সুশীল মজুমদার । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

সুশীল মজুমদার, জন্ম তৎকালীন ত্রিপুরার অন্তর্গত কুমিল্লায় (বর্তমানে বাংলাদেশ)। প্রথাগত শিক্ষা শুরু হয়। শান্তিনিকেতনে পরবর্তী সময়ে কাশী বিদ্যাপীঠে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কারিগরি শিক্ষার পাঠক্রমেও শিক্ষিত হয়েছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশ নেন।

 

সুশীল মজুমদার । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

সুশীল মজুমদার । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

চলচ্চিত্র জীবন শুরু হয় প্রমথেশ বড়ুয়া প্রতিষ্ঠিত বড়ুয়া ফিল্ম ইউনিটে। বড়ুয়া প্রযোজিত একদা (নির্বাক, ১৯৩২) ছবিতে অভিনয় করেন। বিভিন্ন চলচ্চিত্রপঞ্জিতে এই ছবির পরিচালক হিসাবেও সুশীল মজুমদারের নাম লক্ষ করা যায়। বড়ুয়া ফিল্ম ইউনিট প্রযোজিত দেবকী বসু পরিচালিত নিশির ডাক (নির্বাক, ১৯৩২) ছবিতেও তিনি অভিনয় করেন।

 

সুশীল মজুমদার । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

সুশীল মজুমদার পরিচালিত প্রথম ছবি তরুবালা (১৯৩৬)। সমগ্র চলচ্চিত্র জীবনে (১৯৩২-৬৯) ২৯টি ছবি পরিচালনার সাথে সাথে চব্বিশটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন।

পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলি হল রিক্তা (১৯৩৯), যোগাযোগ (১৯৪৩), সর্বহারা (১৯৪৮), ভাঙাগড়া (১৯৫৪), হসপিটাল (১৯৬০), লাল পাথর (১৯৬৪)। পরিচালনার পাশাপাশি নিজের ছবির সাথে অন্যান্য পরিচালকদের ছবিতেও অভিনয় করেছেন। দেবকী বসুর (নিশির ডাক), প্রমথেশ বড়ুয়ার (বেঙ্গল ১৯৮৩), সত্যজিৎ রায়ের (চিড়িয়াখানা), হীরেন নাগের (প্রিয় বান্ধবী), রবি ঘোষের (নিধিরাম সর্দার) এবং পীযূষ বসু পরিচালিত রাজবংশ (১৯৭৭) ছবিতে অভিনয় করেছেন।

 

সুশীল মজুমদার । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

প্রযোজনা করেছেন দিগ্‌ভ্রান্ত (১৯৫০) এবং কঠিন মায়া (১৯৬১)। তুলসী লাহিড়ীর কাহিনি ও চিত্রনাট্য অবলম্বনে সুশীলবাবুর পরিচালনায় নির্মিত সর্বহারা (১৯৪৮) ছবিতে গণনাট্য আন্দোলনের প্রভাব লক্ষ করা যায়। ছবিটি পরবর্তী কালে দুঃখীর ইমান নাম নিয়ে পুনরায় মুক্তি পেয়েছিল ১৯৫৪ সালে।

চলচ্চিত্রপঞ্জি (পরিচালক)–
  • তরুবালা (১৯৩৬),
  • বসন্তপূর্ণিমা (১৯৩৭),
  • মুক্তিস্নান (১৯৩৭),
  • রিফা (১৯৩৯),
  • তটিনীর বিচার (১৯৪০),
  • প্রতিশোধ (১৯৪১),
  • অভয়ের বিয়ে (১৯৪২),
  • যোগাযোগ (১৯৪৩),
  • অভিযোগ (১৯৪৭),
  • সাহারা (১৯৪৮),
  • সর্বহারা (১৯৪৮),
  • দিগ্‌ভ্রান্ত (১৯৫০),
  • রাত্রির তপস্যা (১৯৫২),
  • মনের ময়ূর (১৯৫৪),
  • দুঃখীর ইমান (১৯৫৪),
  • ভাঙ্গাগড়া (১৯৫৪),
  • অপরাধী (১৯৫৫),
  • শুভরাত্রি (১৯৫৬),
  • দানের মর্যাদা (১৯৫৬),
  • শেষ পরিচয় (১৯৫৭),
  • মর্মবাণী (১৯৫৮),
  • পুষ্পধনু (১৯৫৯),
  • অগ্নিসম্ভবা (১৯৫৯),
  • হসপিটাল (১৯৬০),
  • কঠিন মায়া (১৯৬১),
  • সঞ্চারিণী (১৯৬২),
  • কালস্রোত (১৯৬৪),
  • লাল পাথর (১৯৬৪),
  • শুকসারী (১৯৬৯)।
চলচ্চিত্রপঞ্জি (অভিনেতা) —
  • ১৯৩২ বেঙ্গল ১৯৮৩,
  • ১৯৩৬ তরুবালা,
  • ১৯৩৭ মুক্তিমান:
  • ১৯৩৯ রিক্তা,
  • ১৯৪০ অভিনয়:
  • ১৯৪৫ বন্দিতা:
  • ১৯৪৭ অভিযোগ, আমার দেশ:
  • ১৯৪৮ সর্বহারা,
  • ১৯৪৯ নিশির ডাক
  • ১৯৫০ দিগভ্রান্ত
  • ১৯৫৪ পুঃখীর ইমান
  • ১৯৫৫ অপরাধী;
  • ১৯৬০ যাত্রী, হসপিটাল:
  • ১৯৬১ আজ কাল পরশু, কেরী সাহেবের মুন্সী,
  • ১৯৬৪ লাল পাথর:
  • ১৯৬৬ দোল গোবিন্দের কড়চা,
  • ১৯৬৭ চিড়িয়াখানা:
  • ১৯৭২ ছায়াতীর,
  • ১৯৭৬ নিধিরাম সর্দার
  • ১৯৭৭ রাজবংশ
  • ১৯৭৯ সমাধান:
  • ১৯৮০ দুই পৃথিবী:
  • ১৯৮১ ন্যায় অন্যায়:
  • ১৯৮২ উত্তর মেলেনি।

Leave a Comment