সুমিত্রা মুখোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

সুমিত্রা মুখোপাধ্যায়, জন্ম কলকাতায়। স্কুলশিক্ষা সমাপ্ত করে যোগমায়া দেবী কলেজে ভর্তি হন। প্রথম চলচ্চিত্রে অভিনয় দীনেন গুপ্ত পরিচালিত আজকের নায়ক (১৯৭২) ছবিতে।

 

সুমিত্রা মুখোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

সুমিত্রা মুখোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

সমগ্র চলচ্চিত্র জীবনে ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। কাজ করেছেন দীনেন গুপ্ত, তপন সিংহ, পীযূষ বসু, তরুণ মজুমদার, পিনাকী মুখোপাধ্যায়, শক্তি সামস্ত, শমিত ভঞ্জ ,অনুপ সেনগুপ্ত সহ বহু পরিচালকের সাথে।

অগ্নীশ্বর (১৯৭৫) এবং মন্ত্রমুগ্ধ (১৯৭৭) ছবি দুটিতে অভিনয়ের সাথে নেপথ্য সংগীতেও অংশগ্রহণ করেন।

 

সুমিত্রা মুখোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র নবনীতা (বসন্ত বিলাপ, ১৯৭৩) টুকু (বিকেলে ভোরের ফুল, ১৯৭৪) সাহানা (রাগ অনুরাগ, ১৯৭৫): সুছন্দা (অগ্নীশ্বর, ১৯৭৫), জয়ন্তী (হাতে রইল তিন, ১৯৭৭), ময়না (ময়না, ১৯৭৮), চিত্রা (ওগো বধু সুন্দরী, ১৯৮১); শোভনা (ভালবাসা ভালবাসা, ১৯৮৫) ইত্যাদি। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পেশাদার মঞ্চে, যাত্রায়, দূরদর্শন ধারাবাহিকেও অভিনয় করেছেন।

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৭২ আজকের নায়ক, মেমসাহেব:
  • ১৯৭৩ বসন্তবিলাপ এক যে ছিল বাঘ, আঁধার পেরিয়ে, নকল সোনা;
  • ১৯৭৪ বিকেলে ভোরের ফুল, সুজাতা, শ্রবণ সন্ধ্যা, দেবী চৌধুরাণী, সঙ্গিনী, ছেঁড়া তমসুক;
  • ১৯৭৫ সেদিন দুজনে, অগ্নীশ্বর:
  • ১৯৭৬ সুদূর নীহারিকা, স্বীকারোক্তি, দুই বোন
  • ১৯৭৭ নয়ন, নানা রঙের দিনগুলি, শেষরক্ষা, এক যে ছিল দেশ, মন্ত্রমুগ্ধ, এই পৃথিবীর পান্থনিবাস, হাতে রইল তিন, প্রতিমা
  • ১৯৭৮ রনী, তুমি ময়না, তুষারতীর্থ অমরনাথ, সিংহদুয়ার, মানঅভিমান, তিলোত্তমা;
  • ১৯৭৯ দেবদাস, গণদেবতা, চিরন্তন, পরিচয়, নবদিগন্ত, শ্রীকান্তের উইল, নন্দন, সমাধান, নৌকাডুবি:
  • ১৯৮০ রাজনন্দিনী, বাঁশরী, আরো একজন, ঘরের বাইরে ঘর, প্রিয়তমা, শেষবিচার
  • ১৯৮১ সৎমা, ওগো বধু সুন্দরী, কপালকুণ্ডলা, বন্দী বলাকা, ন্যায় অন্যায়, বৈশাখী মেঘ, স্বামী স্ত্রী, পাহাড়ী ফুল, কলঙ্কিনী, সুবর্ণলতা, ফাদার
  • ১৯৮২ ঝড়, মালঞ্চ, শঠে শাঠ্যং, ছুট, বোধন, খেলার পুতুল, রসময়ীর রসিকতা, মায়ের আশীর্বাদ, অমৃতকুত্তের সন্ধানে, প্রফুল্ল, সঙ্কল্প:
  • ১৯৮৩ দুটি পাতা, সমাপ্তি, সংসারের ইতিকথা, অগ্রদানী, তনয়া, বনশ্রী, অর্পিতা, অভিনয় নয়, ইন্দিরা, জীবনমরণ,
  • ১৯৮৪ দাদামণি, প্রায়শ্চিত্ত, অগ্নিশুদ্ধি, মোহনার দিকে, রাশিফল, ললিতা:
  • ১৯৮৫ সোনার সংসার, বৈকুণ্ঠের উইল, মিলনতিথি, অজান্তে, দিদি, আমার পৃথিবী, অন্বেষণ, ভালবাসা ভালবাসা:
  • ১৯৮৬ স্বর্গসুখ, কেনারাম বেচারাম, প্রেম ও পাপ, মুক্তপ্রাণ, আর্তনাদ, উর্বশী, পরিণতি, ডাক্তার বৌ, অমর বন্ধন, অমরকণ্টক, তিনপুরুষ:
  • ১৯৮৭ প্রতিভা, আপনঘরে, নদীয়া নাগর, মহামিলন, সম্রাট ও সুন্দরী, স্বর্ণময়ীর ঠিকানা, তানিয়া, রাণীমা, পাপপুণ্য, দাবার চাল:
  • ১৯৮৮ ওরা চারজন, কলঙ্কিনী নায়িকা, অপরাধী, দেবীবরণ, আঘাত, পথে যেতে যেতে, দেনাপাওনা, প্রতীক, আগুন, আগমন, মা এক মন্দির,
  • ১৯৮৯ নিশিতৃষ্ণা, অগ্নিতৃষ্ণা, মর্যাদা, মনে মনে, বিদায়, অপরাহ্নের আলো, অভিসার, মহাপীঠ তারাপীঠ, অঙ্গার, নতুন সূর্য, আমানত, অঘটন আজও ঘটে, প্রণমি তোমায়,
  • ১৯৯০ ব্যবধান, একাকী, আলিঙ্গন, এখানে আমার স্বর্গ, গরমিল, ভাঙাগড়া:
  • ১৯৯১ অহংকার, সিঁদুর, বিধির বিধান, কথা দিলাম, বিধিলিপি, জঙ্গল পাহাড়ী, জীবন প্রদীপ,
  • ১৯৯২ পিতৃঋণ, আপনঘরে, মণিকাঞ্চন, লাল পাহাড়ী, অধিকার, নতুন সংসার,
  • ১৯৯৩ ক্রান্তিকাল, অমর কাহিনী, ফিরে পাওয়া, তপস্যা, প্রজাপতি:
  • ১৯৯৪ গীত সংগীত, নটী বিনোদিনী, আমিও মা, সাগর, আব্বাজান, ভালবাসার আশ্রয়, অমৃতের পুত্র
  • ১৯৯৫ শেষ প্রতীক্ষা, দৃষ্টি, অন্তরতম, দাগী, মেজ বৌ,
  • ১৯৯৬ সেই রাত
  • ১৯৯৭ প্রতিরোধ, সপ্তমী,
  • ১৯৯৮ ঘরের লক্ষ্মী, হিংসা,
  • ১৯৯৯ প্রিয়জন, সত্যম শিবম সুন্দরম, সিরাজ, খেলাঘর, দাবীদার;
  • ২০০০ হারজিৎ, পারমিতার একদিন;
  • ২০০১ অন্য পৃথিবী, জনক জননী, কাজলনয়না হরিণী, দেবদাস, দুর্গা, শেষ বিচার, উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে:
  • ২০০২ রাজা সাহেব,
  • ২০০৪ অনুরাগ, সরীসৃপ।

Leave a Comment