হীরেন বসু

হীরেন বসু, জন্ম ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার দত্তীর হাটে। ছোটবেলা থেকেই ভালো গান করতেন, গানের শিক্ষা শুরু হয় নগেন্দ্রনাথ দত্তর কাছে, পরে রাজেন ঘোষ, শুকদেব মিশ্র এবং মাস্তান গামার কাছেও গানের তালিম নেন। ১৯২৩ সালে পিতার মৃত্যুর পর কলেজের পড়া ছেড়ে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন, ঐ সময়ের প্রবাসী, মৰ্ম্মবাণী, বিচিত্রা ইত্যাদি পত্রিকায় তাঁর লেখা ছাপা হত।

 

হীরেন বসু

 

হীরেন বসু

 

১৯২৬-২৭ সালে সংগীত শিল্পী হিসাবে যোগ দেন কলকাতা বেতার কেন্দ্রে। ১৯২৯ সালে তাঁর প্রথম রেকর্ড মুক্তি পায় গ্রামাফোন কোম্পানি থেকে। মূলত তাঁর উদ্যোগেই ১৯৩০ সাল থেকে বেতারে ‘সংগীত শিক্ষার আসর’ শুরু হয়, পরবর্তী কালে পঙ্কজ মল্লিকের সময় এই অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল।

তাঁর পরিচালনায় প্রথম ছবি চুপ বা ‘HUSH’ নির্বাক যুগের এই ছবিটি ১৯৩১ সালে মুক্তি পায়, ছবিটি পরিচালনার পাশাপাশি তিনি এই ছবিতে অভিনয়ও করেছিলেন। সবাক যুগে ১৯৩১ সালেই তিনি ম্যাডান থিয়েটার্স প্রযোজিত এবং জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় পরিচালিত ঋষির প্রেম ছবিতে ধীরেন দাসের সাথে যৌথ ভাবে সংগীত পরিচালনা করেন, ছবিটিতে তিনি সংগীত শিল্পী-অভিনেতা হিসাবেও অংশ নিয়েছিলেন।

 

হীরেন বসু

 

তাঁর লেখা গল্প ও চিত্রনাট্য অবলম্বনে তৈরি ছবিগুলি হল জয়দেব (১৯৩৩), মীরাবাই (১৯৩৩), অমরগীতি (১৯৪০), কবি জয়দেব (১৯৪১), শ্রীতুলসীদাস (১৯৫০) ইত্যাদি। এর মধ্যে তিনি নিজে পরিচালনা করেছিলেন। অমরগীতি, কবি জয়দেব এবং শ্রীতুলসীদাস।

এছাড়াও তাঁর পরিচালনায় উল্লেখযোগ্য ছবি হল নিউ থিয়েটার্স প্রযোজিত মহুয়া (১৯৩৪)। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে তৈরি এই ছবিটি তৎকালীন সময়ে জনপ্রিয় হয়েছিল।

 

হীরেন বসু

 

১৯৩৫ সালে তিনি বোম্বে চলে যান, ১৯৩৯ সালে কলকাতায় ফিরে আবার কলকাতা বেতার কেন্দ্রে যোগ দেন, পরবর্তীকালে লাহোরে দাসী এবং বোম্বেতে ঘুঙরু বলে দুটি ছবি পরিচালনা করেন। যমালয়ে জীবন্ত মানুষ (১৯৫৮) ছবিটির সাথে তিনি গীতিকার হিসাবে যুক্ত ছিলেন। তাঁর শেষ ছবি দেবর্ষি নারদের সংসার (১৯৬০)।

এই ছবিটি তাঁর প্রযোজনায় তৈরি হয়েছিল।

প্রকাশনা হীরেন বসু লিখিত ফিলজফি ইন ইন্ডিয়ান মিউজিক, গীত সবিতা এবং আত্মজীবনীমূলক লেখা জাতিস্মর প্রকাশিত হয়েছিল।

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৩১ ঋষির প্রেম, চুপ:
  • ১৯৩৩ জয়দেব, মীরাবাই,
  • ১৯৩৪ মহুয়া
  • ১৯৩৮ শখের শ্রমিক:
  • ১৯৪০ অমরগীতি;
  • ১৯৪১ কবি জয়দেব,
  • ১৯৫০ তুলসীদাস
  • ১৯৫৭ একতারা
  • ১৯৬০ দেবর্ষি নারদের সংসার:
  • ১৯৭৪ রক্ততিলক:
  • ১৯৮৬ দুই অধ্যায়।

Leave a Comment