সুখেন দাস । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

সুখেন দাস,জন্ম কলকাতায়। প্রথাগত শিক্ষা সামান্য হলেও চলচ্চিত্র অভিনেতা/পরিচালক হিসাবে স্বীকৃতি পেয়েছেন। প্রথম অভিনয় ভারতী চিত্রপীঠ প্রযোজিত দেবনারায়ণ গুপ্ত পরিচালিত দাসীপুত্র (১৯৪৯) ছবিতে। পাঁচ দশকেরও বেশি অভিনয় জীবনে আশিটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। অরবিন্দ মুখোপাধ্যায়, তপন সিংহ, মঞ্জু সে, চিত্ত বসু, বিজয় বসু, দীনেন গুপ্ত, পীযূষ গঙ্গোপাধ্যায়, অজিত গঙ্গোপাধ্যায়, প্রভাত রায়, পীযূষ বসু, সুজিত গুহ পরিচালকের ছবিতে অভিনয়ের পাশাপাশি নিজের ছবিতেও অভিনয় করেছেন।

 

সুখেন দাস । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

সুখেন দাস । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

পরিচালক হিসাবে কাজ করেছেন উনিশটি ছবিতে যার অধিকাংশই নিজের গল্প ও চিত্রনাট্য অবলম্বনে তৈরি। চলচ্চিত্র পরিচালক হিসাবে প্রথম কাজ সারা প্রোডাকসন্স-এর অচেনা অতিথি (১৯৭৩) ছবিতে। এই ছবিটি তিনি জ্ঞানেশ মুখোপাধ্যায়ের সাথে যৌথ ভাবে পরিচালনা করেন। একক পরিচালনায় প্রথম ছবি এম.এস. এন্টারপ্রাইজ প্রযোজিত নয়ন (১৯৭৭)।

 

সুখেন দাস । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

তাঁর গল্প ও চিত্রনাট্য অবলম্বনে পীযূষ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হয় নয়া মিছিল (১৯৭২), এবং অর্চনা (১৯৭২)। পাপপুণ্য (১৯৮৭), কথা দিলাম (১৯৯১) ইত্যাদি ছবি তাঁর গল্প ও চিত্রনাট্য অবলম্বনে পরিচালনা করেন পুত্র রজত দাস। বিনু বর্ধন পরিচালিত এক টুকরো আগুন (১৯৬৩) ছবিতে নেপথ্য সংগীতশিল্পী হিসাবেও কাজ করেছেন। অভিনয়, পরিচালনার পাশাপাশি নাটক রচনা, চলচ্চিত্র প্রযোজনা, পেশাদারি মঞ্চ এবং যাত্রায় অভিনয় করেছেন।

 

