শেখর দাস । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

শেখর দাস: বাংলা চলচ্চিত্রের ইতিহাস শতাধিক বর্ষের ইতিহাস আর বাংলা কাহিনিচিত্রের প্রায় একশত বৎসরের ইতিবৃত্ত।

১৮৯৫ সালের ২৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরে প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন লুমিয়ের ভ্রাতৃদ্বয়। এর কয়েক মাসের মধ্যেই ১৮৯৬ সালে ৭ জুলাই বোম্বে-র ওয়াটসন হোটেলে লুমিয়েরদের প্রতিনিধিদের প্রদর্শিত চলচ্চিত্রের মধ্য দিয়ে ভারতবর্ষে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়।

দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন মি. স্টিফেন্স। ১৯৯৮ সালে সজল চট্টোপাধ্যায়-এর আর রেখোনা আঁধারে গ্রন্থ প্রকাশের পরে এই ধারণা পরিবর্তিত হয় এবং জানা যায় যে ১৮৯৭ সালের ১৮ জানুয়ারি মি. টমাস পি হাডসন কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন থিয়েটার রয়্যাল-এ।

১৮০১ ১৮৯৭ তারিখের দ ইংলিশম্যান পত্রিকা (ক্যালকাটা অ্যামিউজমেন্ট অংশে) এবং ১৯.০১.১৮৯৭ তারিখের দ স্টেটসম্যান পত্রিকা এই প্রদর্শনীর বিষয়ে সংবাদ প্রকাশ করেছিল।

 

শেখর দাস । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

শেখর দাস । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

জন্ম কলকাতায়, প্রথাগত শিক্ষা সম্পূর্ণ করে কিছুদিন ভারতীয় জীবন বীমা নিগমে অফিসার পদে কর্মরত ছিলেন। প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব পিটার ব্রুক, হাবিব তনবীর প্রভৃতির সাথে কাজ করার সুযোগ পেয়েছেন।

 

শেখর দাস । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

বেশ কয়েকটি নাটক নির্দেশনার সাথে সাথে নাটকে অভিনয়ও করেছেন। চলচ্চিত্র শিক্ষা কেন্দ্র চিত্রবাণীর সাথেও যুক্ত ছিলেন। জীন কারিয়ের, নীরদ মহাপাত্র প্রকৃতির কাছে চিত্রনাট্য রচনার শিক্ষা নেন।

বাংলা ধারাবাহিক ‘জননী’র ২য় পর্বে চিত্রনাট্যকার হিসাবে যুক্ত হন। চলচ্চিত্রে প্রথম কাজ সুভদ্র চৌধুরী পরিচালিত গ্রহর (২০০৩) ছবিতে চিত্রনাট্যকার হিসাবে। ছবিটি সেই বছরে ইন্ডিয়ান প্যানোরামায় স্থান পাওয়ার পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়।

 

শেখর দাস । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

চলচ্চিত্র পরিচালক হিসাবে প্রথম ছবি মহুলবনীর সেরেঞ (২০০৪)। তাঁর পরবর্তী ছবি ক্রান্তিকাল(২০০৫) ইন্ডিয়ান প্যানোরামায় অন্তর্ভুক্ত হয়। ক্রান্তিকাল ছবিতে তিনি অভিনয়ও করেছেন।

২০১২ সাল পর্যন্ত ৫টি ছবি পরিচালনার পাশাপাশি কয়েকটি তথ্যচিত্র এবং দূরদর্শন চিত্র নির্মাণ করেছেন।

চলচ্চিত্রপঞ্জি —
  • ২০০৩ প্রহর (চিত্রনাট্য)
  • ২০০৪ মহুলবনীর সেরেঞ
  • ২০০৫ ক্রান্তিকাল:
  • ২০০৯ কালের রাখাল:
  • ২০১১ নেকলেস
  • ২০১২ একটি রহস্য গল্প।

Leave a Comment