স্বপ্নের দিন চলচ্চিত্রটি জে সুগন্ধ প্রোডাকসন্স এর প্রযোজনায়, বুদ্ধদেব দাশগুপ্তর কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত একটি বাংলা ছায়াছবি।

স্বপ্নের দিন চলচ্চিত্র
- প্রযোজনা—জে সুগন্ধ প্রোডাকসন্স।
- প্রযোজক — ঝামু সুগন্ধ, যুগল সুগন্ধ।
- কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা—বুদ্ধদেব দাশগুপ্ত।
- চিত্রগ্রহণ — বেণু।
- সম্পাদনা – রবিরঞ্জন মৈত্র।
- শব্দগ্রহণ— – অলোক দে, রবিপ্রসাদ।
- শিল্প নির্দেশনা — শতদল মিত্র।
- সংগীত —— বিশ্বদেব দাশগুপ্ত
অভিনয়—
প্রসেনজিৎ, রিমি সেন, রাইমা সেন, রাজেশ শর্মা, অরিজিৎ দত্ত, শুভাশিষ মুখোপাধ্যায়, হারাধন বন্দ্যোপাধ্যায়।

কাহিনি—
পরেশ (প্রসেনজিৎ) সরকারি কর্মচারী, বিভিন্ন গ্রামে সরকারের জনশিক্ষা সংক্রান্ত ছবি দেখানো তার কাজ। তার সাথে কাজ করে শামু (শুভাশিষ), সে গাড়ি চালায়। শামু কিছুদিন ছুটিতে যায় বদলি হিসাবে দিয়ে যায় চপলকে (রাজেশ)।
পরেশ ও চপল ছবি দেখানোর জন্য কোনো এক গ্রামে যাওয়ার পথে দেখা হয় আমিনার সাথে (রিমি)। আমিনা বাংলাদেশের মেয়ে, সে তার স্বামীর সাথে গুজরাটে গিয়েছিল, দাঙ্গায় স্বামীর প্রাণ যায়, এখন গর্ভবতী আমিনা দেশে ফিরতে চায়, পরেশরা তাকে বর্ডার পর্যন্ত পৌঁছে দেবার প্রতিশ্রুতি দেয়।

পরেশের স্বপ্নের মধ্যে তার গৃহত্যাগী মা, তার বাবা ফিরে আসেন, তার বাবা তাকে অনুরোধ করেন তার মাকে এবং মা যে পুরুষটির সাথে গৃহত্যাগ করেছিল তাকে ক্ষমা করতে। চপল বিদেশ যাত্রার স্বপ্ন দেখে এবং আমিনা স্বপ্নে তার স্বদেশকে দেখতে পায়।
পরেশের প্রোজেক্টর মেসিনটি চুরি হয় এবং তাদের গাড়িও একদল উগ্রপন্থী ছিনতাই করে। পরেশরা আমিনার সাথে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করে। বাংলাদেশের পুলিশের গুলিতে চপল মারা যায়।
আমিনা এবং পরেশ দুদিকে পালিয়ে যেতে বাধ্য হয়। আমিনা বোধহয় তার গ্রামের পথে যাত্রা করে, সে তার নিজের দেশে, নিজের গ্রামে সন্তানের জন্ম দিতে চায়। পরেশ আমিনার গ্রামে যাওয়ার চেষ্টা করে, তার মনে হয় তার স্বপ্নের নারী তার জন্য ঐ গ্রামেই অপেক্ষা করছে।
