সুমিতা সান্যালঃ বাংলা চলচ্চিত্র বা বাংলা সিনেমা ১৮৯০ সালে ভারতের কলকাতায় বায়োস্কোপ নামে শুরু হয়েছিল। ১৮৯৮ খ্রিষ্টাব্দের কলকাতায় বাঙালিদের মধ্যে প্রথম বায়োস্কোপ কোম্পানি গঠন করেন তৎকালীন ঢাকার বগজুরী গ্রামের হীরালাল সেন (১৮৬৬-১৯১৭)। তার প্রতিষ্ঠিত কোম্পানির নাম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। তিনিই ছিলেন বাংলার প্রথম চলচ্চিত্র নির্মাতা। তার তোলা খণ্ডচিত্র (নাটক থেকে) সীতারাম, আলীবাবা, দোললীলা, ভ্রমর, হরিরাজ বুদ্ধ ১৯০১ খ্রিষ্টাব্দের ৯ ফেব্রুয়ারি কলকাতার স্টার থিয়েটার ও ক্ল্যাসিক থিয়েটারে প্রদর্শিত হয়।

সুমিতা সান্যাল । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী
জন্ম দার্জিলিংএ। সেন্ট জোসেফ স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। প্রথম চলচ্চিত্রাভিনয় অগ্রদূত পরিচালিত খোকাবাবুর প্রত্যাবর্তন (১৯৬০) ছবিতে। নাম ছিল সুচরিতা সান্যাল। পরে নাম পরিবর্তন করে ‘সুমিতা’ রাখা হয়। সময় চলচ্চিত্র জীবনে প্রায় চল্লিশটি ছবিতে অভিনয় করেছেন।

কাজ করেছেন সুনীল বন্দ্যোপাধ্যায়, মঞ্জু দে, চিত্ত বসু, পীযূষ বসু, অসিত সেন, সত্যজিৎ রায়, তপন সিংহ, তরুণ মজুমদার, অরবিন্দ মুখোপাধ্যায়, মঙ্গল প্রভৃতি পরিচালকের সাথে।
অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র- বিশাখা (দেয়ানেয়া, ১৯৬৩), সুচরিতা (অনুষ্টুপ ছন্দ, ১৯৬৪), শিপ্রা (স্বর্গ হতে বিদায়, ১৯৬৪), প্রমীলা (নায়ক, ১৯৬৬) বিশাখা (সাগিনা মাহাতো, ১৯৭০), সেবা (কুহেলি, ১৯৭১) ইত্যাদি। বাংলা ও হিন্দী ছবিতে অভিনয়ের সাথে সাথে গ্রুপ থিয়েটারে, পেশাদার মঞ্চে এবং দূরদর্শন ধারাবাহিকেও অভিনয় করেছেন।
চলচ্চিত্রপঞ্জি
- ১৯৬০ খোকাবাবুর প্রত্যাবর্তন:
- ১৯৬৩ দেয়ানেয়া, কাঞ্চনকন্যা, আকাশ প্রদীপ:
- ১৯৬৪ কালস্রোত, স্বর্গ হতে বিদায়, গোধূলি বেলায়, অনুষ্টুপ ছন্দ:
- ১৯৬৫ তৃষ্ণা, মহালগ্ন, প্রথম প্রেম, সুরের আগুন, ও কে. দিনান্তের আলো, একই অঙ্গে এত রূপ,
- ১৯৬৬ নায়ক, হারানো প্রেম, নতুন জীবন, শেষ তিন দিন, অশ্রু দিয়ে লেখা, কাল তুমি আলেয়া;
- ১৯৬৮ : পঞ্চশর, আপনজন, বালুচরী:
- ১৯৬৯ চিরদিনের, তিন ভুবনের পারে, চেনা অচেনা, মায়া:
- ১৯৭০ সাগিনা মাহাতো,
- ১৯৭১ নিশাচর, কুহেলি, অন্য মাটি অন্য রং,
- ১৯৭৫ নতুন সূর্য,
- ১৯৭৬ জীবন নিয়ে
- ১৯৭৭ ছোট নায়ক
- ১৯৭৮ সূর্যকন্যা,
- ১৯৮৭ জবাব;
- ১৯৯০ আশ্রিতা,
- ১৯৯৩ শ্রীমতী, শঙ্কা,
- ১৯৯৫ দাগী।
