শ্যামল মিত্র

শ্যামল মিত্র, জন্ম ২৪ পরগণা জেলার নৈহাটীতে। মায়ের সুবাদে ছোটবেলা থেকেই ভারতীয় গণনাট্য সংঘর সাথে এবং যৌবনে সলিল চৌধুরীর সাথে পরিচয় হয়। গালী মহসিন কলেজে পড়ার সময় সতীনাথ মুখোপাধ্যায়ের সাথে যোগাযোগ ঘটে এবং সংগীতকেই জীবিকা হিসাবে গ্রহণের সিদ্ধান্ত নেন। কলকাতায় এসে সুধীরলাল চক্রবর্তীর কাছে সংগীত শিক্ষা শুরু করেন। সুধীরলালের তত্ত্বাবধানেই তাঁর প্রথম বেসিক রেকর্ড প্রকাশিত হয় ১৯৪৯ সালে এইচ.এম.ভি. থেকে।

 

শ্যামল মিত্র

 

শ্যামল মিত্র

 

চলচ্চিত্রে প্রথম কাজ নীরেন লাহিড়ী পরিচালিত লাখ টাকা (১৯৫৩) ছবিতে। এই ছবিতে তিনি সংগীত পরিচালক হিসাবে কাজ করেছিলেন। সমগ্র চলচ্চিত্র জীবন ৪৫টি ছবির সংগীত পরিচালনার সাথে সাথে ১৪৮টি ছবিতে নেপথ্য সংগীত পরিবেশন করেছেন।

নেপথ্য গায়ক হিসাবে তাঁর প্রথম কাজ মধু বসু পরিচালিত বিক্রম উব্বশী (১৯৫৪) ছবিতে। প্রসঙ্গত এই ছবির সংগীত পরিচালক ছিলেন কালীপদ সেন।

উল্লেখযোগ্য যে সব পরিচালকের সাথে কাজ করেছেন তাঁরা হলেন নীরেন লাহিড়ী, মানু সেন, সুনীল বন্দ্যোপাধ্যায়, অসিত সেন, অজিত লাহিড়ী, গুরু বাগচী, পীযূষ বসু, শক্তি সামন্ত, দীনেন গুপ্ত, সলিল সেন, অরবিন্দ মুখার্জী, ইন্দর সেন, বিজয় বসু অভিনেতা হিসাবেও শ্যামল মিত্র দুটি ছবিতে অবতীর্ণ হন এবং ছবিগুলি হল নির্মল দে পরিচালিত সাড়ে চুয়াত্তর (১৯৫৩) এবং সুধীর মুখোপাধ্যায় পরিচালিত শাপমোচন (১৯৫৫)।

 

শ্যামল মিত্র

 

চলচ্চিত্রে অন্য ভূমিকাগুলির সাথে তিনি চারটি ছবি প্রযোজনাও করেন। বন্দ্যোপাধ্যায় পরিচালিত দেয়ানেয়া (১৯৬৩), রাজকন্যা (১৯৬৫) এবং রূপক পরিচালিত খেয়া (১৯৬৭) ছবিগুলি তিনি ভাবে প্রযোজনা করেন এবং মঙ্গল চক্রবর্তী পরিচালিত আমি সে ও সখা (১৯৭৫) তিনি দীপেন ভট্টাচার্যের সাথে যুগ্ম ভাবে প্রযোজনা করেছিলেন।

