সাবিনা ইয়াসমীন একজন বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী। বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার নানান আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

সাবিনা ইয়াসমীন
জন্ম পূর্ব পাকিস্তানে (বর্তমানে বাংলাদেশ)। বাড়িতে সংগীতের পরিবেশে বড় হয়েছেন। সত্তরের দশক থেকেই বাংলাদেশের সংগীতের জগতে পরিচিত নাম। বিবাহ সূত্রে কলকাতায় বাস করেন। গীতিকার এবং জীবনমুখী গানের শিল্পী সুমন চট্টোপাধ্যায়ের (বর্তমানে কবীর সুমন) সাথে বিবাহসূত্রে আবদ্ধ।
চলচ্চিত্রে প্রথম কাজ শক্তি সামন্ত পরিচালিত অন্যায় অবিচার (১৯৮৫) ছবিতে নেপথ্য সংগীতশিল্পী হিসাবে। ছবিটির সংগীত পরিচালক ছিলেন রাহুল দেববর্মণ। এই ছবিতে সাবিনা গৌরীপ্রসন্নর লেখা গানে কণ্ঠ দিয়েছিলেন।

১৯৮০-এর দশকে তার গাওয়া “জন্ম থেকে জ্বলছি মাগো”, “আমি রজনীগন্ধা ফুলের মত” ও “চিঠি দিও প্রতিদিন” গানগুলো জনপ্রিয়তা অর্জন করে। এই সময়ে তিনি চন্দ্রনাথ (১৯৮৪), প্রেমিক (১৯৮৫), রাজলক্ষ্মী শ্রীকান্ত (১৯৮৭) ও দুই জীবন (১৯৮৮) চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
তিরিশটিরও বেশি বাংলা ছবিতে রাহুল দেববর্মণ ছাড়াও কাজ করেছেন বাপী লাহিড়ী, ভি বালসারা, আবু তাহের, অজয় দাস, কানু ভট্টাচার্য, মৃণাল বন্দ্যোপাধ্যায়, গৌতম বসু প্রভৃতি সংগীত পরিচালকের সাথে। গৌরীপ্রসন্ন মজুমদার ছাড়াও পুলক বন্দ্যোপাধ্যায়, কমল সরকার, অজয় দাস, আনোয়ার জাহান প্রভৃতি গীতিকারের লেখা গানে কণ্ঠ দিয়েছেন।
চলচ্চিত্রপঞ্জি—
- ১৯৮৫ অন্যায় অবিচার
- ১৯৯১ অন্তরের ভালবাসা, বেদের মেয়ে জোসনা, রূপবান, সজনী গো সজনী:
- ১৯৯২ বেদেনীর প্রেম, রূপবান কন্যা, সত্যমিথ্যা
- ১৯৯৩ মান সম্মান, কুঁচবরণ কন্যা, মায়ের আশীর্বাদ, রাজার মেয়ে পারুল,
- ১৯৯৪ দাঙ্গা, ফিরিয়ে দাও,
- ১৯৯৫ মেজ বউ, নাগিনকন্যা, রাখাল রাজা:
- ১৯৯৬ ঝিনুকমালা, প্রাণসজনী, পূজা
- ১৯৯৭ স্বামী কেন আসামী
- ১৯৯৮ কমলার বনবাস, শিমূল পারুল,
- ১৯৯৯ কাঞ্চনমালা, মধুমালতী, মস্তানরাজা:
- ২০০০ সাত ভাই,
- ২০০১ সুয়োরাণী দুয়োরাণী;
- ২০০৩ বউমার বনবাস:
- ২০০৯ ডায়েট।
