শমিত ভঞ্জ

শমিত ভঞ্জ এর জন্ম জামসেদপুরে। ম্যাট্রিক পাস করে ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজে ভর্তি হলেও অভিনয়ে আকর্ষণের কারণে প্রথাগত শিক্ষায় ছেদ ঘটে।

 

শমিত ভঞ্জ । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

শমিত ভঞ্জ

 

প্রথম উল্লেখযোগ্য চলচ্চিত্রাভিনয় তপন সিংহ পরিচালিত আপনজন ছবিতে। নব্বইটিরও বেশি চলচ্চিত্রের অভিনেতা শমিত তপন সিংহ ছাড়াও কাজ করেছেন সত্যজিৎ রায়, তরুণ মজুমদার, সলিল সেন, পীযূষ গঙ্গোপাধ্যায়, ইন্দর সেন, দীনেন গুপ্ত, অজয় কর সহ বহু পরিচালকের সাথে।

 

শমিত ভঞ্জ । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র ছেনো (আপনজন, ১৯৬৮); গিরীন (পরিণীতা, ১৯৬৯); হরি (অরণ্যের দিনরাত্রি, ১৯৬৯); বৃন্দাবন (ফুলেশ্বরী, ১৯৭৪); রতন (হারমোনিয়াম, ১৯৭৬), বিলাস (দত্তা, ১৯৭৬) অনিরুদ্ধ (গণদেবতা, ১৯৭৯), ডাক্তার (শহর থেকে দূরে, (১৯৮১) ইত্যাদি।

অভিনয়ের পাশাপাশি ৬টি ছবি পরিচালনা করেছেন। সেগুলি হল ওরা চারজন (১৯৮৮), সাধারণ মেয়ে (১৯৯১), ধর্মযুদ্ধ (১৯৯২), রাজার রাজা (১৯৯৪), বনফুল (১৯৯৬) এবং ভালোবাসা (১৯৯৭)।

 

শমিত ভঞ্জ । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

এগুলির মধ্যে ওরা চারজন (গল্প ও চিত্রনাট্য), রাজার রাজা (গল্প ও সংগীত), বনফুল (গল্প, চিত্রনাট্য ও সংগীত) এবং ভালোবাসা (চিত্রনাট্য) তাঁর নিজের। চিত্রদূত পরিচালিত প্রেমের ফাঁদে (১৯৭৫) ছবিতে নেপথ্য সংগীতও পরিবেশন করেছেন। বাংলা ছবির সাথে অভিনয় করেছেন হিন্দী ছবিতে এবং পেশাদার মঞ্চেও।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৬৫ সুরের আগুন:
  • ১৯৬৭ হাটে বাজারে,
  • ১৯৬৮ আপনজন;
  • ১৯৬৯ – নতুন পাতা, পরিণীতা, বনজ্যোৎস্না,
  • ১৯৭০ অরণ্যের দিনরাত্রি, প্রথম কদম ফুল, রূপসী, মেঘ ও রৌদ্র,
  • ১৯৭১ জননী, প্রথম প্রতিশ্রুতি, আটাত্তর দিন পরে
  • ১৯৭২ আজকের নায়ক, শপথ নিলাম, শেষ পর্ব, পিকনিক, জবান
  • ১৯৭৩ এক যে ছিল বাঘ চিঠি, আরণ্যক, অচেনা অতিথি,
  • ১৯৭৪ ছন্দপতন, শ্রাবণ সন্ধ্যা, ফুলেশ্বরী, দাবী, আলো আঁধারে
  • ১৯৭৫ প্রেমের ফাঁদে, সেলাম মেমসাহেব, রাজা
  • ১৯৭৬ বিশ্বমঙ্গল, হারমোনিয়াম, অর্জুন, দত্তা,
  • ১৯৭৭ কবিতা, সানাই, অমৃতের স্বাদ, জীবন মরুর প্রান্তে
  • ১৯৭৮ বারবধূ, গোলাপ বৌ, স্ট্রাইকার,
  • ১৯৭৯ দেবদাস, বনবাসর, গণদেবতা, সবুজ দ্বীপের রাজা
  • ১৯৮০ পঙ্খীরাজ, এই তো সংসার, আরো একজন পরবেশ, রাজা সাহেব, ব্যাপিকা বিদায়:
  • ১৯৮১ কলঙ্কিনী কঙ্কাবতী, উপলব্ধি, শহর থেকে দূরে।
  • ১৯৮২ উত্তর মেলেনি, রাজবধূ, অমৃতকুস্তের সন্ধানে, ফয়সালা
  • ১৯৮৩ সুপর্ণা, এই ছিল মনে, অভিনয় নয়;
  • ১৯৮৪ প্রায়শ্চিত্ত, রাজেশ্বরী:
  • ১৯৮৫ দিদি, নীলকণ্ঠ,
  • ১৯৮৬ জীবনসাথী, অনুরাধা, দুই অধ্যায়, ঊর্বশী, বৌমা, প্রেমবন্ধন:
  • ১৯৮৭ অনুরোধ, যার যে প্রিয়, দাবার চাল,
  • ১৯৮৮ শঙ্খচূড়, শুধু তোমারই, ফেরা:
  • ১৯৮৯ ঝংকার, আশা ও ভালবাসা, আমার শপথ,
  • ১৯৯০ গরমিল, চক্রান্ত:
  • ১৯৯১ মান মর্যাদা:
  • ১৯৯২ রক্তে লেখা, সুরের ভুবনে
  • ১৯৯৫ মোহিনী, প্রতিধ্বনি, দৃষ্টি, দাগী:
  • ১৯৯৬ বনফুল:
  • ১৯৯৭ সর্বজয়া
  • ২০০৩ আবার অরণ্যে।

Leave a Comment