সূর্য চট্টোপাধ্যায়

সূর্য চট্টোপাধ্যায়, জন্ম হাওড়ার শিবপুরে। প্রথাগত শিক্ষা সম্পূর্ণ করে বটকৃষ্ণ সেনের সহকারী হিসাবে চলচ্চিত্র শিল্পে যোগ দেন। শিল্প নির্দেশক হিসাবে প্রথম ছবি অরুন্ধতী দেবী পরিচালিত পদিপিসীর বর্মি বাক্স (১৯৭২)। এই ছবিতে তিনি সুনীতি মিত্রর সাথে যৌথ ভাবে শিল্প নির্দেশনার কাজ করেছিলেন।

 

সূর্য চট্টোপাধ্যায়

 

সূর্য চট্টোপাধ্যায়

 

একক শিল্প নির্দেশনায় প্রথম কাজ পলাশ বন্দ্যোপাধ্যায় পরিচালিত জবান (১৯৭২)। দীনেন গুপ্ত পরিচালিত এগারোটি, পীযূষ বসুর দশটি, উৎপল দত্তর তিনটি ছবির কাজ ছাড়াও সলিল সেন, বিজয় বসু, সুখেন দাস, অসিত সেন, অঞ্জন চৌধুরী, প্রভাত রায় প্রভৃতি পরিচালকের সাথেও কাজ করেছেন।

 

সূর্য চট্টোপাধ্যায়

 

শিল্প নির্দেশনা ছাড়াও প্রায় দশটি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ও করেছেন।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৭২ পদিপিসীর বর্মি বাক্স, জবান,
  • ১৯৭৩ মর্জিনা আবদাল্লা, অচেনা অতিথি, বসন্ত বিলাপ,
  • ১৯৭৪ দেবী চৌধুরাণী, সঙ্গিনী;
  • ১৯৭৫ কবি, প্রেমের ফাঁদে, ছুটির ফাঁদে, বাঘবন্দী খেলা, নিশিমৃগয়া, রাগ অনুরাগ, প্রিয় বান্ধবী, সন্ন্যাসী রাজা,
  • ১৯৭৬ বহ্নিশিখা, স্বীকারোক্তি:
  • ১৯৭৭ রাজবংশ, সব্যসাচী, নয়ন, অসাধারণ, প্রক্সি, সানাই, হাতে রইল তিন, সিস্টার,
  • ১৯৭৮ রজনী, ডাক দিয়ে যাই, নিষ্কৃতি, তিলোত্তমা, মান অভিমান, ধনরাজ তামাং, সিংহ দুয়ার,
  • ১৯৭৯ রজবুলী, দেবদাস,
  • ১৯৮০ ব্রজবুলী, দেবদাস, দক্ষযজ্ঞা, দর্পচূর্ণ, দুই পৃথিবী, পঙ্খীরাজ, পরবেশ, রাজা সাহেব, রাজনন্দিনী, শেষ বিচার,
  • ১৯৮১ বৈশাখী মেঘ, কলঙ্কিনী, কলঙ্কিনী কঙ্কাবতী, খনাবরাহ, ন্যায় অন্যায়, ওগো বধূ সুন্দরী, প্রতিশোধ, সাহেব, সুবর্ণলতা,
  • ১৯৮২ ঝড়, মাটির স্বর্গ, প্রফুল্ল, প্রতীক্ষা, প্রেয়সী, সঙ্কল, শঠে শাঠ্যৎ, স্বর্ণমহল, উত্তর মেলেনি:
  • ১৯৮৩ অগ্রদানী, জীবন মরণ, মৌচোর, প্রতিদান, সমাপ্তি, তনয়া:
  • ১৯৮৪ দাদামণি, জয় পরাজয়, মা, প্রার্থনা, রাজেশ্বরী, রাশিফল, শত্রু:
  • ১৯৮৫ বৈকুন্ঠের উইল, মিলনতিথি,
  • ১৯৮৬ অভিমান, আর্তনাদ, বৌমা, লালমহল, শ্যাম সাহেব, স্বর্গসুখ, উত্তরলিপি;
  • ১৯৮৭ দোলনচাঁপা, যার যে প্রিয়, মৌনমুখর, প্রতিকার, সম্রাট ও সুন্দরী:
  • ১৯৮৮ আগুন, অন্তরঙ্গ, অপমান, দেবীবরণ, দেনাপাওনা, মধুবন, পথিক, পুনর্মিলন, শুধু তোমারি:
  • ১৯৮৯ আমার শপথ, অগ্নিশিখা, আক্রোশ, অমর প্রেম, আশা ও ভালোবাসা, বন্দিনী, ঝঙ্কার, মহাপীঠ তারাপীঠ:
  • ১৯৯০ আবিষ্কার, বদনাম, দেবতা, মন্দিরা:
  • ১৯৯১ আনন্দ নিকেতন, রাজনর্তকী;
  • ১৯৯২ বাহাদুর, প্রথম দেখা, প্রিয়া, শয়তান, শেষ বিদায়, সুরের ভুবনে
  • ১৯৯৩ বন্ধু, দুরন্ত প্রেম, মন মানে না, প্রথমা, পৃথিবীর শেষ স্টেশন, রাজার মেয়ে পুতুল:
  • ১৯৯৪ অজানা পথ, বিদ্রোহিনী, ধূসর গোধুলি, সন্ধ্যাতারা, শুধু আশা, তুমি যে আমার,
  • ১৯৯৫ কুমারী মা,
  • ১৯৯৬ বেয়াদপ, জামাইবাবু, মার্গ, সিথির সিঁদুর:
  • ১৯৯৭ মনসাকন্যা, সপ্তমী, সেদিন চৈত্রমাস
  • ১৯৯৮ দহন, পুত্রবধূ,
  • ১৯৯৯ চাওয়া পাওয়া, সুন্দর বৌ, প্রিয়জন:
  • ২০০০ কুলাঙ্গার, ঋণমুক্তি, সজনী আমার সোহাগ, পতি স্বর্গ পতি ধর্ম।
  • ২০০১ ময়না, এটাই স্বর্গ, বিনয় বাদল দীনেশ, শেষ বিচার।

Leave a Comment