চলচ্চিত্রপঞ্জি (পরিচালনা) –
  • ১৯৭৩ অচেনা অতিথি;
  • ১৯৭৭ নয়ন
  • ১৯৭৮ মান অভিমান, সিংহদুয়ার।
  • ১৯৮০ রাজনন্দিনী:
  • ১৯৮১ ন্যায় অন্যায়, প্রতিশোধ।
  • ১৯৮২ স্বর্ণমহল:
  • ১৯৮৩ জীবনমরণ,
  • ১৯৮৫ মিলন তিথি,
  • ১৯৮৬ অমরকণ্টক,
  • ১৯৮৮ দেনাপাওনা, মা এক মন্দির:
  • ১৯৯০ ন্যায়দণ্ড
  • ১৯৯১ মান মর্যাদা,
  • ১৯৯৩ দান প্রতিদান
  • ১৯৯৭ মান অপমান
  • ২০০১ শেষ বিচার
  • ২০০৩ বিশ্বাসঘাতক।
চলচ্চিত্রপঞ্জি (অভিনয়) –
  • ১৯৪১ দাসীপুর,
  • ১৯৫০ ইন্দ্রনাথ, একই গ্রামের ছেলে, ইন্দ্রজাল
  • ১৯৫১ দত্তা,
  • ১৯৫২ বিন্দুর ছেলে, স্বপ্ন ও সমাধি,
  • ১৯৫৩ রোশেনারা, ব্লাইন্ড লেন;
  • ১৯৫৪ ময়লা কাগজ, বাঙলার নারী, মণি আর মানিক, মন্ত্রশক্তি।
  • ১৯৫৫ রিক্সাওয়ালা, কালো বৌ, ভালবাসা, পরেশ, জয় মা কালী বোর্ডিং, আত্মদর্শন,
  • ১৯৫৬ মামলার ফল, রাজপথ, চোর;
  • ১৯৫৭ রাস্তার ছেলে,
  • ১৯৫৮ মা শীতলা, ডেলি প্যাসেঞ্জার,
  • ১৯৫৯ লালু ভুলু, জলজঙ্গল, শশীবাবুর সংসার;
  • ১৯৬০ গরীবের মেয়ে
  • ১৯৬১ বিষকন্যা, আহ্বান, কঠিন মায়া
  • ১৯৬২ হাঁসুলী বাঁকের উপকথা
  • ১৯৬৩ সৎ ভাই,
  • ১৯৬৪ স্বর্গ হতে বিদায়, অশান্ত ঘূর্ণী, আরোহী।
  • ১৯৬৫ মহালগ্ন
  • ১৯৬৬ গৃহসন্ধানে, মায়াবিনী লেন, অশ্রু দিয়ে লেখা,
  • ১৯৬৭ মহাশ্বেতা, কেদাররাজা,
  • ১৯৬৮ বাঘিনী, চৌরঙ্গী, বৌদি
  • ১৯৬৯ শুরুসারী, পান্না হীরে চুণী, অগ্নিযুগের কাহিনী, প্রতিদান,
  • ১৯৭০ দুটি মন
  • ১৯৭১ ধন্যি মেয়ে, সোনা বৌদি,
  • ১৯৭২ জনতার আদালত, নয়া মিছিল, অৰ্চনা
  • ১৯৭৩ অচেনা অতিথি,
  • ১৯৭৬ স্বীকারোক্তি:
  • ১৯৭৭ নয়ন, রামের সুমতি, বাবুমশাই, অজস্র ধন্যবাদ, বাবা তারকনাথ, বেহুলা লখীন্দর, সানাই,
  • ১৯৭৮ নিষ্কৃতি, মান অভিমান, সিংহদুয়ার
  • ১৯৭৯ সুনয়নী
  • ১৯৮০ রাজা সাহেব, রাজনন্দিনী।
  • ১৯৮১ সৎ মা, প্রতিশোধ, ন্যায় অন্যায়,
  • ১৯৮২ মমতা, সঙ্কল্প, জীবন মরণ;
  • ১৯৮৪ দাদামণি
  • ১৯৮৫ মিলন তিথি।
  • ১৯৮৬ অভিমান, ডাক্তার বৌ, অমর বন্ধন, অমরকণ্টক;
  • ১৯৮৭ প্রতিকার, জবাব, পাপপুণ্য,
  • ১৯৮৮ বোবা সানাই, পরশমণি, আঘাত, মা এক মন্দির, দেনাপাওনা
  • ১৯৮৯ মহাপীঠ তারাপীঠ;
  • ১৯৯০ ন্যায়দণ্ড,
  • ১৯৯১ কথা দিলাম, মানমর্যাদা:
  • ১৯৯২ মণিকাঞ্চন
  • ১৯৯৩ দান প্রতিদান, তপস্যা,
  • ১৯৯৭ মান অপমান;
  • ১৯৯৯ চাওয়া পাওয়া,
  • ২০০০ বসতির মেয়ে রাধা,
  • ২০০১ নেমকহারাম, শেষ বিচার,
  • ২০০৩ অর্জুন আমার নাম,
  • ২০০৪ সিঁদুরের বন্ধন।

Leave a Comment