শুভেন্দু চট্টোপাধ্যায়, জন্ম কলকাতায়। ১৯৫৩ সালে স্কুল ফাইনাল পাস করে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হন। ১৯৬০ সালে চিকিৎসাবিদ্যায় স্নাতক হয়ে কিছুদিন চিকিৎসক হিসাবে কলকাতা পৌরসভা চাকরি করেছেন।

শুভেন্দু চট্টোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা
প্রথম ছবি মৃণাল সেন পরিচালিত আকাশ কুসুম (১৯৬৫)। এই ছবিতে তিনি নায়কের বন্ধু সত্যেনের ভূমিকায় অভিনয় করেন। সমগ্র চলচ্চিত্র জীবনে ২০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন সত্যজিৎ রায়, অজয় কর, পার্থপ্রতিম চৌধুরী, পিনাকী মুখোপাধ্যায়, ইন্দর সেন. অরবিন্দ মুখোপাধ্যায়, তপন সিংহ, অগ্রদূত, সলিল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত সহ বহু পরিচালকের সাথে।

শুভেন্দু অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র বিজয় (চিড়িয়াখানা, ১৯৬৭), দিব্যেন্দু (হংসমিথুন, ১৯৬৮): সঞ্জয় (অরণ্যের দিনরাত্রি, ১৯৬৯): প্রদ্যোত (আরোগ্য নিকেতন, ১৯৬৯); বরেন (প্রথম কদম ফুল, ১৯৭০): অঞ্জন (ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, ১৯৭১); লেখক (অমৃতকুম্ভের সন্ধানে, ১৯৮২), নবীন দত্ত (লাল দরজা, ১৯৯৭) ইত্যাদি।
সুখেন দাস পরিচালিত রাজনন্দিনী (১৯৮০) ছবিটিতে নেপথ্য সংগীতও পরিবেশন করেন। অভিনয় জীবনের প্রথম দিকে গণনাট্য সংঘের সাথে যুক্ত ছিলেন। বাংলা ছবির পাশাপাশি হিন্দী ছবিতে. পেশাদার মঞ্চে, দূরদর্শন ধারাবাহিকে এবং যাত্রায় অভিনয় করেছেন। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় তাঁর পুত্র।
চলচ্চিত্রপঞ্জি—
- ১৯৬৫ আকাশ কুসুম:
- ১৯৬৬ কাঁচ কাটা হীরে;
- ১৯৬৭ চিড়িয়াখানা
- ১৯৬৮ পঞ্চশর, হংসমিথুন, রক্তলেখা, চৌরঙ্গী,
- ১৯৬৯ আরোগ্য নিকেতন, অরণ্যের দিনরাত্রি,
- ১৯৭০ শীলা, প্রথম কদম ফুল
- ১৯৭১ এখনই, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, ছদ্মবেশী
- ১৯৭২ জনতার আদালত, মা ও মাটি, অনিন্দিতা, অপর্ণা, শপথ নিলাম, অৰ্চনা, নায়িকার ভূমিকায়, বহুরূপী, বিগলিত করুণা জাহ্নবী যমুনা
- ১৯৭৩ আঁধার পেরিয়ে;
- ১৯৭৪ প্রান্তরেখা, জীবন রহস্য, কোরাস, জন্মভূমি,
- ১৯৭৫ শর্মিলা,
- ১৯৭৬ নিধিরাম সর্দার:
- ১৯৭৭ অমৃতের স্বাদ, নানারঙের দিনগুলি,
- ১৯৭৮ সিংহদুয়ার:
- ১৯৭৯ পরিচয়, সুনয়নী:
- ১৯৮০ রাজনন্দিনী, ঘরের বাইরে ঘর
- ১৯৮১ প্রতিশোধ, ন্যায় অন্যায়, ফাদার:
- ১৯৮২ প্রেয়সী, অমৃতকুম্ভের সন্ধানে:
- ১৯৮৩ অর্পিতা,
- ১৯৮৪ শিলালিপি;
- ১৯৮৫ সোনার সংসার, নিশান্তে, মিলন তিথি, নীলকণ্ঠ,
- ১৯৮৬ অনুরাগের ছোঁয়া, উত্তরলিপি, পরিণতি, আশীর্বাদ, অমরবন্ধন:
- ১৯৮৭ আপন ঘরে, একান্ত আপন, অমরসঙ্গী;
- ১৯৮৮ আগুন, তুমি কত সুন্দর, শঙ্খচূড়, মা এক মন্দির, পুনর্মিলন, সুরের আকাশে, সুরের সাথী, বন্দিনী, আশা ও ভালোবাসা, বান্ধবী, বিদায়, আমার তুমি:
- ১৯৮৯ অঘটন আজও ঘটে, মনে মনে:
- ১৯৯০ গণশত্রু, কলঙ্ক, মানদণ্ড, আলিঙ্গন, আপন আমার আপন, বদনাম, গরমিল, ভাঙাগড়া, জীবনসঙ্গী, বলিদান, মনময়ূরী, জোয়ার ভাটা :
- ১৯৯১ বেদের মেয়ে জোস্না, নীলিমায় নীল, মান মর্যাদা, নজরবন্দী, পতি পরম গুরু, জীবন প্রদীপ, অন্তরের ভালবাসা
- ১৯৯২ সুরের ভুবনে, লাল পাহাড়ী, ইন্দ্রজিৎ, অধিকার, বাহাদুর, শেষ বিদায়, পুরুষোত্তম, প্রেম:
- ১৯৯৩ মানসম্মান, শ্রীমতী, পুরস্কার, সম্পর্ক, দান প্রতিদান, অর্জুন, ফিরে পাওয়া সোনম রাজা শঙ্কা, বধু, পৃথিবীর শেষ স্টেশন, তপস্যা, অতিথি শিল্পী, দূরন্ত প্রেম:
- ১৯৯৪ গীত সংগীত, শুধু আশা, আব্বাজান
- ১৯৯৫ দাগী, সুখের আশা, উত্থান, সংসার সংগ্রাম:
- ১৯৯৬ ভাই আমার ভাই, নিখোঁজ, অবুঝ মন, জামাইবাবু, সিঁথির সিঁদুর, মিস মৈত্রেয়ী:
- ১৯৯৭ আদরের বোন, মান অপমান, নিষ্পাপ আসামী, সবার উপরে মা, জীবন যৌবন, বকুলপ্রিয়া, শ্রীমান ভূতনাথ, অভিশপ্ত প্রেম, মায়ার বাঁধন, প্রেমসঙ্গী, ভালবাসা, জয়ী, বড় বৌ, বিদ্রোহ, সপ্তমী, দশ নম্বর বাড়ী, তোমাকে চাই লোফার, লাল দরজা, গানে ভুবন ভরিয়ে দেবো, মাটির মানুষ।
- ১৯৯৮ চৌধুরী পরিবার, দহন, গঙ্গা, কমলার বনবাস, মায়ের দিব্যি, নয়নের আলো, রণক্ষেত্র, সাগর বন্যা, শিমুল পারুল, সুন্দরী, তোমায় পাব বলে:
- ১৯৯৯ শুভলগ্ন, গুণ্ডা, খেলাঘর, সুন্দর বৌ, দাদাভাই, যুগাবতার লোকনাথ, জীবন নিয়ে খেলা, সজনী আমার সোহাগ, গরীবের সম্মান, মধুর মিলন, মানুষ কেন বেইমান, রজত জয়ন্তী, সন্তান যখন শত্রু, কাঞ্চনমালা,
- ২০০১ কালীর মেয়ে রাধা, কাজল নয়না হরিণী, কৃষ্ণা কাবেরী, মহাকাল, বন্ধু হল বাইজী, বুকভরা ভালবাসা, ছোট সাহেব, চুড়িওয়ালা, প্রেম প্রতিজ্ঞা, গুরু শিষ্য, শেষ আশ্রয়, ওস্তাদ, আঘাত,
- ২০০২ বরকনে, দেশ, রাজাসাহেব, স্ত্রীর মর্যাদা, প্রতারক
- ২০০৩ বিশ্বাসঘাতক, আবার অরণ্যে, শর্বরী, বউমার বনবাস, গুরু:
- ২০০৪ অন্যায় অত্যাচার, বারুদ, কুয়াশা, শেষ আশ্রয়, তিন এক্কে তিন।
