শক্তিপদ রাজগুরু, জন্ম বাঁকুড়া জেলার অন্তর্গত গোপবান্ধী অঞ্চলে। স্কুল শিক্ষা শুরু হয় মুর্শিদাবাদ জেলায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকের সম্মান লাভ করেন। প্রথম উপন্যাস দিনগুলি মোর ১৯৪৫ সালে প্রকাশিত হয়। প্রকাশিত গ্রন্থ একশোর অধিক।

শক্তিপদ রাজগুরু
শক্তিপদ রাজগুরুর লেখা কাহিনি অবলম্বনে প্রথম ছবি গুণময় বন্দ্যোপাধ্যায় পরিচালিত সতী সীমন্তিনী (১৯৫০)। তাঁর লেখা কাহিনি অবলম্বনে তিরিশটিরও বেশি ছবি মুক্তি পেয়েছে যার মধ্যে ১৬টির চিত্রনাট্য তিনি নিজেই করেছেন।

উল্লেখযোগ্য যে সব পরিচালক তাঁর কাহিনি অবলম্বনে ছবি করেছেন তাঁরা হলেন ঋত্বিক ঘটক, রাজেন তরফদার, অজিত গঙ্গোপাধ্যায়, শক্তি সামন্ত, অজিত লাহিড়ী, দীনেন গুপ্ত, সুজিত গুহ প্রমুখ।
নিজের কাহিনি অবলম্বনে তৈরি ১৬টি চিত্রনাট্য ছাড়াও অন্যান্য কাহিনিকারের গল্প থেকে তাঁর চিত্রনাট্য অবলম্বনে আরও ১৭টি ছবি নির্মিত হয়েছে।
চলচ্চিত্রপঞ্জি –
- ১৯৫০ সতী সীমন্তিনী (গল্প ও চিত্রনাট্য):
- ১৯৬০ মেঘে ঢাকা তারা;
- ১৯৬২ কুমারী মন:
- ১৯৬৪ জীবন কাহিনী
- ১৯৭০ মুক্তিস্নান:
- ১৯৭৪ অমানুষ (গল্প, চিত্রনাট্য, যৌথভাবে পরিচালক শক্তি সামন্তের সাথে):
- ১৯৮১ অনুসন্ধান (গল্প ও চিত্রনাট্য যৌথভাবে)
- ১৯৮২ পিপাসা (চিত্রনাট্য), উত্তর মেলেনি (গল্প ও চিত্রনাট্য):
- ১৯৮৫, অন্যায় অবিচার, তিল থেকে তাল (গল্প ও চিত্রনাটা)
- ১৯৮৬ অচেনা মুখ
- ১৯৮৭ গায়ক (গল্প ও চিত্রনাট্য), সহধর্মিণী,
- ১৯৮৮ পথে যেতে যেতে, অন্তরঙ্গ (গল্প ও চিত্রনাট্য):
- ১৯৮৯ অভিসার, আশা ও ভালবাসা (গল্প ও চিত্রনাট্য), আমার তুমি (চিত্রনাট্য), অঙ্গার (চিত্রনাট্য):
- ১৯৯০ অন্ধ বিচার, ঘরের বৌ (গল্প ও চিত্রনাট্য), শেষ আঘাত (গল্প ও চিত্রনাট্য):
- ১৯৯১ অন্তরের ভালবাসা (চিত্রনাট্য):
- ১৯৯৩ মিষ্টি মধুর (গল্প ও চিত্রনাট্য), সুখের স্বর্গ, কুঁচবরণ কন্যা (চিত্রনাট্য);
- ১৯৯৫ অন্তরতমা (চিত্রনাট্য):
- ১৯৯৬ অবুঝ মন (গল্প ও চিত্রনাট্য), পরিক্রমা (গল্প ও চিত্রনাট্য),
- ১৯৯৭ মনের মানুষ, গঙ্গা:
- ১৯৯৮ সাগর বন্যা (চিত্রনাট্য):
- ১৯৯৯ দাবীদার (চিত্রনাট্য):
- ২০০১ দেবদাস (চিত্রনাট্য),
- ২০০৩ মেমসাহেব (চিত্রনাট্য), মেজদিদি (চিত্রনাট্য), অন্ধ প্রেম (গল্প ও চিত্রনাট্য):
- ২০০৪ অধিকার (চিত্রনাট্য):
- ২০০৫: স্বপ্ন,
- ২০০৬ অগ্নিপথ (চিত্রনাট্য), আশা (চিত্রনাট্য);
- ২০১০ কার্তিকের বিয়ে (চিত্রনাটা)।
