সুনীল মুখোপাধ্যায়, জন্ম পূর্ববঙ্গের (অধুনা বাংলাদেশ) যশোহর জেলায়। ছোটবেলায় পরিবারের সাথে কলকাতায় চলে আসেন। কলেজে পড়াকালীন নাটকের আকর্ষণে প্রথাগত শিক্ষায় ছেদ ঘটে। নাটকে তাঁর অভিনয় দেখে চিত্রপরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত তাঁকে নিম অন্নপূর্ণা (১৯৮৩) ছবিতে কেন্দ্রীয় চরিত্র ব্রজর ভূমিকায় নির্বাচন করেন।

সুনীল মুখোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা
সুনীল মুখার্জী অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি বাত্রা মহীন্দ্র পরিচালিত কালকূট (১৯৮১)। সমগ্র চলচ্চিত্র জীবনে ৬০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন।বুদ্ধদেব দাশগুপ্ত ছাড়াও মৃণাল সেন, গৌতম ঘোষ, অপর্ণা সেন, রাজা মিত্র, দিলীপ রায়, পিনাকী চৌধুরী, ইন্দর সেন, মিলন ভৌমিক, অঞ্জন চৌধুরী, হরনাথ চক্রবর্তী প্রভৃতি পরিচালকের সাথে কাজ করেছেন।

বুদ্ধদেবের নিম অন্নপূর্ণা (১৯৮৩)-য় ব্রজ, গৃহযুদ্ধ (১৯৮৪)-এ গোলকিপার, ফেরা (১৯৮৮)- রাসু, গৌতম ঘোষের দখল (১৯৮৪) ছবিতে মাগন, পদ্মানদীর মাঝি (১৯৯৩) ছবিতে রাসু, আবার অরণ্যে (২০০৩) ছবিতে চায়ের দোকানদার, অপর্ণা সেনের মিঃ এ্যন্ড মিসেস আয়ার (২০০২) ছবিতে বন বাংলোর কেয়ারটেকার সহ বাণিজ্যিক ছবিগুলিতেও তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা অর্জন করেছে।
সমাজের প্রান্তিক মানুষদের চরিত্রগুলির সাথে তিনি সহজেই একাত্ম হতে পারতেন এবং এই ভূমিকাগুলিতে তাঁর অভিনয় দর্শক সমাদরের সাথে সমালোচকদেরও প্রশংসা অর্জন করেছে। বাংলা ছাড়াও, হিন্দী এবং অন্যান্য ভাষায় নির্মিত ছবিতে অভিনয়ের পাশাপাশি নাটকে এবং দূরদর্শন ধারাবাহিকে অভিনয় করেন। কিছুদিন সাউথ পয়েন্ট স্কুলে অভিনয় শিক্ষক হিসাবেও কাজ করেছেন।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৮১ কালকূট,
- ১৯৮২ সন্ধান, খারিজ:
- ১৯৮৩ নিম অন্নপূর্ণা, কাজলা দিদি, অভিনয় নয়, অশ্লীলতার দায়ে
- ১৯৮৪ দখল, গৃহযুদ্ধ:
- ১৯৮৫ আমার পৃথিবী:
- ১৯৮৮ ছন্নছাড়া, ফেরা, প্রতিপক্ষ, করোটি,
- ১৯৮৯ চোখের আলোয়
- ১৯৯০ মানসী, মাননও, একটি জীবন, গরমিল, মনময়ূরী, সহেলী, অভিমন্যু:
- ১৯৯১ নজরবন্দী:
- ১৯৯২ ইন্দ্রজিৎ,
- ১৯৯৩ মন মানে না, পদ্মা নদীর মাঝি, অনুভব, তাহাদের কথা, শঙ্কা, গরম ভাত,
- ১৯৯৪ বিদ্রোহিনী;
- ১৯৯৫ সংঘর্ষ, আবির্ভাব, মশাল, কাকাবাবু হেরে গেলেন, রঙিন। বসন্ত;
- ১৯৯৬ নিখোঁজ, হিমঘর, কর্ণ, নাচ নাগিনী নাচ রে;
- ১৯৯৭ প্রেম জোয়ারে, চন্দ্রগ্রহণ, কালরাত্রি,
- ১৯৯৮ আত্মজা, জামাই নম্বর ওয়ান, জীবনতৃষ্ণা, সংঘাত,
- ২০০০ পরিচয়, চাকা, ঋণমুক্তি;
- ২০০১ নদীর পারে আমার বাড়ি, গুরু শিষ্য;
- ২০০২ স্ত্রীর মর্যাদা, মিঃ এন্ড মিসেস আয়ার;
- ২০০৩ আবার অরণ্যে, অন্ধ প্রেম, চ্যাম্পিয়ন, পাতালঘর, সঙ্গী,
- ২০০৪ শতাব্দীর গল্প।
- ২০০৫ বাবুমশাই,
- ২০০৬ টেকা;
- ২০০৮ ভোরের আগে
- ২০০৯ তালনবমী।
