সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্র

সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটি ১৯১৭ সালের ২৪ মার্চ জামশেদজী ফ্রামজী ম্যাডানের উদ্যোগে ‘এলফিনস্টোন বায়োস্কোপ’ কলকাতার ময়দান-তাঁবুতে সর্বসাধারণের জন্য এই ছবিটির প্রদর্শন করে।

 

সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

 

সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

 

  • প্রযোজনা—এলফিনস্টোন বায়োস্কোপ কোম্পানি।
  • পরিচালনা — রুস্তমজী দ্যোতিয়ালা।
  • চিত্রগ্রহণ – জ্যোতিষ সরকার।
  • পরিবেশনা— ম্যাডান থিয়েটার্স।
অভিনয় –

মিস্ সাভিরা, মিঃ হরমুশজী তান্দ্রা।

 

সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

 

কলকাতা তথা অবিভক্ত বাংলায় তৈরি প্রথম নির্বাক কাহিনিচিত্র। দীর্ঘদিন একটি প্রচলিত ধারণা ছিল ম্যাডান থিয়েটার্সের ‘বিষমঙ্গল’ (১৯১৯) বাংলায় তৈরি প্রথম কাহিনিচিত্র এবং দাদাসাহেব ফালকের হরিশ্চন্দ্র এবং সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র একই ছবির ভিন্ন সংস্করণ। এই দুটি ছবি যে পৃথক সেই বিষয়ে প্রথম দৃষ্টি আকর্ষণ করেন ফিরোজ রেঙ্গুনওয়ালা ১৯৭৯ সালে তাঁর “Pictorial History of Indian Cinema” গ্রন্থে।

পরবর্তীকালে টাইমস অফ ইন্ডিয়া তাদের ১৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত Flash Back গ্রন্থে দুটি ছবির বিজ্ঞাপন পাশাপাশি রেখে প্রকাশ করেন এবং তখন জানা যায় কলকাতায় তৈরি প্রথম কাহিনিচিত্রটি ১৯১৭ সালে মুক্তি পেয়েছিল। হিন্দু পুরাণে রাজা হরিশ্চন্দ্র, রানী তারামতী এবং পুত্র রোহিতাশ্বের কাহিনি একটি জনপ্রিয় কাহিনি হিসাবে, বিভিন্ন সময়ে নাটক এবং চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে, সব ক্ষেত্রেই ‘সত্যের জয়’-এর মহিমা প্রচার পেয়েছে।

এই একই কাহিনি অবলম্বনে কলকাতায় আরও তিনটি ছবি হয়েছিল। দ্বিতীয়টি পাইয়োনীয়র ফিল্মস্-এর প্রযোজনায় এবং অমৃতলাল বসুর পরিচালনায় ১৯৩৫ সালে মুক্তি পায়, তৃতীয়টি অরোরা ফিল্ম করপোরেশন এর প্রযোজনায় এবং ফণী বর্মার পরিচালনায় ১৯৫৭ সালে মুক্তি পায়।

শেষ ছবিটি বি.বি.এম. গ্রুপ অফ প্রোডাকশন্সের ব্যানারে তৈরি, অর্দ্ধেন্দু চট্টোপাধ্যায়-এর পরিচালনায় ১৯৮৫ সালে মুক্তি পায়। এই বিষয় নিয়ে তামিলে ৫টি, তেলুগুতে ২টি, হিন্দীতে ৩টি, কন্নড়, মালয়ালম ও নেপালী ভাষায় ১টি করে ছবি তৈরি হয়েছে।

মুক্তি ২৪-০৩ ১৯১৭ নিউ টেন্ট, ময়দান।

Leave a Comment