রামানন্দ সেনগুপ্ত, জন্ম পূর্ববঙ্গের (অধুনা বাংলাদেশ) ঢাকায়। প্রথাগত শিক্ষা শেষ করে ১৯৪১ সালে সহকারী চিত্রগ্রাহক হিসাবে ফিল্ম কর্পোরেশন অফ ইন্ডিয়ায় যোগ দেন। সুশীল মজুমদার পরিচালিত প্রতিশোধ (১৯৪১) ছবিতে চিত্রগ্রাহক জি. কে. মেহতার অধীনে সহকারী হিসাবে কাজ করেন। পরবর্তী কালে ১৯৪৬ সাল পর্যন্ত বিভিন্ন ছবিতে সহকারী চিত্রগ্রাহক হিসাবে কাজ করেছেন।

রামানন্দ সেনগুপ্ত
স্বাধীন চিত্রগ্রাহক হিসাবে প্রথম কাজ অর্ধেন্দু মুখোপাধ্যায় পরিচালিত পূর্বরাগ (১৯৪৭) ছবিতে। ঋত্বিক ঘটকের প্রথম ছবি নাগরিক (১৯৫১) এবং মৃণাল সেনের প্রথম ছবি রাতভোর (১৯৫৫) ছবিতেও চিত্রগ্রাহক হিসাবে কাজ করেছেন।

দীর্ঘ চল্লিশ বছরের চলচ্চিত্র জীবনে পঁয়ষট্টিটি বাংলা ছবিতে চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেন। উল্লেখযোগ্য যে সব পরিচালকের সাথে কাজ করেছেন তাঁরা হলেন অৰ্দ্ধেন্দু মুখোপাধ্যায়, চিত্ত বসু, অগ্রগামী, উৎপল দত্ত, পার্থপ্রতিম চৌধুরী, অরবিন্দ মুখোপাধ্যায়, অজিত গঙ্গোপাধ্যায় প্রভৃতি। জী রেনোয়া পরিচালিত দি রীভার (১৯৫২) ছবিতে অপারেটিং ক্যামেরাম্যান হিসাবে কাজ করেছেন।

প্রসঙ্গত এই ছবিতে রেনোয়ার ভাই বিশ্ববিখ্যাত চিত্রগ্রাহক রুপ রেনোয়ার সাথে কাজের অভিজ্ঞতা তাকে সমৃদ্ধ করেছিল।
চলচ্চিত্রপঞ্জি—
- ১৯৪৭ পূর্বরাগ
- ১৯৪৮ মায়ের ডাক, পদ্মা প্রমত্তা নদী:
- ১৯৪৯ সন্দীপন পাঠশালা
- ১৯৫০ কৃষাণ, ইন্দিরা, সীমান্তিক:
- ১৯৫১ নাগরিক
- ১৯৫২ বিন্দুর ছেলে:
- ১৯৫৩ হরনাথ পণ্ডিত, নতুন ইহুদী, শ্রীকৃষ্ণলীলা:
- ১৯৫৪ নরমেধ যজ্ঞ
- ১৯৫৫ কঙ্কাবতীর ঘাট, রাতভোর
- ১৯৫৬ শুভদৃষ্টি, শিল্পী:
- ১৯৫৭ তাপসী, রাস্তার ছেলে
- ১৯৫৮ বন্ধু, ডাক হরকরা:
- ১৯৫৯ হেডমাষ্টার, পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট
- ১৯৬০ প্রবেশ নিষেধ, বিয়ের খাতা।
- ১৯৬১ লক্ষ্মীনারায়ণ, মেঘ, কাঞ্চনমূল্য, ডাইনি:
- ১৯৬২ খনা, কাজল,
- ১৯৬৩ নিশীথে:
- ১৯৬৪ অয়নান্ত
- ১৯৬৫ ঘুমভাঙার গান, গুলমোহর
- ১৯৬৬ ফিরে চলো,
- ১৯৬৭ অভিশপ্ত চম্বল,
- ১৯৬৮ চারণকবি মুকুন্দদাস, হংসমিথুন, আদ্যাশক্তি মহামায়া, তিন অধ্যায়:
- ১৯৬৯ তিন ভুবনের পারে, শেষ থেকে শুরু,
- ১৯৭০ আলেয়ার আলো, রূপসী,
- ১৯৭১ প্রথম বসন্ত, ত্রিনয়নী মা, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট,
- ১৯৭২ মাও মাটি, নায়িকার ভূমিকায়:
- ১৯৭৩ এপার ওপার, নিশিকন্যা, অগ্নিস্রমর,
- ১৯৭৬ যুগমানব কবীর, হংসরাজ
- ১৯৭৭ শেষ রক্ষা
- ১৯৭৮ জয় মা তারা
- ১৯৮০ বিচার:
- ১৯৮১ মানিকচাদ;
- ১৯৮৪ সূর্যতৃষ্ণা,
- ১৯৮৬ ছেলেটা, শাপমুক্তি,
- ১৯৮৮ বোবা সানাই।
