শিল্পী সিনেমা । বাংলা চলচ্চিত্র

শিল্পী সিনেমা

 

শিল্পী সিনেমা । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

শিল্পী সিনেমা । বাংলা চলচ্চিত্র

 

  • প্রযোজনা – তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার ও জাতীয় চলচ্চিত্র উদ্যান নিগম।
  • কাহিনি—মানিক বন্দ্যোপাধ্যায়।
  • চিত্রনাট্য ও পরিচালনা- নব্যেন্দু চট্টোপাধ্যায়।
  • সংগীত পরিচালনা – নিখিল চট্টোপাধ্যায়।
  • চিত্রগ্রহণ শক্তি বন্দ্যোপাধ্যায়।
  • শিল্প নির্দেশনা – রাধারমণ তফাদার।
  • শব্দগ্রহণ—অনুপ মুখোপাধ্যায়।
  • সম্পাদনা – নিমাই রায়।
অভিনয় –

অঞ্জন দত্ত, ক্ষতা দত্ত চক্রবর্তী, শ্রীলেখা মুখোপাধ্যায়, অসিত বন্দ্যোপাধ্যায়।

 

শিল্পী সিনেমা । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

কাহিনি—

দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বাংলার মন্বন্তরের পটভূমিকায় তৈরি এই ছবির কেন্দ্রীয় চরিত্র মদন (অর্জুন), পেশায় একজন তাতি। তার নিজের সম্প্রদায়ের মানুষেরা কাজের নিপুণতার জন্য তাকে শ্রদ্ধা করত, তার কথা মেনে চলত। শুধু নিজের সম্প্রদায়ের মধ্যেই নয়, দেশের জমিদার ও ধনী পরিবারগুলি তার তৈরি শাড়ির কদর করত। পরিবারে আছে তার আসন্নপ্রসবা স্ত্রী (ক্ষতা)।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মন্বন্তরের সময় সারা দেশে খাদ্যের অভাব দেখা দেয়। কালোবাজারি ও মজুতদারেরা খাদ্য সামগ্রীর সাথে সুতোর মজুতদারি শুরু করে। তারা তাঁতিদের দাদন দিতে চায় কাঁচামাল তারাই সরবরাহ করবে এই শর্তে যে উৎপাদিত কাপড় তাদের হাতে তুলে দিতে হবে।

মজুরি হিসাবে তারা যে অর্থ দিতে চায় তাতে সারাদিন পরিশ্রম করেও এক বেলার ভাত জোগাড় হয় না। মদনের নেতৃত্বে তাঁতিরা দাদন নিতে অস্বীকার করে। পরিবারগুলিতে অর্ধাহার অনাহার শুরু হয়ে যায়, গ্রামে আর তাদের মাকু ঠেলার আওয়াজ পাওয়া যায় না।

মদন তার মহাজনের কাছ থেকে এক রকম ভিক্ষা করেই দু বান্ডিল ভালো সুতো নিয়ে আসে। মহাজন মনে করে মদন কাজ শুরু করলেই অন্য তাঁতিদের বশীভূত করা সহজ হবে। রাত্রে গ্রামের লোকেরা সবিস্ময়ে লক্ষ করে মদনের বাড়িতে তাঁত চলছে, তারা মদনকে বিশ্বাসঘাতক মনে করে এবং মদনের বাড়িতে গিয়ে আশ্চর্য হয়ে দেখতে পায়, সুতো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, মদন সুতো ছাড়াই শূন্য তাঁত চালিয়ে যাচ্ছে, তার গা থেকে ঘাম ঝরে পড়ছে।

মদনের বাড়িতে তার স্ত্রী সেই সময় একটি সন্তানের জন্ম দেয়। মদন তার সমস্ত সৃষ্টিশীলতা নিয়ে নিজের মতো করে কালোবাজারি মজুতদারির বিরুদ্ধে এক আশ্চর্য প্রতিবাদের জন্ম দেয়।

 

ছবিটি ১৯৯৩ সালে ইন্ডিয়ান প্যানোরামায় অন্তর্ভুক্ত হয়েছিল।

Leave a Comment