তাঁর সংগীত পরিচালনায় নির্মিত বহু ছবিই শুধুমাত্র সংগীতের কারণেই জনপ্রিয়তা পেয়েছিল। চলচ্চিত্রে সংগীত পরিচালনা ছাড়াও তাঁর সুরে ও কণ্ঠে বহু বেসিক রেকর্ড প্রকাশিত হয়েছে। ঐ সময়ের প্রায় সব নামকরা গীতিকারের সাথেই তিনি কাজ করেছেন এবং বহু নামী সংগীত শিল্পীই তাঁর সুরে কণ্ঠ দিয়েছেন। বাংলা ছাড়াও হিন্দী, অসমীয়া এবং ওড়িয়া ভাষাতেও গান করেছেন।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৫৩ লাখ টাকা
  • ১৯৫৪ বিক্রম উব্বশী, বারবেলা, জয়দেব;
  • ১৯৫৫ শাপমোচন, ছোট বৌ, শ্রীকৃষ্ণ সুদামা, জয় মা কালী বোর্ডিং• ভালবাসা:
  • ১৯৫৬ সাগরিকা, হে মহামানব, মামলার ফল, চলাচল, মদনমোহন, সিথির সিঁদুর:
  • ১৯৫৭ সিদুর, একতারা, পৃথিবী আমারে চায়, হরিশ্চন্দ্র, কাঁচামিঠে, পুনর্মিলন, ওগো শুনছো, দাতা কর্ণ, জন্মতিথি,
  • ১৯৫৮ যমালয়ে জীবন্ত মানুষ, ডেলি প্যাসেঞ্জার ভানু পেলো লটারী, ধূমকেতু;
  • ১৯৫৯ ভ্রান্তি, নৌকাবিলাস, দেড়শো খোকার কাণ্ড, শশীবাবুর সংসার, অভিশাপ, মাহুত বন্ধু রে, বাড়ী থেকে পালিয়ে, কিছুক্ষণ, এ জহর সে জহর নয়, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে, অবাক পৃথিবী, মৃতের মর্ত্যে আগমন
  • ১৯৬০ শখের চোর মীরাবাই, কোনো একদিন, শহরের ইতিকথা, অজানা কাহিনী, শুন বরনারী, অপরাধ:
  • ১৯৬১ কেরী সাহেবের মুন্সী, অর্ঘ্য, কঠিন মায়া, মধুরেণ, সন্ধ্যারাগ, মিষ্টার এন্ড মিসেস চৌধুরী,
  • ১৯৬২ অগ্নিশিখা, খনা, কাজল, মায়ার সংসার;
  • ১৯৬৩: দ্বীপের নাম টিয়ারং, ভ্রান্তিবিলাস আকাশ প্রদীপ, হাসি শুধু হাসি নয় দেয়ানেয়া:
  • ১৯৬৪ তাহলে, সপ্তর্ষি, কষ্টিপাথর, কাঁটাতার, প্রদীপ নেভে নাই, লাল পাথর-
  • ১৯৬৫ তৃষ্ণা মহালগ্ন, অন্তরাল, রাজকন্যা অভয়া ও শ্রীকান্ত:
  • ১৯৬৬ অঙ্গীকার, রাজদ্রোহী, স্বপ্ন নিয়ে, অশ্রু দিয়ে লেখা
  • ১৯৬৭ হঠাৎ দেখা বধূবরণ, খেয়া
  • ১৯৬৮ হংসমিথুন, রক্তলেখা, বালুচরী, গড় নাসিমপুর
  • ১৯৬৯ বিবাহ বিভ্রাট, পুরস্ত চড়াই, আঁধার সূর্য, বনজ্যোৎস্না, পান্না হীরে চুণী, কমললতা, মা ও মেয়ে:
  • ১৯৭০ সমান্তরাল মুক্তিয়ান, শীলা মহাকবি কৃত্তিবাস, নিশিপদ্ম, রূপসী, পদ্মগোলাপ
  • ১৯৭১ সোনা বৌ, জননী, শ্যামার সংসার, অন্য মাটি অন্য রং, জীবন জিজ্ঞাসা, প্রতিকার, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট
  • ১৯৭২ বিরাজ বৌ, নয়া মিছিল, অৰ্চনা, অন্ধ অতীত
  • ১৯৭৩ নকল সোনা, বনপলাশির পদাবলী:
  • ১৯৭৪ অমানুষ”
  • ১৯৭৫ ফুলু ঠাকুরমা, আমি সে ও সখা
  • ১৯৭৬ সেই চোখ, ছুটির ঘন্টা
  • ১৯৭৭ জাল সন্ন্যাসী- রাজবংশ, আনন্দ আশ্রম, তীর ভাঙা ঢেউ, ছোট্ট নায়ক, বেহুলা লখীন্দর, অজস্র ধন্যবাদ
  • ১৯৭৮ সূর্যকন্যা, বন্দী” নিশান, ধনরাজ তামাং,
  • ১৯৭৯ ভাগ্যলিপি, ডুব দে মন কালী বলে, আমি রতন;
  • ১৯৮০ জিটি রোড, প্রিয়তমা,
  • ১৯৮১ বন্দী বলাকা কলঙ্কিনী, খনাবরাহ,
  • ১৯৮২ কৃষ্ণার্জুন, মাটির স্বর্গ মায়ের আশীর্বাদশ, মেঘের পরে মেঘ:
  • ১৯৮৩ জীবনমরণ, সংসারের ইতিকথা উৎসর্গ
  • ১৯৮৪ অভিষেক:
  • ১৯৮৫ তিল থেকে তাল:
  • ১৯৮৬ কেনারাম বেচারাম
  • ১৯৮৭ মহামিলন, রাজপুরুষ, সহধর্মিণী, সংগ্রাম:
  • ১৯৮৮ কলঙ্কিনী নায়িকা
  • ১৯৮৯ ভাঙন:
  • ১৯৯০ একাকী :
  • ১৯৯১ সিঁদুর।

Leave a Comment