল দে, হরিদাস ভট্টাচার্য, অগ্রগামী, তপন সিংহ, সুধীর মুখোপাধ্যায়, ফণী বর্মা সহ বহু পরিচালকের সাথে। প্রসঙ্গত উল্লেখ্য সত্যেন রায়চৌধুরীর পারিবারিক পদবী বসু রায়চৌধুরী।
চলচ্চিত্র পঞ্জি —
- ১৯৪০ শুকতারা, রাজকুমারের নির্বাসন:
- ১৯৪১ কর্ণার্জুন:
- ১৯৪৩ সমাধান:
- ১৯৪৪ ছদ্মবেশী, প্রতিকার
- ১৯৪৫ কত দূর, গৃহলক্ষ্মী:
- ১৯৪৬ দুঃখে যাদের জীবন গড়া,
- ১৯৪৭ মন্দির, শৃঙ্খল, দেশের দাবী
- ১৯৪৮ শেষ নিবেদন, সাহারা, বাঁকা লেখা, সমাপিকা,
- ১৯৪৯ বিদুষী-ভাৰ্য্যা:
- ১৯৫০ আবর্ত, তথাপি, যদুভট্ট
- ১৯৫১ অভিশপ্ত, ওরে যাত্রী, রত্নদ্বীপ, গাঁয়ের মেয়ে, পণ্ডিতমশাই,
- ১৯৫২ সা পাপে, সাবিত্রী সত্যবান, আঁধী, দর্পচূর্ণ,
- ১৯৫৩ ধ্রুব, সাত নম্বর কয়েদী, সাড়ে চুয়াত্তর, শ্রীকৃষ্ণলীলা, নিষ্কৃতি, বউঠাকুরাণীর হাট
- ১৯৫৪ ওরা থাকে ওধারে, শুভ যাত্রা, নববিধান, প্রফুল্ল, বাংলার নারী, সদানন্দের মেলা, অগ্নিপরীক্ষা, শিবশক্তি, জয়দেব:
- ১৯৫৫ দেবত্র, পরিশোধ, শাপমোচন, দুজনায়, শ্রীবৎসচিত্তা, সবার উপরে
- ১৯৫৬ মহানিশা, ত্রিযামা, আশা, শিল্পী
- ১৯৫৭ সিদুর, আঁধারে আলো, যাত্রা হলো শুরু হরিশ্চন্দ্র, নীলাচলে মহাপ্রভু, অভয়ের বিয়ে, বিষবৃক্ষ, কড়ি ও কোমল, চন্দ্রনাথ, দাতা কর্ণ, পথে হল দেরী:
- ১৯৫৮ নূপুর, ডাক্তারবাবু, শিকার, সূর্যতোরণ,
- ১৯৫৯ লালু ভুলু, নৌকা বিলাস, শ্রীশ্রী নিত্যানন্দ প্রভু, জলজঙ্গল, শশীবাবুর সংসার, আম্রপালী, শুভবিবাহ;
- ১৯৬০ খোকাবাবুর প্রত্যাবর্তন, চুপিচুপি আসে, শহরের ইতিকথা, শেষ পর্যন্ত
- ১৯৬১ মিষ্টার এন্ড মিসেস চৌধুরী, অগ্নিসংস্কার, নেকলেস, দুই ভাই,
- ১৯৬২ বিপাশা, ভগিনী নিবেদিতা, কাজল, শেষ চিহ্ন, দাদাঠাকুর, নবদিগন্ত:
- ১৯৬৩ বিনিময়, ত্রিধারা, বাদশা
- ১৯৬৪ এরা কারা, রাধাকৃষ্ণ, নতুন তীর্থ, মোমের আলো, মহাতীর্থ কালীঘাট,
- ১৯৬৫ অন্তরাল, সূর্যতপা, তাপসী;
- ১৯৬৬ শুধু একটি বছর, নায়িকা সংবাদ,
- ১৯৬৭ বধূবরণ, প্রস্তর স্বাক্ষর,
- ১৯৬৮ চারণকবি মুকুন্দদাস, হংসমিথুন, কখনো মেঘ,
- ১৯৬৯ চিরদিনের, আঁধারসূর্য, মা ও মেয়ে, অপরিচিতা, আরোগ্য নিকেতন;
- ১৯৭০: কলঙ্কিত নায়ক, দেশবন্ধু চিত্তরঞ্জন;
- ১৯৭১ মঞ্জরী অপেরা, ধন্যি মেয়ে, খুঁজে বেড়াই, ছদ্মবেশী;
- ১৯৭২ অপর্ণা, স্ত্রী, হার মানা হার:
- ১৯৭৩ শেষ পৃষ্ঠায় দেখুন, সোনার খাঁচা
- ১৯৭৪ অসতী;
- ১৯৭৫ সেদিন দুজনে,
- ১৯৭৬ সেই চোখ,
- ১৯৭৭ দিন আমাদের, বাবা তারকনাথ, বাবুমশাই,
- ১৯৭৮ করুণাময়ী,
- ১৯৭৯ হীরে মাণিক, কৃষ্ণ সুদামা
- ১৯৮০ ঘরের বাইরে ঘর;
- ১৯৮২ ছুট, ফয়সালা, শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত:
- ১৯৮৬ জীবন।
