শক্তি ঠাকুর

শক্তি ঠাকুর এর জন্ম পূর্ববঙ্গের (অধুনা বাংলাদেশ) বরিশালে। ১৯৬২ সালে হায়ার সেকেন্ডারি এবং ১৯৬৫ সালে বি.এসসি. পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কিছুদিন নেতাজীনগর স্কুলে শিক্ষকতা করেন। সুচিত্রা মিত্র, চিন্ময় লাহিড়ী, ছবি গুপ্ত, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সুধীন দাশগুপ্ত, শ্যামল মিত্র প্রভৃতির কাছে বিভিন্ন সময়ে সংগীত শিক্ষা নিয়েছেন।

শক্তি ঠাকুর

শক্তি ঠাকুর । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

চলচ্চিত্রে প্রথম উল্লেখযোগ্য কাজ সুখেন দাস পরিচালিত নয়ন (১৯৭৭) ছবিতে। এই ছবিতে তিনি অজয় দাসের সংগীত পরিচালনায় এবং গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা গানে কণ্ঠ নিয়েছিলেন। সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় সত্তরটি ছবিতে নেপথ্য সংগীত পরিবেশনের পাশাপাশি তেরোটি ছবিতে অভিনয়ও করেছেন।

 

শক্তি ঠাকুর । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

উল্লেখযোগ্য যে সব সংগীত পরিচালকের সাথে কাজ করেছেন তাঁরা হলেন হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, সুধীন দাশগুপ্ত, সলিল চৌধুরী, মানবেন্দ্র মুখোপাধ্যায়, রবীন বন্দ্যোপাধ্যায়, মৃণাল বন্দ্যোপাধ্যায় প্রভৃতি।

চলচ্চিত্র অভিনেতা হিসাবে চলচ্চিত্রে প্রথম কাজ তরুণ মজুমদার পরিচালিত দাদার কীর্তি (১৯৮০) ছবিতে। পরবর্তী কালে জয় পরাজয় (১৯৮৪), পথভোলা (১৯৮৬), কড়ি দিয়ে কিনলাম (১৯৮৯), কলঙ্ক (১৯৯০), সজনী গো সজনী (১৯৯১), অজানা পথ (১৯৯৪), অমৃতের পুত্র (১৯৯৪), প্রতিধ্বনি (১৯৯৫), জেহাদ (২০০৩), অর্জুন আমার নাম (২০০৩) এবং মায়ের আঁচল (২০০৩) প্রভৃতি ছবিতে অভিনয় করেন। সাধারণত কমেডি অভিনয়ে তার পারদর্শিতা ছিল।

 

চলচ্চিত্রপঞ্জি (অভিনয়) —
  • ১৯৮০ দাদার কীর্তি,
  • ১৯৮১ মানিকচাদ:
  • ১৯৮৩ কাজলা দিদি:
  • ১৯৮৪ জয় পরাজয়,
  • ১৯৮৬ পথভোলা,
  • ১৯৮৯ কড়ি দিয়ে কিনলাম,
  • ১৯৯০ কলঙ্ক:
  • ১৯৯১ সজনী গো সজনী:
  • ১৯৯৪ অজানা পথ, অমৃতের পুত্র:
  • ১৯৯৫ প্রতিধ্বনি;
  • ২০০৩ জেহাদ, অর্জুন আমার নাম, মায়ের আঁচল।

 

নেপথ্য সংগীত —
  • ১৯৭৩ আবীরে রাঙানো,
  • ১৯৭৭ নয়ন, প্রতিমা।
  • ১৯৭৮ ধনরাজ তামাং, টুসি,
  • ১৯৭৯ পম্পা, ডুব দে মন কালী বলে, আমি রতন:
  • ১৯৮০ বিচার, ব্যাপিকা বিদায়, দক্ষযজ্ঞ, গোপাল ভাঁড়, পন্থীরাজ, রাজাসাহেব:
  • ১৯৮১ মানিকচাঁদ, ন্যায় অন্যায়, স্বামী স্ত্রী,
  • ১৯৮২ অমৃতকুত্তের সন্ধানে, বিজয়িনী, ফয়সালা, ইমন কল্যাণ, মমতা, মাটির স্বর্গ, মায়ের আশীর্বাদ, মেঘমুক্তি, প্রফুল্ল, উত্তর মেলেনি
  • ১৯৮৩ কাজলাদিদি, মৌচোর
  • ১৯৮৪ অমরগীতি, বাগদীপাড়া দিয়ে, বিষবৃক্ষ, ললিতা, রাজেশ্বরী, তিনমূর্তি
  • ১৯৮৫ আহুতি, অজান্তে, হুলুস্থুল:
  • ১৯৮৬ অমর বন্ধন, দাদু-নাতি-হাতি, মুক্তপ্রাণ,
  • ১৯৮৭ অর্পণ, নাগপাশ, রায়পুরুষ, সহধর্মিণী,
  • ১৯৮৮ আঘাত, আগুন, অপমান, কিডন্যাপ, ওরা চারজন, সুরের আকাশে:
  • ১৯৮৯ কড়ি দিয়ে কিনলাম, তুফান,
  • ১৯৯০ ছোটুর প্রতিশোধ, মহাজন:
  • ১৯৯১ প্রশ্নঃ
  • ১৯৯৩ প্রথমা, প্রেম পূজা:
  • ১৯৯৪ আমিও মা:
  • ১৯৯৫ দাগী, প্রতিধ্বনি, সুজন সখী
  • ১৯৯৭ দামু,
  • ১৯৯৯ সংগ্রাম, সিরাজ:
  • ২০০১ বিনয় বাদল দীনেশ, সুয়োরাণী দুয়োরাণী।

Leave a Comment