সুবোধ ঘোষ একজন ভারতীয় বাঙালি লেখক ও বিশিষ্ট কথাসাহিত্যিক। বিহারের হাজারিবাগে ১৯০৯ সালে জন্মগ্রহণ করেন। আদি নিবাস অধুনা বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের বহর গ্রামে। প্রথাগত শিক্ষাও সেখানেই হয়েছিল। স্বাধীনতা সংগ্রামেও অংশ নিয়েছেন। কর্ম জীবনের শুরুতে বিভিন্ন ধরনের কাজ করেছেন।

সুবোধ ঘোষ
তিরিশের দশকের শেষের দিকে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীতে যোগ দেন প্রুফ রীডার হিসাবে। পরে সিনিয়র এডিটর হিসাবেও কাজ করেছেন।
তাঁর লেখা কাহিনি (ফসিল) অবলম্বনে প্রথম ছবি অঞ্জনগড় (১৯৪৮)। ছবিটি প্রযোজনা করে নিউ থিয়েটার্স এবং পরিচালনা করেন বিমল রায়।

ত্রিশ দশকের শেষে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় বিভাগে সহকারী। ক্রমে সিনিয়ার এসিস্ট্যান্ট এডিটর, অন্যতম সম্পাদকীয় লেখক। তার একটি প্রখ্যাত ছোটগল্প ‘জতুগৃহ’। ছোটগল্পটি অবলম্বনে একাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। পশ্চিমবঙ্গে তপন সিংহ ঐ নামে এবং বোম্বেতে হিন্দীতে একটি ছবি নির্মিত হয় ‘ইজাজাত’ নামে যার পরিচালনায় ছিলেন গুলজার।এ ছাড়াও তার লেখা ‘পরশুরামের কুঠার’ ও জনপ্রিয়।
ঋত্বিক ঘটক, মৃণাল সেন, অজয় কর, পীযূষ বসু, তপন সিংহ, তরুণ মজুমদার, পিনাকী মুখোপাধ্যায়, প্রভাত রায় প্রভৃতি পরিচালকেরা তাঁর লেখা কাহিনি অবলম্বনে ছবি তৈরি করেছেন। এখনও পর্যন্ত তাঁর কাহিনি অবলম্বনে ১৮টি পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছবি নির্মিত হয়েছে।

অগ্রদূত পরিচালিত ত্রিযামা (১৯৫৬) ছবির চিত্রনাট্যও তিনি যৌথভাবে নিতাই ভট্টাচার্যের সাথে তৈরি করেন। বাংলা ছাড়াও তাঁর কাহিনি অবলম্বনে এক আধুরী কাহানী (১৯৭১), ইজায়ৎ (১৯৯০) ইত্যাদি হিন্দী ছবি তৈরি হয়েছে। তাঁর বহু কাহিনিই নাট্যরূপ দিয়ে মঞ্চস্থ করাও হয়েছে। নাটক ছাড়াও তাঁর লেখা কাহিনি অবলম্বনে টেলিভিশন ধারাবাহিক নির্মিত হয়েছে।
চলচ্চিত্র পঞ্জি —
- ১৯৪৮ অঞ্জনগড়,
- ১৯৫০ পঞ্চায়েত,
- ১৯৫৬ ত্রিযামা
- ১৯৫৮ অযান্ত্রিক;
- ১৯৬৩ শুন বরনারী,
- ১৯৬২ শিউলিবাড়ি:
- ১৯৬৩ শেষ প্রহর, বর্ণালী, শ্রেয়সী,
- ১৯৬৪ জতুগৃহ:
- ১৯৬৮ পঞ্চাশর,
- ১৯৭৪ সুজাতা, ঠগিনী,
- ১৯৭৮ বারবধূ:
- ১৯৮৮ মধুগঞ্জের সুমতি:
- ১৯৯০ পরশুরামের কুঠার,
- ১৯৯৭ সেদিন চৈত্র মাস।
