শৈলেন মুখোপাধ্যায়, জন্ম কলকাতায়। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করে কেশররাম কটন মিলে চাকরি করতেন। অভিনেতা পিতা ইন্দু মুখোপাধ্যায়ের সূত্রে ১৯৪৭ সাল থেকে নাট্যাভিনয়ের সাথে যুক্ত হন। প্রথম চলচ্চিত্রাভিনয় নীরেন লাহিড়ী পরিচালিত দেবী মালিনী (১৯৫৬) ছবিতে।

শৈলেন মুখোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা
প্রধানত চলচ্চিত্র অভিনেতা হিসাবেই কাজ করেছেন নীতিন বসু, দেবকী বসু, সুধীর মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়, তপন সিংহ, অজয় কর প্রভৃতি উল্লেখযোগ্য পরিচালকের সাথে।

অভিনীত কুয়েকটি উল্লেখযোগ্য চরিত্র ভুপতি (চারুলতা, ১৯৬৪), সোনাবৌদির স্বামী (কাল তুমি আলেয়া, ১৯৬৬), অজিত (চিড়িয়াখানা, ১৯৬৭); ডঃ হাজরা ( সোনার কেল্লা, ১৯৭৪) ইত্যাদি। চলচ্চিত্রাভিনয়ের সাথে পেশাদার মঞ্চে, বেতার নাটকে এবং দূরদর্শন ধারাবাহিকেও অভিনয় করেছেন।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৫৬ মহানিশা, দেবী মালিনী
- ১৯৫৮ মেঘমল্লার, মা শীতলা, যোগাযোগ, রাজধানী থেকে:
- ১৯৫৯ মরুতীর্থ হিংলাজ, চাওয়া পাওয়া, শ্ৰীশ্রী নিত্যানন্দ প্রভু, সাগর সঙ্গমে, দেড়শো খোকার কাণ্ড, শশীবাবুর সংসার, ভ্রান্তি, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে, আম্রপালী, অগ্নিসম্ভবা, হেডমাষ্টার, ইন্দ্রনাথ শ্রীকান্ত ও অন্নদাদি, ক্ষণিকের অতিথি:
- ১৯৬০ উত্তর মেঘ, দুই বেচারা, গরীবের মেয়ে, ত্রৈলঙ্গস্বামী, কোন একদিন, নদের নিমাই,
- ১৯৬১ অগ্নিসংস্কার, ঝিন্দের বন্দী, পঙ্কতিলক, কাঞ্চনমূল্য, ডাইনি, আশায় বাঁধিনু ঘর, দুই ভাই,
- ১৯৬২ তরণীসেন বধ, ঘনা, শেষ চিহ্ন, অভিসারিকা, বেনারসী, দাদাঠাকুর, রক্তপলাশ
- ১৯৬৩ এক টুকরো আগুন, দুই বাড়ী, মহানগর,
- ১৯৬৪ জতুগৃহ, চারুলতা,
- ১৯৬৫ রাজা রামমোহন, মুগুজো পরিবার,
- ১৯৬৬ দোল গোবিন্দের কড়চা, কাঁচ কাটা হীরে, কাল তুমি আলেয়া,
- ১৯৬৭, সেবা, চিড়িয়াখানা,
- ১৯৬৯ পরিণীতা, আঁধার সূর্য,
- ১৯৭০ পরগোলাপ, প্রথম কদম ফুল, মঞ্জরী অপেরা,
- ১৯৭১ চৈতালী, মাল্যদান, মহাবিপ্লবী অরবিন্দ,
- ১৯৭২ অৰ্চনা, শেষ পর্ব,
- ১৯৭৩ স্ত্রীর পত্র, রাতের রজনীগন্ধা,
- ১৯৭৪ যদি জানতেম, শজারুর কাটা, সোনার কেল্লা,
- ১৯৭৫ শর্মিলা, সংসার সীমান্তে
- ১৯৭৬ অপরাজিতা, দত্তা,
- ১৯৭৭ শ্রীশ্রী মালক্ষ্মী, রজনী:
- ১৯৭৮ দুই পুরুষ:
- ১৯৭৯ দেবদাস,
- ১৯৮০ সন্ধি, গোপাল ভাঁড়, দর্পচূর্ণ, ভাগ্যচক্র, পাকাদেখা, হীরক রাজার দেশে
- ১৯৮১ ন্যায় অন্যায়, মা বিপত্তারিণী চণ্ডী:
- ১৯৮২ প্রেয়সী,
- ১৯৮৩ মৌচোর
- ১৯৮৪ দাদামণি,
- ১৯৮৫ বৈকুন্ঠের উইল, আহুতি, নীলকণ্ঠ, মিলনতিথি:
- ১৯৮৬ অনুরাগের ছোঁয়া, প্রেম ও পাপ, অনুরাধা, অচেনা মুখ, ছেলেটা, তিনপুরুষ:
- ১৯৮৭, নদীয়া নাগর, মহামিলন, টুটি, রাধারাণী, দোলনচাপা,
- ১৯৮৮ অপমান, পথে যেতে যেতে, অঞ্জলি:
- ১৯৮৯ নিশিতৃষ্ণা, আমার তুমি, নিশিবধূ, প্রণমি তোমায়
- ১৯৯১ রাজনর্তকী।
