সন্তু মুখোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

সন্তু মুখোপাধ্যায়, জন্ম কলকাতায়। পদ্মপুকুর ইনস্টিটিউট থেকে উচ্চমাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হলেও অভিনয়ের আকর্ষণে শিক্ষায় ছেদ ঘটে। গীতবিতানে সংগীত শিক্ষা এবং গোপাল ভট্টাচার্যের কাছে নৃত্য শিক্ষা নিয়েছিলেন। ১৯৬৫ সাল থেকেই নাট্যাভিনয়ে অংশ নিয়েছেন।

 

সন্তু মুখোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

সন্তু মুখোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

প্রথম চলচ্চিত্রাভিনয় তপন সিংহ পরিচালিত রাজা (১৯৭৫) ছবিতে। এখনও পর্যন্ত আশিটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। কাজ করেছেন তরুণ মজুমদার, যাত্রিক, প্রভাত রায়, পিনাকী মুখোপাধ্যায়, বীরেশ সরকার, সুখেন দাস, গুরু বাগচী, অজিত গঙ্গোপাধ্যায়, অরবিন্দ মুখোপাধ্যায়, পীযূষ বসু সহ বহু পরিচালকের সাথে।

 

সন্তু মুখোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র ডাক্তার (জাল সন্ন্যাসী, ১৯৭৭) সব্যসাচী (নয়ন, ১৯৭৭), বিনোদ (শেষরক্ষা, ১৯৭৭); কমল (টুসি, ১৯৭৮): অরূপ (শেষ বিচার, ২০০১); জিতেন (সমুদ্রসাক্ষী, ২০০৪) ইত্যাদি। অভিনয় ছাড়াও দেবদাস (১৯৭৯), ব্যাপিকা বিদায় (১৯৮০), রঘুবীর (কলঙ্কিনী কঙ্কাবতী, (১৯৮১), প্রতীক্ষা (১৯৮২), গিলি গিলি গে (১৯৮৯) ইত্যাদি ছবিগুলিতে নেপথ্য সংগীত পরিবেশন করেছেন।

চলচ্চিত্রাভিনয়ের সাথে সাথে পেশাদার মঞ্চে, যাত্রায় এবং দূরদর্শন ধারাবাহিকেও অভিনয় করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য অভিনেতা সুমন্ত্র মুখোপাধ্যায় তাঁর কনিষ্ঠ ভ্রাতা এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তাঁর কন্যা।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৭৫ রাজা, সংসার সীমান্তে
  • ১৯৭৬ হারমোনিয়াম, চাঁদের কাছাকাছি;
  • ১৯৭৭ অসাধারণ, শেষরক্ষা, প্রতিশ্রুতি, প্রতিমা, নয়ন, জাল সন্ন্যাসী
  • ১৯৭৮ স্ট্রাইকার, জটায়ু, মান অভিমান, টুসি, দেবদাস, পরিচয়,
  • ১৯৭৯ বনবাসর, গণদেবতা, চিরন্তন।
  • ১৯৮০ পঙ্খীরাজ, বিচার, পরবেশ, শেষ বিচার, বড় ভাই, ব্যাপিকা বিদায়
  • ১৯৮১ খনাবরাহ, মা বিপদতারিণী চণ্ডী, কলঙ্কিনী কঙ্কাবতী, স্বামী স্ত্রী, ন্যায় অন্যায়
  • ১৯৮২ মালঞ্চ, উত্তর মেলেনি, প্রতীক্ষা, বোধন, প্রফুল্ল, ফয়সালা, অমৃতকুত্তের সন্ধানে:
  • ১৯৮৩ মুক্তির দিন, উৎসর্গ, সংসারের ইতিকথা, জবানবন্দী, জ্যোৎস্না রাত্রি,
  • ১৯৮৪ দাদামণি, শিলালিপি, আঙ্কেল, ললিতা,
  • ১৯৮৫ টগরী, ভালবাসা ভালবাসা, বৈকুণ্ঠের উইল, শিলালিপি:
  • ১৯৮৬ প্রেম বন্ধন, উর্বশী,
  • ১৯৮৭ বিদ্রোহী:
  • ১৯৮৮ পরশমণি, সুরের সাথী, পুনর্মিলন
  • ১৯৮৯ বান্ধবী:
  • ১৯৯৩ গরম ভাত, ঈশ্বর পরমেশ্বর;
  • ১৯৯৫ সুজনসখী:
  • ১৯৯৭ সমাধান, গানে ভুবন ভরিয়ে দেব;
  • ১৯৯৮ মানুষ মানুষের জন্য, পুত্রবধূ, রাজা রানী বাদশা
  • ১৯৯৯ খেলাঘর, চাওয়া পাওয়া, তুমি এলে তাই, নিয়তি,
  • ২০০০ পরিচয়:
  • ২০০১ বিনয় বাদল দীনেশ, শেষ বিচার, সুয়োরাণী দুয়োরাণী,
  • ২০০৩ হেমস্তের পাখি, চোর ভগবান।
  • ২০০৪ সমুদ্রসাক্ষী, ওয়ারিশ, দ্বিতীয়পক্ষ:
  • ২০০৫ অগ্নিপথ:
  • ২০০৭ এক মুঠো ছবি, বনভূমি;
  • ২০০৯ ঢাকী, সিদ্ধান্ত, ব্রেকফেল, কেন কিছু কথা বল না, শেষ সংঘাত।

Leave a Comment