সৌরেন্দ্র মোহন মুখোপাধ্যায়

সৌরেন্দ্র মোহন মুখোপাধ্যায় একজন খ্যাতনামা সাহিত্যিক, অনুবাদক ও আইনজীবী ছিলেন।

 

সৌরেন্দ্র মোহন মুখোপাধ্যায়

 

সৌরেন্দ্র মোহন মুখোপাধ্যায়

 

সৌরেন্দ্র মোহন মুখোপাধ্যায় জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুর মহকুমার ইছাপুরে। ভবানীপুর সাউথ সুবার্বন স্কুল থেকে এন্ট্রান্স, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. এবং আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওকালতি শুরু করেন। ছোটবেলা থেকেই সাহিত্য সাধনা শুরু হয়।

ছোটদের মাসিক পত্রিকা ‘মুকুল’-এ তাঁর কয়েকটি গল্প প্রকাশিত হয়েছিল। এইচ. বোস প্রবর্তিত ‘কুন্তলীন’ পুরস্কার পেয়েছিলেন তিনবার সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর অনায়াস বিচরণ ছিল— গল্প, কবিতা, উপন্যাস, জীবনী, নাটক ছাড়াও বিদেশি লেখকদের বহু রচনা অনুবাদ করেছেন।

তিনি পেশায় আইনজীবী হলেও নেশায় ছিলেন সাহিত্য-শিল্পকর্মী। চোদ্দ বৎসর বয়সে এন্ট্রান্সে পড়ার সময়ই তার ‘ছেলেবেলাকার কথা’ গল্পটি ‘কমলা’ পত্রিকায় প্রকাশিত হয়। ১৯০১ খ্রিস্টাব্দ থেকে সাহিত্য জগতে তার ঘনিষ্ঠতা।

 

সৌরেন্দ্র মোহন মুখোপাধ্যায়

 

নির্বাক যুগেই তাঁর লেখা কাহিনির প্রথম চলচ্চিত্রায়ণ হয়েছিল। মুভী প্রোডিউসার্স প্রযোজিত এবং বিমল পাল পরিচালিত পিয়ারী (১৯৩০) তাঁর লেখা কাহিনি অবলম্বনে প্রথম ছবি। তাঁর লেখা কাহিনি অবলম্বনে তৈরি হয় প্রফুল্ল রায় পরিচালিত সন্দিগ্ধা (১৯৩২) এবং দেবকী বসু পরিচালিত নিশির ডাক (১৯৩২) প্রভৃতি নির্বাক ছবি।

সৌরেন্দ্র মোহন প্রকৃত অর্থে সব্যসাচী লেখক ছিলেন। গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, চলচ্চিত্র কাহিনী, বেতার নাট্য, জীবনী, অনুবাদ-সাহিত্য, রম্য রচনা, ব্যঙ্গ-কৌতুক, ভ্রমণকাহিনী, প্রবন্ধ, পরলোকতত্ত্ব প্রভৃতি সাহিত্যের বিভিন্ন শাখায় দক্ষতার সাথে ছিল তার অবাধ বিচরণ। ১৯৩২ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত দেবকী বসু পরিচালিত নিউ থিয়েটার্সের সঙ্গীতবহুল চলচ্চিত্র ‘চণ্ডীদাস ‘ ছবির জনপ্রিয় ‘ ফিরে চলো আপন ঘরে’ গানটির গীতিকার ছিলেন তিনি।

সবাক যুগে তাঁর কাহিনি অবলম্বনে প্রথম ছবি ইষ্ট ইন্ডিয়া ফিল্মস প্রযোজিত এবং নরেশ মিত্র পরিচালিত সাবিত্রী (১৯৩৩)। দীনেশরঞ্জন দাস, দেবকী বসু, গুণময় বন্দ্যোপাধ্যায়, অগ্রদূত, নীরেন লাহিড়ী, সৌমেন মুখোপাধ্যায় প্রভৃতি পরিচালকেরা তাঁর লেখা কাহিনি অবলম্বনে ছবি তৈরি করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী সুচিত্রা মিত্র ছিলেন তাঁর কন্যা।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৩০ পিয়ারী (নির্বাক);
  • ১৯৩২ সন্দিগ্ধা (নির্বাক), নিশির ডাক (নির্বাক):
  • ১৯৩৩ সাবিত্রী:
  • ১৯৩৫ অবশেষে;
  • ১৯৪০ অভিনব:
  • ১৯৪২ জীবনসঙ্গিনী:
  • ১৯৫১ বাবলা,
  • ১৯৫২ সহসা,
  • ১৯৫৩ মুস্কিল আসান, লাখ টাকা।

Leave a Comment